বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি কাজের শুভ শিলান্যাস কাঠলিছড়ায় করলেন ডঃ মিলন দাস ।
রবিবার কাটলীছড়া চা বাগানে একটি আধুনিক নাচঘর নির্মাণের লক্ষ্যে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডঃ মিলন দাসের উপস্থিতিতে আয়োজিত এই সরকারি অনুষ্ঠানে বাগান এলাকার বাসিন্দারা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে চা বাগান এলাকাগুলির পুরনো ও ভগ্নপ্রায় নাচঘরের পরিবর্তে আধুনিক নাচঘর নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
New Barak 24
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Barak 24, Public Service, Silchar.
কাছাড় জেলার শিলডুবিতে ১৩ কেজি গো-মাংস সহ রাঙ্গিরখাড়ি পুলিশ দু'জন মহিলা সহ তিনজনকে আটক করেছে । প্রতিবাদে গর্জে উঠলো বজরং দলের কর্মকর্তারা ।
শনিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে যুব কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনাইর বিধায়ক আমিনুল হকের প্রতিক্রিয়া ।
হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি ।
সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করে উপস্থিতিতে হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে যুব কংগ্রেসের উত্তপ্ত পরিস্থিতি ।
বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি ও শিলচর শহরের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন রাস্তাঘাট সহ কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান এস ইউ সি আই কমিউনিস্ট দলের । বিস্তারিত... 👇
অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুরে একটি বলেরো গাড়ি থেকে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সহ একজনকে আটক করেছে কাছাড় পুলিশ । বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা হবে বলে বলে জানা যায় । বিস্তারিত... 👇
বৃহস্পতিবার ঈদের দিন শিলচর শহর সংলগ্ন ঘুংঘুর এলাকার বারিক নগরে গো-হত্যার অভিযোগে একজন মহিলা সহ গ্রেফতার ছয়'জন । বিস্তারিত...👇
বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ বাইক
দুর্ঘটনা গুরুতর আহত বাইক চালক ২২ বছরের এক যুবক, সঙ্কটজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ শিলচর কাঁঠাল রোড পয়েন্ট এলাকায়, AS 11S 4201 নম্বরের একটি KTM বাইক দ্রুতগতিতে এসে MZ 01 Y 9700 নম্বরের দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারার ফলে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় ।
গুরুতর আহত যুবকের নাম সবির হুসেইন পিতার নাম আলি আহমেদ লস্কর, বয়স আনুমানিক ২২ বছর, বাড়ি মেহেরপুর পাচঘরী এলাকায় বলে জানা গেছে।
দীর্ঘদিনের বিকল ট্রান্সফার মেরামত হওয়ায়
স্থানীয় বিধায়ক ও সাংসদকে ধন্যবাদ জানালেন ভুক্তভোগী জনগণের ।
ঈদের প্রাক মুহূর্তে বিকল হওয়া ট্রান্সফরমার মেরামত করে দেওয়ার জন্য শিলচর শহরের ১৭ নং ওয়ার্ডের রামনগর আনোয়ারপার টুকরগ্রামের জনগণ বিধায়ক রাজদ্বীপ রায় ও সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানান। ঈদের আগে বিদ্যুৎ ফিরে পাওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকার জরাজীর্ণ একটি বাঁশের সেতু ভেঙে পড়ে আহত হয়েছেন বাপ্পন বড়ভূঁইয়া নামে এক যুবক।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল অবস্থার কথা প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সেতুটি ভেঙে যাওয়ায় ভাটিরকুপা, শুক্লবৈদ্য পাড়া, মাটিরগ্রাম ও চৌধুরী বাজার সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে প্রশাসন ও বিধায়ক জুবের আনাম মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় জনগণ ও স্কুল পড়ুয়ারা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Silchar
7880XX
