02/06/2026
এক অট্টালিকায় ভিন্ন কক্ষে থাকতেন মেয়েও। অথচ ৭৩ বছর বয়সী নূরজাহান বেগমের লাশ তাঁর কক্ষে সাত দিন পর্যন্ত অবহেলায় পড়ে ছিল কিন্তু খবর একফোঁটাও বুঝলো না? স্বাভাবিকভাবেই লাশে পচন ধরে যায়। ঘটনাটি বাংলাদেশের রাজধানী ঢাকার।
অসহায় এই নারীর সন্তানদের একজন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব, একজন বাংলাদেশের নামি প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী এবং কন্যার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্যান্য স্বজনরাও সমাজে প্রতিষ্ঠিত দাবি করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
আজ সমাজের একটি অংশ জানতে আগ্রহী মস্তিষ্কে পচন ধরে যাওয়া এসকল ব্যক্তিরা আসলে কারা? আর এটাও বাস্তব এই পচন ধরা ব্যক্তিদের সংখ্যা নিয়মিত সংখ্যাগরিষ্ঠ হচ্ছে!
যাদের মা'কে অবহেলায় একটি রুমে মারা যেতে হয়, বাংলাদেশের বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ পেরিয়ে গেলেও যারা নিজ মায়ের খোঁজ নেয়ার চেষ্টা করেন না- মস্তিষ্কে পচনধরা এসকল ব্যক্তিদের নেইমিং এন্ড শেইমিং অপরিহার্য। এদেরকে শিক্ষিত বলাটা কত যৌক্তিক?
01/06/2026
রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল আজ সোমবার। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু নিজে। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন।
তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতি রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামি (সোনামুখী), নাদিয়ারচাঁদ বাউড়ি (পারা), গার্গী দাস ঘোষ (কান্দি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলাগড়), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি), দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।
লোকভবনে রাজ্যপাল আরএন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অধিকাংশ মন্ত্রীই ধুতি-পঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে এসেছিলেন। তবে কে কোন দফতর পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিসভায় শপথের জন্য যাঁরা ডাক পেয়েছেন, অনেকেই এসেছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে। লোক ভবনে ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ প্রমুখ।
01/06/2026
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন: "ভারত যা চায়, তাই পায়।"
মার্কো রুবিওর ভারত সফরের সূত্রে করা এক ফোন কলে এই মন্তব্যটি আসে।
জেওআই যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার মাধ্যমে ভারতকে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। (ইন্ডিয়ান এক্সপ্রেস)
01/06/2026
সংঘ একটি সমতাভিত্তিক, শোষণমুক্ত ও সম্প্রীতিপূর্ণ হিন্দু সমাজ প্রতিষ্ঠা করতে চায়...
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম ক্ষেত্রের কার্যকর্তা বিকাশ বর্গ-প্রথম এর সমারোপ অনুষ্ঠান জলগাঁওয়ে।
25/05/2026
আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ন্যাশন ফার্স্ট পলিসি রিসার্চ এন্ড চেঞ্জ (Nation First Policy Research & Change) ফাউন্ডেশনের উদ্যোগে নতুন দিল্লীর হ্যাবিটাট সেন্টারে (Habitat Centre) আয়োজিত 'বিল্ডিং বিকশিত ভারত' ('Building Viksit Bharat') কর্মশালায় আজ অংশ নেন হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক Dr-Milon Das. তার সাথে আসামের আরও কয়েকজন বিধায়ক ছিলেন।