09/09/2026
দীর্ঘ অপেক্ষার অবসান!
দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এক প্রবীণ দম্পতির ঘরে প্রথমবার জ্বলল বিদ্যুতের আলো। ছোট্ট একটি বাল্বের আলোয় আলোকিত হয়ে উঠল তাঁদের ঘর, আর সেই আলোতেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রবীণ মহিলা।
এ শুধু একটি বাল্বের আলো নয়, এ তাঁদের জীবনে নতুন আশার আলো। মানুষের পাশে থেকে মানুষের জীবনকে আলোকিত করাই পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গীকার।