সুন্দরবন নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটি

সুন্দরবন নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুন্দরবন নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটি, KOLKATA.

13/03/2026
02/09/2024

সূধী,
আর জি কর এর ঘটনায় সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সরব না হয়ে পারেনি। প্রতিবাদ চলছে প্রতিদিনই রাজপথে লক্ষ লক্ষ নারী পুরুষের সমাবেশে নানান সংগঠন এর উদ্যোগে। প্রতিবাদে সামিল শহরের মতো গ্ৰাম গ্ৰামান্তরের মানুষজনও। আমাদের সুন্দরবন নদী বাঁধ জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে মূলত আমরা বারবার সরব হয়েছি নদী বাঁধ বাঁচানোর দাবিতে। অথচ নারীর আর্তনাদে ভারাক্রান্ত সুন্দরবনের আকাশ বাতাস। প্রতি বছরই আর্থিক কারনে সুন্দরবনের কত পরিবারের কিশোরী কন্যা পাচার হয়ে যায়। মনে করি, নারী নির্যাতন এর বিরুদ্ধে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের বিস্ফোরণের সময় আমাদের ও সরব হওয়া দরকার। আন্দোলন প্রতিবাদের মঞ্চ থেকে গড়ে ওঠা জুনিয়র ডাক্তারদের সংগঠন এর পক্ষ থেকে সবার কাছে আহ্বান রাখা হয়েছে ৪ঠা সেপ্টেম্বর রাত ৯টা থেকে ১০টা বাড়ির আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় সবাই মানব বন্ধন করে 'বিচার পেতে, আলোর পথে' কর্মসূচি তে অংশ গ্ৰহন করার। আমরা কি পারি না ওই দিন 'বিচার পেতে, আলো হাতে নদীপথে' কর্মসূচি নেওয়ার কথা ভাবতে? তাই আসুন, ৪ঠা সেপ্টেম্বর সন্ধ্যায় প্রদীপ, মশাল বা মোমবাতি হাতে সুন্দরবনের উপকুলবাসী নদী বাঁধে সারিবদ্ধভাবে দাঁড়াই।
ধন্যবাদান্তে -
অশোক শাসমল(দক্ষিণ ২৪ পরগনা)
অজয় বাইন(উত্তর ২৪ পরগনা)
যুগ্ম আহ্বায়ক
সুন্দরবন নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটি

Photos from সুন্দরবন নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটি's post 23/08/2024

গোসাবার কুমিরমারি অঞ্চলে ভাঙ্গন ঘাট বলে একটি জায়গায় গতকাল রাত বারোটা নাগাদ নদী বাঁধ বসে গিয়ে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ১০০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। পুকুর ঘরবাড়ি ইত্যাদি যথেষ্ট ক্ষতি হয়েছে। ওই অঞ্চলের আরো তিন চারটি জায়গা যেকোনো সময় ভেঙ্গে যেতে পারে এই আতঙ্কে এলাকাবাসী ভুগছে।

27/07/2024


সুন্দরবন নদীবাঁধ ও জীবন-জীবিকা রক্ষা কমিটি
Mamata Banerjee
Narendra Modi

24/07/2024
11/07/2024

গোসাবাতে , অবিলম্বে ভগ্ন নদী বাঁধ মেরামত ও কংক্রীটের স্থায়ী নদী বাঁধ র দাবীতে। BDO তে বিক্ষোভ ডেপুটেশন। উপস্থিত ছিলেন, নিরঞ্জন নস্কর,অনাথ কুমার মাইতি, সভাপতি -সুন্দর বন নদী বাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি ।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


Kolkata