02/06/2026
দৃষ্টি আকর্ষণ
কিছু কিছু ই-পাসপোর্টের আবেদনকারীদের প্রদানকৃত তথ্যের অসংগতি/ কাগজপত্রের অসামঞ্জস্যতার তালিকা প্রকাশ
Provides Consular Services in the 8 regions of Northern Italy.
02/06/2026
দৃষ্টি আকর্ষণ
কিছু কিছু ই-পাসপোর্টের আবেদনকারীদের প্রদানকৃত তথ্যের অসংগতি/ কাগজপত্রের অসামঞ্জস্যতার তালিকা প্রকাশ
25/05/2026
https://milan.mofa.gov.bd/pages/news/notice-of-office-closure-nx49hw-6a0c923daf5b16b9ec41619e
https://milan.mofa.gov.bd/pages/news/notice-of-office-closure-nx49hw-6a0c923daf5b16b9ec41619e
22/05/2026
22/05/2026
দৃষ্টি আকর্ষণ :
উত্তর ইতালিতে অধ্যয়নরত ও কর্মরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের নিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান একটি Database তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।
এর উদ্দেশ্য হলো প্রবাসী বাংলাদেশিদের সাথে আরও কার্যকর যোগাযোগ স্থাপন এবং প্রয়োজনে সহায়তা প্রদান করা।
সকলকে স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। প্রদত্ত সকল তথ্য সম্পূর্ণ গোপনীয়ভাবে সংরক্ষণ করা হবে।
লিংক নিচে দেওয়া হলো।
https://form.svhrt.com/695b7a88459753fa3ebdc7c1
ধন্যবাদান্তে
বাংলাদেশ কনসুলেট জেনারেল
মিলান, ইতালি
SurveyHeart Create or respond to simple, beautiful surveys and forms.
21/05/2026
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ফাখার উদ্দিন (পাসপোর্ট নং: BN0949680), মোবাইল-৩৯৩৫০৯৯০৩০৮০, পিতা: আব্দুল শাহিদ, স্থায়ী ঠিকানা: গ্রাম-বাদে সাদেকপুর, ডাকঘর-বেতগঞ্জ, উপজেলা- সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বাংলাদেশ — গত ১৭/১০/২০২৩ হতে নিখোঁজ আছেন।
বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি ইতালির Udine এলাকায় অবস্থান করতেন এবং তার ব্যবহৃত Permesso di Soggiorno (I1875948A) সংক্রান্ত তথ্যেও উক্ত এলাকার উল্লেখ রয়েছে।
যদি কোনো ব্যক্তি তার বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন অথবা সাম্প্রতিক সময়ে তাকে কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহপূর্বক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর নিম্নোক্ত নম্বরে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: +৩৯০২৮৭০৭৮৫৪৫
ইমেইল[email protected],
[email protected]
20/05/2026
দৃষ্টি আকর্ষণ :
📢 বিজ্ঞপ্তি
বাংলাদেশ কনসুলেট জেনারেল, মিলান-এর অধিক্ষেত্রাধীন সম্মানিত সেবাপ্রত্যাশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এপয়েন্টমেন্ট গ্রহণের লিংক ১৬ মে, ২০২৬ (শনিবার) রাত ০৯:০০ ঘটিকা থেকে ১০:০০ ঘটিকার মধ্যে খোলার সম্ভাবনা রয়েছে।
বি.দ্র.: আবেদনকারীগণকে DIP কর্তৃক প্রদত্ত OID নম্বর সঠিকভাবে পূরণ করে এপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
🔗 এপয়েন্টমেন্টের লিংক:
https://passport.bcgmilan.it/
এপয়েন্টমেন্টের সময় আবেদনকারীদের প্রদত্ত তথ্য যাচাই-বাছাই শেষে রেজিস্ট্রেশনকৃত ই-মেইলে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে এবং চূড়ান্ত তালিকা পরবর্তীতে নিম্নোক্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে:
🌐 https://milan.mofa.gov.bd/
⚠️ অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য
১. সদ্যোজাত শিশু, প্রবীণ নাগরিক, গর্ভবতী নারী এবং গুরুতর অসুস্থ রোগীদের এনরোলমেন্টের জন্য পূর্ব-এপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। তারা সরাসরি উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে পারবেন।
২. নিয়মিত এপয়েন্টমেন্টের পাশাপাশি ই-মেইলের মাধ্যমে “জরুরি এপয়েন্টমেন্ট” প্রদান করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্যঃ
১। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের ক্ষেত্রে প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার সরাসরি (এপয়েন্টমেন্ট ছাড়াই) এনরোলমেন্ট করা যাবে।
২। হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সরাসরি (এপয়েন্টমেন্ট ছাড়াই) এনরোলমেন্ট করা যাবে।
৩। যাদের পাসপোর্টের মেয়াদ আগামী এক বা দুই মাসের মধ্যে শেষ হবে, তাদেরকে নিজস্ব ইমেইল থেকে—
✔ নাম
✔ পাসপোর্ট নম্বর
✔ মেয়াদ উত্তীর্ণের তারিখ
✔ আবেদন করার কারণ
এবং পাসপোর্টের কপি সংযুক্ত করে নিম্নোক্ত ইমেইলে আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে:
📧 [email protected]
ধন্যবাদান্তে,
বাংলাদেশ কনসুলেট জেনারেল
মিলান, ইতালি
| Lunedì | 09:00 - 17:00 |
| Martedì | 09:00 - 17:00 |
| Mercoledì | 09:00 - 17:00 |
| Giovedì | 09:00 - 17:00 |
| Venerdì | 09:00 - 17:00 |