Italy visa

Italy visa

Condividi

Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Italy visa, Consolato e ambasciata, rome, Rome.

07/12/2025

🇮🇹🔥 ইতালির নোভারায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান! ৩৬ জনকে বহিষ্কারের নির্দেশ! 🔥🇮🇹

আজকের এক গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ খবর—ইতালির নোভারায় (Novara) পুলিশের গাঁথুনির মাধ্যমে ৩৬ জন অবৈধ অভিবাসী বহিষ্কারের জন্য নির্দেশ দেয়া হয়েছে!
এই অভিযানটি বিশেষ করে অভিবাসন আইন লঙ্ঘনকারী, অপরাধী ও অবৈধভাবে দেশটিতে অবস্থানরতদের জন্য একটি বড় বার্তা!

📝 বহিষ্কারের নীতিমালা:

✅ ৩৬টি বহিষ্কারাদেশ জারি করা হয়েছে।

🌍 ৩ জনকে মরক্কো ও তুরস্কে ফেরত পাঠানো হয়েছে।

👮‍♂️ ৪ জনকে তুরিন, রোম ও গরিজিয়া সিপিআর কেন্দ্রে পাঠানো হয়েছে।

🛫 ভ্রমণ নথি ছাড়া ১৪ জনকে ৭ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ।

💡 মন্তব্যযোগ্য তথ্য:

১০ জন স্বেচ্ছায় প্রত্যাবাসন নিতে সম্মত হয়েছে, যার মধ্যে ৫ জন ইতোমধ্যে ইতালি ছেড়ে গেছে।

🚨 আরও ৫ জনকে নিয়মিত পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে।

এই শক্ত পদক্ষেপের মাধ্যমে ইতালির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধী ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

ইতালি সরকার বর্তমানে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নিচ্ছে, যা দেশের জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

✍️ Jahid Hasan Emon

---

💬 আপনার মতামত কি?
এমন কঠোর পদক্ষেপের প্রতি আপনার দৃষ্টি কী? মন্তব্যে জানান!

🏷️

06/12/2025

হল্যান্ডে ৬ মিলিয়ন রিফিউজি ইমিগ্রেন্টসকে আশ্রয় দিয়েছে, ইতালি ৮ মিলিয়ন ,ফ্রান্সে ১৫ মিলিয়ন, জার্মানিতে ১৪ মিলিয়ন, স্পেনে ৪ মিলিয়ন, পর্তুগালে ২ মিলিয়ন, পোল্যান্ডে ৩ মিলিয়ন।
এভাবে ইউরোপের অনেক দেশেই এশিয়া আফ্রিকা আরব সাউথ আমেরিকার রিফিউজিদেরকে আশ্রয় দেয়া হয়েছে।

তো, সম্প্রতি ইউরোপ ইউনিয়ন কোর্ট রায় দিয়েছে, হ্যাঙ্গেরি আজ পর্যন্ত কোন রিফিউজি গ্রহন করেনি, অতএব ইউরোপের অন্যান্য দেশের রিফিউজির বোঝা কমাতে হ্যাংঙ্গেরিকেও কিছু রিফিউজি নিতে হবে, অন‍্যথায় হ্যাঙ্গেরিকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে এবং সেই জরিমানার অর্থ প্রতিদিন ১ মিলিয়ন ইউরো করে পরিশোধ করতে হবে ॥

হ্যাংগেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবান বলেছে, কোর্ট যদি প্রতিদিন ১০ মিলিয়ন ইউরো জরিমানা আদেশ করতো তাহলে ১০ মিলিয়ন ইউরো করেই আমি জরিমানা দিতাম তবুও বিষাক্ত রিফিউজি ইমিগ্রেন্টসদেরকে আমার দেশে জায়গা দিয়ে নিজের দেশের নাগরিকদের জীবন বিষাক্ত করবার কোন অধিকার আমার নাই॥
হ‍্যাংঙ্গেরি দক্ষিন ও পশ্চিম ইউরোপের মতো ধনী দেশ নয়, হ‍্যাঙ্গেরির অর্থনীতির অবস্থা খুবই দুর্বল, তবুও তারা না খেয়ে থাকলেও তাদের নিজের দেশকে দুষিত করতে চায় না॥

রাশিয়ার অর্থনীতিও ইউরোপের মতো এতো ধনী নয়, কিন্তু পুতিনের হাতে রাশিয়া থাকায় আপনি ক্রেমলিন মস্কোর দিকে তাকিয়ে দেখুন, ইমিগ্রেশনহীন কি পরিচ্ছন্ন সুন্দর! বুদাপেস্ট ইমিগ্রেশনহীন কতো পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ রয়েছে॥ হ‍্যাঙ্গেরি ক্রেমলিন মস্কোর শহরের সাথে আপনি জার্মান ইতালি ফ্রান্স স্পেনের শহরগুলো তুলনা করলে ধনী দেশগুলোর রাজধানীসহ অন্যান্য শহরগুলোকে ডাস্টবিন মনে হবে॥ অথচ কিছু বছর আগেও ইতালি স্পেন ফ্রান্স জার্মানের শহরগুলো ছিলো পৃথিবীর বুকে সব চেয়ে সুন্দর পরিচ্ছন্ন মনোরম ও ঐতিহ্যবাহী॥

আমি প্রথম ইউরোপে এসে শহরগুলো যেমন দেখেছি আজ তা ময়লার ভাঁগারে পরিনত হয়েছে, পথে ঘাটের বাতাসে সেই সুগন্ধ আর নেই, পথে ঘাটে আদা রসুন পেয়াজ আর ঘামের দুর্গন্ধ॥

বাসে ট্রামে মানুষের কাপড়ের দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়, কিছু মানুষ রয়েছে যারা গোসল করে না, কিছু মানুষ জীবনেও এক ইউরোর একটি বডিস্প্রে কিনে বগলে দেয় না, কিছু মানুষ কথা বলার সময়ে তাদের মুখের দুর্গন্ধে বমি চলে আসে, কেউ কেউ বাসেট্রামে চিৎকার চেঁচামেচি করে কথা বলে॥ ফোনে চিৎকার করে, কেউ কেউ মোবাইলের লাউডস্পিকারে মোল্লাদের ওয়াজ বাজিয়ে ইহুদী খ্রিস্টানদেরকে শুনিয়ে নেকি কামাতে তৎপর॥

গত রবিবার সাপ্তাহিক সকালের খোলা মাঠের অস্হায়ী বাজার/মেলাতে গিয়েছিলাম, সেই বাজারে বাংগালিসহ অনেক দোকানী বিভিন্ন জিনিসপত্রের পশরা সাজিয়ে বসে॥
তো, এক বাংগালি-দোকানী এমন জনবহুল ভীরের মধ্যেই চাইনিজ বড় সাউন্ডবক্সে কোরআন তেলাওয়াত এতো জোরে জোরে বাজাচ্ছে যে চারদিকের কোন কথাই শুনা যাচ্ছে না॥

সেই বাজারের এক দোকানী ঠাট্টার সুরে বলল, আমার মাইগ্রেন রয়েছে তার মধ্যে এসব শব্দ দুষনে আমার দিনটাই খারাপ হয়ে গেলো বলার পরে বলে বাংগালিরা মানুষ হবে কবে??
উত্তরে বললাম, বাংগালিরা মানুষ ছিলো কবে??
আগে বাংগালিরা ছিলো নিরীহ বর্বর আর এখন হয়েছে হিংস্র জঙ্গি॥ বর্বরতা মানব সভ্যতাকে শুধু নিচু করে আর জঙ্গিবাদ মানব সভ্যতাকে বর্বাদ করে॥
অতীত ইতিহাস বলে,আগামী মিলিয়ন বছর পরেও বাঙালি মানুষ হবার কোন সম্ভাবনা নেই॥

06/12/2025

🇮🇹ইতালি রোমে বাংলাদেশি অভিবাসী আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

⛔️গতকাল রোমে এক বাংলাদেশি অভিবাসীকে তার আসিলো (আশ্রয়) আবেদন বাতিলের পর আপিল না করায় বাসা থেকে আটক করে নিয়ে গেছে ইতালিয়ান পুলিশ। তাকে বর্তমানে Ponte Galeria ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, যেখান থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

⛔️প্রত্যক্ষদর্শীরা জানান, তার কোনো আইনজীবী বা সহায়তা ছাড়াই, নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করায় এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

⚠️ গুরুত্বপূর্ণ পরামর্শ:
যাদের আসিলো আবেদন রিজেক্ট হয়েছে, তারা যেন দ্রুত আইনি সহায়তা নেন এবং সময়মতো আপিল করেন। নতুবা, এই ধরনের অভিযান ও ফেরত পাঠানোর ঝুঁকি বাড়ছে।

🇮🇹প্রবাসীদের এ বিষয়ে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন অভিবাসন-সংক্রান্ত আইন বিশেষজ্ঞরা।

29/11/2025

‎🔥🚨🇮🇹 ব্রেকিং নিউজ! ইতালিতে কাজ করার স্বপ্ন দেখছেন? এই খবরটি আপনার জন্য গেম চেঞ্জার! 🇮🇹💰

‎দীর্ঘ অপেক্ষার অবসান! ইতালির নতুন বাজেট কর্মীদের জন্য নিয়ে এসেছে অবিশ্বাস্য সুসংবাদ।
‎যাদের মনে প্রশ্ন ছিল — “বেশি কাজ করলে কি বেশি ট্যাক্স দিতে হবে?”

‎👉 তাদের জন্য এবার এসেছে বিশাল স্বস্তির খবর!


‎---

‎🎉 ইতালির নতুন বাজেটে কর্মীদের জন্য ৩টি ঐতিহাসিক সুবিধা:

‎✅ ১. নাইট শিফট ও ছুটির দিনের কাজে বাম্পার সুবিধা! 🌙☀️

‎ওভারটাইম মানেই এতদিন বেশি ট্যাক্সের বোঝা—এবার সেই চিন্তা শেষ!

‎✔️ নাইট শিফট
‎✔️ সরকারি ছুটির দিনের ওভারটাইম
‎➡️ এখন থেকে মাত্র ১৫% হারে ফ্ল্যাট ট্যাক্স!
‎অর্থাৎ, বেশি কাজ = এবার পকেটে বেশি টাকা ✅


‎---

‎✅ ২. প্রোডাক্টিভিটি বোনাসে প্রায় ট্যাক্স-ফ্রি সুবিধা! 🚀

‎আপনার পরিশ্রমের আসল মূল্যায়ন এবার চোখে পড়ার মতো!

‎✔️ বোনাসের ওপর কর ৫% থেকে কমিয়ে মাত্র ১%
‎✔️ বোনাসের সর্বোচ্চ সীমা €3,000 ➝ €5,000
‎➡️ মানে, এখন €5,000 পর্যন্ত বোনাসে প্রায় কোনো ট্যাক্সই নেই! 💰


‎---

‎✅ ৩. বেতন বাড়লেও চিন্তা নেই — মাত্র ৫% ট্যাক্স! 💵

‎প্রাইভেট সেক্টরে যারা বছরে €28,000-এর নিচে আয় করেন, তাদের জন্য বিশাল সুখবর:

‎✔️ চুক্তি (Contract) নবায়ন হয়ে বেতন বাড়লে
‎➡️ সেই বাড়তি টাকার ওপর মাত্র ৫% কর!


‎---

‎✅ এই পরিবর্তনগুলো প্রমাণ করে—
‎ইতালি সরকার কঠোর পরিশ্রমী কর্মীদের আরও বেশি আর্থিক সুবিধা দিতে বদ্ধপরিকর।
‎যারা ইউরোপে গিয়ে কাজ করে ভালো উপার্জন করতে চান, তাদের জন্য এটাই সুবর্ণ সময়!


‎---

‎📢 আপনার পরিচিত কেউ যদি ইতালিতে থাকেন বা যেতে চান—এই পোস্টটি অবশ্যই শেয়ার করুন।
‎👉 একটি শেয়ার কারও জীবনের স্বপ্ন পূরণের পথ খুলে দিতে পারে! 🤍

‎🇮🇹আরো বিস্তারিত প্রশ্ন থাকলে কমেন্ট করুন 👇


‎---

‎🔖


‎ #ইতালিনিউজ








‎ #ইতালি
‎ #ওভারটাইম
‎ #ইউরোপেচাকরি


Photos from Italy visa's post 19/11/2025

লিবিয়ায় গু।।। লিতে মাদারীপুরের তিন যুবকের মৃ।।। ত্যু

এবার লিবিয়ায় মাফি।।।। য়াদের গু।।। লিতে মা।।। রা গেল তিন বাংলাদেশি। অবৈ।।। ধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকায় গু।।। লি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান, মুন্না আর বায়জিত। তাদের মৃ।।।। ত্যুতে পরিবারে চলছে মাতম। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

স্বজনরা জানায়, একটু ভাল থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মো. তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দিবে এমন শর্তে প্রতিবেশি ও মানবপাচা।।। রচক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় ২২ লাখ টাকায়। কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নি।।। র্যাতন করে পরিবার থেকে আরো ১৮ লাখ টাকা আদায় করা হয়। শেষমেষ পহেলা নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভুমধ্যসাগরে মাফি।।। য়ার গু।।।। লিতে মা।।। রা যায় ইমরান। পরে মঙ্গলবার ইমারনের মৃ।।।। ত্যুর খবর পায় পরিবার।
শুধু ইমরান নয়, একইভাবে মাফি।।।। য়াদের গু।।। লিতে ওইদিন মা।।। রা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার, একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিত শেখ। তিনযুবকের মৃ।।।। ত্যুর পর লা।।। শ ফেলে দেয়া হয় সাগরে। এমন মু।।। ত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপা।।। ত্তা দালা।।। লক্রের পরিবারের লোকজন। তবে, দালাল শিপনের স্বজনদের দাবি, এই ঘটনায় জড়িত নন শিপন। জোর করে কারই পাসপোর্ট নেয়নি শিপন।

অভিযোগ আছে, কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন। এরপর আত্মীয়-স্বজনরদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেয়ার প্রলো।।। ভন দেয় সে। এর আগেও মৃ।।।। ত্যুর মত এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, লিবিয়ায় গু।।। লিতে তিন যুবকের মৃ।।।। ত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এই ঘটনায় নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। দালা।।।।। লদের কোনপ্রকারেই ছাড় দেয়া হবে না।
#মাদারীপুরনিউজমিডিয়া

19/11/2025

মাদারীপুরবাসী 🇮🇹 আরও একটি রত্ন হারালেন।লিবিয়ায় নিজ দেশীদের হাতে জীব*ন হারালো ইমরান খান।তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন।সব সময় ভাল কাজ করতেন। Cross Clean এবং সব ধরনের সামাজিক কাজে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেন।সবাইব তার জন্য দোয়া করবেন।বাংলাদেশ নম্র,ভদ্র ও মেধাবীদের মূল্য কখনোই দিতে পারে না।যার ফলে আমরা আমাদের ফুলগুলোকে হারিয়ে ফেলি।🥲

15/11/2025

🇮🇹 ২০২৬ থেকে ইতালিতে নতুন নিয়ম 🇮🇹
যেই ভিসাতেই যান না কেন — পেপার্স মিলবে ১ বছর বা ২ বছরের জন্য।
আগের মতো পেপার্স নিতে আর তেমন জটিলতা থাকছে না।

15/11/2025

- ইতালির সরকার ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য পরিচয়পত্র নবায়নের বাধ্যবাধকতা বাতিল করছে।
- এই পরিবর্তনটি নতুন 'সিম্প্লিফিকেশন' ডিক্রির অংশ, যা সংসদে পেশ করা হবে।
- এর মূল লক্ষ্য হলো নাগরিকদের জীবনকে সহজ করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো।
- এই পদক্ষেপে ইতালির প্রায় ৭০ লক্ষেরও বেশি বয়স্ক নাগরিক উপকৃত হবেন।

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
- তবে, ছবি বা ঠিকানা পরিবর্তনের মতো বিষয়গুলি কীভাবে পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয়।
- এছাড়াও, যাদের পরিচয়পত্রের মেয়াদ ৭০ বছর বয়সে শেষ হবে, তাদের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য হবে, তা ডিক্রিতে বিস্তারিত বলা হবে।
- এই প্যাকেজের অধীনে ফার্মাসিগুলোকেও নতুন দায়িত্ব দেওয়া হবে, যেমন—ফ্যামিলি ডাক্তার নির্বাচন বা টিকা দেওয়ার সুবিধা।

14/11/2025

বাংলাদেশী যুবক ইতালিতে পুলিশ বিভাগে কর্মরত | #ইতালি_ভিডিও #বাংলাদেশী

14/11/2025

Cala Luna beach, Sardinia, Italy 🇮🇹

14/11/2025

📢 Urgent News for Bachelor’s Degree Applicants in Italy 🇮🇹

যারা ইতালিতে Bachelor’s Degree তে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট! 🎓

👉 এখন থেকে TOLC এক্সামের পরিবর্তে নতুন CEnT-S Exam চালু হয়েছে।
এই এক্সাম সবাইকে দিতে হবে ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য।

🗓️ CISIA Website-এ অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে এবং ডেটগুলোও প্রকাশ করা হয়েছে —
November, December, January — এই তিন মাসের জন্য CEnT-S Test Dates পাওয়া যাচ্ছে।

⚠️ কিন্তু সাবধান!
📌 ডিসেম্বর ও জানুয়ারির বেশিরভাগ সিট ইতিমধ্যে Sold Out,
📌 নভেম্বরের কিছু সিট এখনো Available, তবে খুব শিগগিরই শেষ হয়ে যাবে!

💰 রেজিস্ট্রেশন ফি এখন ৫৫ ইউরো করা হয়েছে।
তাই আর দেরি না করে আজই বুক করে ফেলো তোমার টেস্ট ডেট!

🔗 বুক করতে ভিজিট করো: CISIA Test Reserved Area

https://testcisia.it/calendario.php?tolc=cents&lingua=inglese

14/11/2025

চুরি ও ডাকাতির মতো অপরাধ ২০২৪ সালে ইতালির বিভিন্ন অঞ্চলে বেড়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, দেশের সামগ্রিক অপরাধের হার গত বছরের তুলনায় প্রায় ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সবচেয়ে বেশি অপরাধ রেকর্ড হয়েছে বড় শহরগুলোতে। এর মধ্যে মিলান অপরাধের দিক থেকে শীর্ষে রয়েছে — যেখানে প্রতি ১০০ জনে প্রায় ৭টি অপরাধের রিপোর্ট পাওয়া গেছে। বেশিরভাগ ঘটনাই চুরি ও ছিনতাই সম্পর্কিত।
রোম শহরেও অপরাধের হার তুলনামূলকভাবে বেশি, প্রতি এক লাখ জনে ৬,০৭৪টি অপরাধের তথ্য নথিভুক্ত হয়েছে।

তবে আশার খবর হলো, ইতালিতে হত্যাকাণ্ড বা অন্যান্য সহিংস অপরাধের হার এখনও তুলনামূলকভাবে কম।
বেশিরভাগ অপরাধই ছোটখাটো চুরি, ব্যাগ বা পকেটমারি জাতীয়, যা পর্যটনকেন্দ্রিক বড় শহরগুলোতে বেশি দেখা যায়।

👉 ভ্রমণ বা বসবাসরতদের জন্য পরামর্শ:

• রেলস্টেশন, মেট্রো ও ব্যস্ত এলাকায় নিজের ব্যাগ ও মোবাইলের দিকে খেয়াল রাখুন।
• রাতে নির্জন এলাকায় একা চলাচল এড়িয়ে চলুন।
• অপ্রয়োজনে দামী জিনিস বা নগদ টাকা প্রকাশ্যে রাখবেন না।

ইতালি এখনো পর্যটন ও বসবাসের জন্য নিরাপদ দেশগুলোর একটি, তবে সচেতন থাকলেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

#ইতালি #ইতালিনিউজ #ইতালিক্রাইম #প্রবাসজীবন

Vuoi che la tua azienda sia il Servizio Di Governo più quotato a Rome?

Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.

Ubicazione

Telefono

Sito Web

Indirizzo


Rome
Rome

Orario di apertura

Lunedì 09:00 - 17:00
Martedì 09:00 - 17:00
Mercoledì 09:00 - 17:00
Giovedì 09:00 - 17:00