ঢাকা-মোহাম্মদপুরে রেডি এপার্টমেন্ট বিক্রী
--------------------------------------------
কিচ্ছুক্ষন পূর্বে রাজধানী হাউজিং নিশ্চিত করলেন
ঢাকা মোহাম্মদপুরে চাঁদ উদ্দ্যায়নে ৯০০-১৪০০ বর্গফিট রেডি এপার্টমেন্ট বিক্রীর ষ্টল নিয়ে থাকবেন এবারের মেলাতে ।।
ইতালী প্রতিনিধি: ৩৪৭৮৮৮১১১১//৩২৭৭০৩৮৭৬২
Dhuumcatu News ধূমকেতু নিউজ
Nure alam Siddique Bachcu, his Account Facebook.com/bachcu.dhuumcatu Thanks.
Assalamualaikum, hallo everyone, my name is Hossain Hridoy Facebook.com/ilovehakim
i I created this page to help our Bengali community,
Founder of Dhuumcatu Ass.
15/05/2026
মাননীয় আপনার নিকট কিছু প্রশ্ন ?
ইতালিতে প্রায় ২ লক্ষ বাংলাদেশী কামলা থাকে।
আমি বাদে কমুনিটির কেহই তেমন কোন মামলার আসামি না। সকলেই কামলা দিয়ে খায়।
এই কামলারা যদি গড়ে 30 euro বছরে দূতাবাসে সার্ভিস চার্জ দেয়, কম হলেও 30x200000=৬০০০০০০ ×১৪০= ৮৪ কোটি টাকা।
২ টা মিশন ও অন্যান্য খরচ এবং পাসপোর্ট অফিসের বিল বাবাদ প্রতি মাসে ৪ কোটি টাকা খরচ হলে, বছরে খরচ সর্বোচ্চ ৫০ কোটি।
তহবিলে থাকে প্রায় ৩৪ কোটি টাকা
এই টাকাতে ২০ জন জনবল বৃদ্ধি করলে প্রতি মাসে খরচ হবে সর্বোচ্চ ৫০ হাজার ইউরো, যাহা ৫০×১৫০ = ৭৫০০০০০ টাকা বছরে সর্বোচ্চ ১৫ কোটি টাকা।
২০ জন যদি কম করে ২০ কামলার সার্ভিস দেয় প্রতিদিন ৪০০, সপ্তাহে ২০০০, মাসে ৮০০০, বছরে ৯৬০০০ লোক সার্ভিস পাবে।
প্রশ্ন কেন নতুন নিয়োগ করেন না ?
কেন এপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা ?
কেন এদিক -সেদিকে ?
কেন দীর্ঘ লাইন ?
----------
অথবা কেন অন্যান্য দূতাবাসের মত আইডেন্টিটি ফাই ব্যতিত সকল সার্ভিস দরপত্রের মাধ্যমে এজেন্সিদেরকে হস্তান্তর করেন না ?
কামলাদের সুবিধার্থে
আমলাদের জনবল বৃদ্ধি অথবা Monopoli বিকেন্দ্রীকরণ করার অনুরোধ রইল।
মন্ত্রীবাবু খোলা চিঠি দিলাম আপনার কাছে
জানার জন্য কামলার কে ? কোথায় কেমন আছে ?
আপনি জানেনা, হারিয়ে গেছে কোথায় কখন আপনাদের কামলারা।
মন্ত্রীবাবু, এ' চিঠি পাবেন কি-না জানি না।।
ইতালির প্রবাসীগণ যদি একমত থাকুন, শেয়ার করে দাবীটি সর্বস্তরে পৌঁছে দিন -ধন্যবাদ।।
---------- অবশ্য এই বিষয় গুলি, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এর উপর নির্ভর করে। সরকার তাহার সিদ্ধান্ত নিক, আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি;
৩০ মে থেকে ২ রা জুন
চারদিন ব্যাপী ঈদ পুনর্মিল জৈষ্ঠ্য পূর্নিমা মেলা
Via Prenestina -229
একই সাথে আমন্ত্রণ রইল কামলাদের অধিকার আদায়ে ২৮ জুন, রবিবার -মহাসমাবেশে যোগ দিন।
03/05/2026
নব-নির্বাচিত পরিষদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
03/05/2026
ধুমকেতু পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচছা শুভ জন্মদিন
21/04/2026
ধুমকেতু সামাজিক সংগঠন চেষ্টা করে সকল মানুষের পাশে থাকার।
09/04/2026
পান্তা ভোজন
--------------
১২ তারিখ, রবিবার , দুপর ২ টায় পান্তা ভোজন
স্থান: Villa De Sanctis ( Via Casilina 656 ) Torpignattra
বিকাল ৫ টায় Flussi সমস্যা বিষয়ে আলোচনা ও রেলী
আপনি স্ব-পরিবারে আমন্ত্রিত
এই অনুষ্ঠানের জন্য যাহারা সহযোগীতা করেছেন:
১। সৌমি-রিপন ২০ টি ডিম ভাজা
২। সুবর্না - রিটন ৩০ টি ডিম ভাজা
৩। রবভাবী - ৩০ টি ডিম ভাজা
৪। আরিফা ভাবি ৩০ টি ডিম ভাজা
৫। মাতাব্বর ফেমিলি ৩০ টা ডিম ভাজা
** ছোট নার্গিস আপা ৩০ টা ডিম ভাজা
** ইতি আক্তার ৩০ টা ডিম ভাজা
------------------------------
৬। জাকিয়া ২০ জনের জন্য আলু ভর্তা
৭। বাবলী চৌধূরী ২০ জনের জন্য আলু ভর্তা
৮। মৗসূমী মৃধা ৩০ জনের জন্য আলু ভর্তা
৯। বাকি রইল ১৩০ জনের আলু ভর্তা
--------------------------------
১০ । সাবরিনা আরমান ৪০ টি পিয়াঁজু ভাজা
১১। রব ভাবি ৩০ টি পিয়াঁজু ভাজা
১২। জাইফা ভাবি ৩০ টি পিয়াঁজু
১৩। মৌসূমী রবিন ৪০ টি পিয়াঁজু
বাকি রইল ৬০ টি পিয়াঁজু
------------------- মোট ২০০ লোকের প্রস্তুতি , সকলের সাহায্য থাকার পরও শুভেচ্ছা মূল্য নুন্যতম ২ ইউরো ( এটা ধান্দাও বলতে পারেন )
প্রকাশ থাকে এটা সম্পূর্ণ একটি সামাজিক সহাবস্থানের লক্ষ্যে আয়োজন করা ।
সকলের নিকট থেকে সাহায্য নিয়ে করা এবং নুন্যতম শুভেচ্ছা মূল্যের বিনিময়ে খাদ্য পরিবেশন এটা আমাদের সাংগঠনিক প্রক্রীয়া, যেন সকলে সকল প্রকার কর্মসূচীতে অংশ গ্রহন করে ।
একই সাথে আমন্ত্রন রইল, যাহারা সামাজিক কর্মকান্ডের জন্য সার্টিফিকেট নিতে আসেন, তারা যদি স্বেচ্ছা সেবা দিবার জন্য দুপর ১.৩০ মিনট Via Casilina 521 আসেন এবং অনেুষ্ঠানের শেষ পযর্ন্ত অংশ গ্রহন করেন, তাহারা Attestato নিতে পারবেন - ধন্যবাদ
-----------
একই সাথে আমন্ত্রন রইল:
১ লা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে মিছিল
সকাল ৯ টায় - Nomidio Quadrato
30/03/2026
* মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির,ইতালির নতুন আহ্বায়ক কমিটি গঠন -----
নুরে আলম সিদ্দীকী বাচ্চু কে
আহ্বায়ক ও কামরুল হাসানেকে সদস্য সচীব করে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির মোট ৮ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয় ।
যুগ্ন আহ্বায়ক হিসাবে আছেন সর্বজনাব:
হাবীব চৌধুরী
জামান মোক্তার
যোবায়ের আহাম্মদ রিপন
এবং সদস্য সচীবের সাথে আছেন সর্বজনাব
উম্মেহানী চৌধুরী
মিজান মল্লিক
বিল্লাল হোসেন ও মজিবুর শিকদার ।
আলোচনা সভার উপস্থিত সভ্যগণ, এই আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা পরিবর্তন , পরিবর্ধন ও নতুন কমিটি করার জন্য কাঠামো পরিবর্তন করার পূর্ণ এখিতিয়ার দেন । সাথে উপস্থিত সদস্যগণ শর্ত আরোপ করেন এই কমটির সদস্যগণ কোন অবস্থায় কার্য্যকারী পরিষদে প্রার্থী হিসাবে প্রতিদন্তিা করতে পারবে না ।
প্রকাশ থাকে আলোচনা সভার আহ্বান করেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির এক সদস্য বিশিষ্ট অস্থায়ী মনিটরিং সেল এর প্রধান জনাব কামরুল হাসান এবং তাহার সভাপতিত্বে ও তিনি একক সভা পরিচালক হিসাবে দায়ীত্ব পালন করেন ।
সকলের প্রস্তাব অনুযায়ী , উপস্থিত সকলের কন্ঠ ভোটে তিনি এই আহ্বায়ক কমিটি ঘোষনা করেন । একই সভায় তিনি ১ সদস্য বিশিষ্ট মনিটরিং সেল এর বিলুপ্ত ঘোষনা করে সদস্য সচীব হিসাবে দায়ীত্ব গ্রহন করেন ।
সভার ২য় পর্যায়ে আহ্বায়ক জনাব নুরে আলম সিদ্দীকী বাচ্চু সকলের উদ্দেশ্যে সংক্ষিপত বক্তব্য রাখেন । তিনি সকলের উদ্দেশ্যে বলেন আগামী ৫ এপ্রিল ২০২৬ আহ্বায়ক কমিটি প্রথম আলোচনা সভা করবেন এবং ইতালী তথা রোমস্থ মুন্সিগঞ্জ - বিক্রমপুর ইতালী প্রবাসী সর্বস্তরের নেতৃবৃন্দের ( প্রার্থী ব্যাতিত ) সাথে , পরবর্তিতে যোগাযোগ করে কি ভাবে ও কোন প্রক্রীয়ায় সুন্দর একটি কমিটি উপহার দেওয়া যায় সেই বিষয়ে সকলকে অবহিত করবেন ।
উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ২য় পর্বের আলোচনার সমাপ্তি ঘোষনা করেন ।
যারা ইতালীয়ান ভাষা বুঝেন অথবা ট্রান্সলেট করে পড়ার জন্য অনুরোধ রইল ।https://www.labottegadelbarbieri.org/dopo-il-caso.../
-----------
নুরে আলম সিদ্দীকী বাচ্চুর বিপক্ষে মামলা থাকার কারনে, কর্তৃপক্ষ খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে তাকে দাওয়াত দেয় নাই ( শুনা কথা )
উত্তর: প্রথমত নুরে আলম সিদ্দীকী বাচ্চু সাধারনত কোন অনুষ্ঠানে যায় না, কারন তিনি টাই-কোট পরে না ।
ভালো কাপড়-চোপড় নাই, যাহা পরিধান করে, তাহা অধিকাংশ ছোট ভাই রিটন এর ব্যবহার করা, ইতালীয়ান বুন্ধদের ব্যবহার করা এবং কিছু বাঙ্কার ব্যবসায়ী ও কর্মজীবী ভাইদের ( আব্দুল হাই, মজুমদার সহ অনেকে ) দেওয়া সেকেন্ড হ্যান্ড অথবা রিজেক্ট আইটেম ব্যবহার করে ( তবে ব্যাতিত, ভাগিনা আমিনুল বিভিন্ন ঈদে ২-১টি দামী কাপড় ও জেকেট দেয় যাহা ধৌত করার পয়সাও থাকে না, বিধায় ২ একবার ব্যবহার করে ।
যাই হউক তিনি ইন-ডোর অনুষ্ঠানে খুব কম অংশ গ্রহন করেন ।
কথায় ফিরে আসি,
যাহারা নুরে আলম সিদ্দীকী বাচ্চুর মামলা টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন, তাদরেকে এই আর্টিকেলটি পড়ার অনুরোধ করছি।
ইতালী সরকার ২ জনকে টার্গেট করেছে
১। সংসদ সদস্য আবু সোমাহার
২। নুরে আলম সিদ্দীকী বাচ্চু
এদিকে মিথ্যা মামলার পরিকল্পনা কারীগণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমর্থনে নিজেদেরকে বুদ্ধি জীবী ও নেতা হিসাবে পরিচয় দিচ্ছে, সাথে তাদের ছবি ব্যবহার করে দালালী ব্যবসার ভিজিটিং কার্ড হিসাবে ব্যবহার করছে ।- ধূমকেতু।।
---------------- করুক, তাদের যা মন চায়
আমরা আপনাদের আমন্ত্রন জানাচ্ছি:
বুধবার ১ লা এপ্রিল, সন্ধ্যা ৮.৩০ মিনিট
Flussi Visa আগতদের Dcuments PDF করার জন্য
বিশেষ আলোচনা, নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল ।
** রবিবার, ৫ এপ্রিল ২০২৬
মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির
নতুন কমিটি গঠন করার, প্রক্রীয়া কি হবে ? সেই বিষয়ে আলোচনা।
সময়: সন্ধ্যা ৭.৩০ মিনিট
স্থান: Via Casilina-521 ( পরিবর্তন শীল )
শুধুমাত্র আহ্বায়ক কমিটির সদস্যগণ আমন্ত্রিত ও পধাদিকার বলে সদ্য বিদায়ী সভাপতি জনাব দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক জনাব এলিন আহাম্মেদ মিঠু উপস্থিত থাকতে পারবেন ( যদি তাহারা আগামীতে কোন প্রার্থী না হয় )
---------------
১৪ এপ্রিল -১লা বৈশাখ
Casilina পার্কে ( Via Casilina 619 এর সাথে) দুপর ২ টায় গরীবের
কাঁচা মরিচ দিয়ে পান্তা ভোজন ও বিকাল
৫ টায় গরীব মা-বোনদের সুতি কাপড়ের
বৈশাখী রেলী
-----------------
১লা মে তে মিছিল- Largo Preneste
----------------------
এবার আমরা প্রস্তাব রাখছি:
রোম শহরে ঈদের একটি জামাত করার জন্য
স্থান: Piazza Flaminio অথবা Circo Massimo হতে পারে
-------------
সাথে আমন্ত্রন রইল:
৩০/৩১ মে ও ০১/২রা জুন ২০২৬
মোট ৪ দিন ব্যাপি , ঈদ পুনর মিলন ও বর্ষবরন অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য ( স্থান পরবর্তী সময়ে জানানো হবে )
২৮শে মার্চ দেখা হবে ইনশাআল্লাহ
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.
Ubicazione
Digitare
Sito Web
Indirizzo
Via Casilina/521
Rome
00177
Orario di apertura
| Lunedì | 09:00 - 13:00 |
| 16:00 - 22:00 | |
| Martedì | 09:00 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Mercoledì | 09:00 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Giovedì | 09:00 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Venerdì | 09:00 - 13:00 |
| 16:00 - 20:00 |
