চলছে ২০২২ সালের ট্যাক্স রিফান্ড আবেদন। ১ম পর্বের আবেদন চলবে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। যারা এখনো আবেদন করেন নাই যোগাযোগ করতে পারেন।
এই পর্বে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আবেদন করা যাবে।
>>ট্যাক্স রিফান্ড এর শর্তাবলী নিন্মলিখিত বিষয়গুলো অনুযায়ী হয়ে থাকে>>
১. ট্যাক্স রিফান্ড আইনের ৩০ ধারা অনুযায়ী ১৮ থেকে ৩৪ বছর ১২ মাস, অর্থাৎ ৩৫ বছরের মধ্যে যারা বৈধভাবে কাজ করে ট্যাক্স পরিশোধ করেছেন, তাদের প্রদত্ত ট্যাক্স এর ৯০% পর্যন্ত ফেরত আবেদন করতে পারবেন। ট্যাক্স রিফান্ড পাওয়ার পরে আরও ১০℅ আঞ্চলিক ট্যাক্স রিফান্ড পাওয়া যাবে। বয়স ১৮ ~ ৩৫ এর ভিতর যারা কাজ করেছেন, তার রিফান্ডের জন্য বর্তমান বয়স ৩৯ বছর ১২ মাস অর্থাৎ প্রায় ৪০ বছর পূর্ব পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
২. যারা কম্পানি পরিবর্তন করেছেন তারা পরিবর্তন বছরের আবেদন করতে পারবেন না তবে অন্য বছর গুলোর জন্য আবেদন করতে পারবেন।
৩. যারা বিগত বছরগুলোতে টাকা পেয়েছিলেন তারাও পুনরায় এই বছরের আবেদন করতে পারবেন।
৪. কেউ আবেদন করে দেশে চলে গেলেও তার টাকা কোরিয়ান ব্যাংক নাম্বারে চলে যাবে।
যোগাযোগ করতে পারেন, আবেদন করে দেওয়া হবে, যারা আবেদন করতে চান, ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে পারেন করে দিব ইনশাল্লাহ।
Need help? সহযোগিতা
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Need help? সহযোগিতা, Public Service, 경기도 화성시 향남읍, Seoul.
আগামীকাল সকাল ৯টায় কোরিয়াতে সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রাম (KIIP) এর লেভেল টেস্টের আবেদন শুরু হবে চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার তারিখ 16 সেপ্টেম্বর। পরিক্ষার রেজাল্ট ঘোষণা হবে 4 অক্টোবর।
আবেদনের লিংকঃ
আসসালামুআলাইকুম
আজকের বিষয়: 사회통합프로그램 사전평가, 4 ও 5단계 구술시험/মৌখিক পরীক্ষা, আমরা বেশিরভাগ লোকই এই মৌখিক পরীক্ষায় 4/5 নাম্বারের বেশি পাইনা, সবাই বলে 5'টা প্রশ্নের সব উত্তর দিছি, কিন্ত রেজাল্টে দেখা যায় 4/5 নাম্বার পাইনা, কিন্ত কেন? এবং 4 ও 5단계 দুইবার ক্লাস করেও পাস করতে পারিনা কিন্তকেন? কথা হবে এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে। কমেন্ট করে জানাবেন ধন্যবাদ❤️
ব্রেকিং নিউজ : E-7-4 এর নতুন পদ্ধতি k -২০০ পয়েন্ট সিস্টেম আপাতত বাতিল, নতুন নির্দেশনা আসা পর্যন্ত আগেরমত ৫২ ও ৭২ পয়েন্টে আবেদন চলবে ।
এই পেইজ থেকে কোরিয়ার Tax refund থেকে শুরু করে যতো ধরনের অনলাইন আবেদন আছে করে দিয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, বিনিময়ে পারলে মসজিদে কিছু দান করে দিবেন ধন্যবাদ।
E7-4 ভিসা আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে ২০০ পয়েন্ট থাকতে হবে । মূলত বেতন, বয়স, এবং কোরিয়ান ভাষা দক্ষতার উপর নির্ভর করে এখন থেকে ভিসা দেয়া হবে।
১. কোরিয়ান ভাষার দক্ষতা.......
> লেবেল ২ কমপ্লিট বা লেভেল টেস্টে ৪১ পেলে ৫০ পয়েন্ট।
> লেবেল ৩ কমপ্লিট বা লেভেল টেস্টে ৬১ পেলে ৮০ পয়েন্ট।
> লেবেল ৪ কমপ্লিট বা লেভেল টেস্টে ৮১ পেলে ১২০ পয়েন্ট।
২. বয়সের পয়েন্ট -
> বয়স ২৬ এর কম হলে ৪০ পয়েন্ট।
> বয়স ২৭-৩৩ এর মধ্যে হলে ৬০ পয়েন্ট।
> বয়স ৩৪-৪০ এর মধ্যে হলে ৩০ পয়েন্ট।
> বয়স ৪১ বা এর উর্ধ্বে হলে ১০ পয়েন্ট।
৩. বেতনের পয়েন্ট -
> বাৎসরিক বেতন ২ কোটি ৫০ লাখ উয়নের বেশি হলে ৫০ পয়েন্ট।
> বাৎসরিক বেতন ৩ কোটি উয়নের বেশি হলে ৮০ পয়েন্ট।
> বাৎসরিক বেতন ৩ কোটি ৫০ লাখ উয়নের বেশি হলে ১২০ পয়েন্ট।
>> কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকলে ১০ পয়েন্ট।
** অবশ্যি শ্রম চুক্তি পত্র ২ বছর এর হতে হবে এবং চুক্তিপত্রে বাৎসরিক বেতন ২.৫ কোটি উয়ন থাকতে হবে। এবার আবেদন অনলাইনে করা লাগতে পারে। যারা পারবেন তারা যোগাযোগ করতে পারেন।
**শুধুমাত্র মেইন পয়েন্ট এর একটা খসরা প্রকাশিত হয়েছে, বিস্তারিত সামনে আসবে।
** শ্রম চুক্তি ২ বছর এর মানে হচ্ছে, আপনি যেদিন E74 ভিসার জন্য আবেদন করবেন সেদিন থেকে আগামী ২ বছর পর্যন্ত কোম্পানির সাথে চুক্তি করবেন।
স্বাগতম Need help পেজে আপনার যে কোন সহযোগিতায় আমরা আছি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
경기도 화성시 향남읍
Seoul
