21/02/2023
মালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো শান্তিরক্ষীরাঃ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর সদস্যদের উদ্যোগে মিনুস্মা গুন্দাম ক্যাম্পে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিনের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কন্টিনজেন্ট রোটেশন-৪ এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান ও নবাগত কমান্ডার জনাব মোঃ শহীদুল্লাহ কাওসার পিপিএম (বার)। জাতিসংঘ ক্যাম্পের ভিতরে নির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করা হয়। এসময় ইউএনপোল টিম লিডার মাহমাত মোস্তফা, আইভরি কোস্ট সেনা ব্যাটালিয়নের কমান্ডার ক্যাপ্টেট কুলিবালি সহ ব্যানএফপিইউ-২ এর সকল কমান্ডিং স্টাফ ও অফিসারবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাত ঘটিকায় ক্যাম্পে প্রভাত ফেরির মাধ্যমে ক্যাম্প প্রদক্ষিন করা হয়। এরপর মালির স্থানীয় প্রশাসন, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের নিয়ে আলোচনা সভা করা হয় যেখানে মহান ভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব সকলের সামনে তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যানএফপিইউ-২ এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান।
19/02/2023
ওআইসি হেড অফ অফিসের প্রশংসাপত্র পেল মালির বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর সদস্যরা অনবরত প্রশংসা কুড়াচ্ছেন। গত ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মালির প্রত্যন্ত অঞ্চল গুন্দামে ডিপ্লয়মেন্টের পর থেকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সেখানে নজিরবিহীন পরিদর্শন করছেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও মিনুসমা প্রধান এল গাছিম ওয়ানে এবং সদর দপ্তর নিউইয়র্কের প্রতিনিধি দলের প্রশংসা পাওয়ার পর এবার তাঁরা প্রশংসা পেয়েছেন ওআইসি হেড অফ অফিসের।
১২ ফেব্রুয়ারি ২০২৩ জাতিসংঘ সদরদপ্তরের পুলিশ ডিভিশনের চীফ অফ সিলেক্শন ও রিক্রুটমেন্ট জনাব আতা ইয়েনিগুনের গুন্দাম ক্যাম্প পরিদর্শনের সময় প্রশংসায় পঞ্চমুখ হন। এরপর ১৩ ফেব্রুয়ারি সেখানে পরিদর্শনে যান ওআইসি হেড অফ অফিস জনাব মামানে সানি মুসা ও তাঁর দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডেপুটি এসআরএসজি ক্রোসলাক ডেনিয়েলা, ডেপুটি চীফ অফ স্টাফ ক্রিস্টেন ডওনি, স্পেশাল এসিসট্যান্ট টু ডিএসআরএসজি ক্যাটরিন উইটিন, ক্রিস্টোফার নিমওয়া ও সেক্টর ওয়েস্ট কমান্ডার রুবেন ফার্নান্দো। সেখানে বাংলাদেশ কন্টিনজেন্টের কনফারেন্স হলে ব্যানএফপিইউ, ইউএনপোল সদস্য, সিভিল সদস্য ও আইভরি কোস্টের সেনাসদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন ব্যানএফপিইউ-২-এর কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খান।
কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খান অতিথিবৃন্দের সামনে বাংলাদেশ কন্টিনজেন্টের কর্মকান্ড তুলে ধরেন এবং জাতিসংঘের বিভিন্ন কম্পোনেন্ট ও মালির স্থানীয় প্রশাসনের সাথে ব্যানএফপিইউ-২ এর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলেন। বাংলাদেশ শান্তিরক্ষীরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন সেবামূলক কর্মকান্ড যেমন স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ, স্থানীয়দের ফ্রি মেডিকেল সেবা প্রদান, বিভিন্ন আন্তর্জাতিক দিবস পালন, নানামুখী ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করায় প্রতিনিধি দল ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কন্টিনজেন্টের কমান্ডার ও তাঁর সদস্যরা। গুন্দাম ক্যাম্প ত্যাগ করার সময় ব্যানএফপিইউ-২ এর কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানকে লক্ষ্য করে প্রধান অতিথি ওআইসি হেড অফ অফিস জনাব মামানে সানি মুসা বলেন “ Commander, You are the great ambassador of your country”.
17/02/2023
https://www.dainikamadershomoy.com/post/425163
মালিতে বাংলাদেশ শান্তিরক্ষী ইউনিট পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিরা
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) পরিদর্শন করেছেন জাতিসংঘ সদর দপ্...
15/02/2023
http://epaper.ajkerpatrika.com/imageview/68632/1223655760.html
epaper.ajkerpatrika.com
আজকের পত্রিকা ডেস্কমালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) পরিদর্শনে ক....
14/02/2023
https://www.dhakaprokash24.com/national/news/44764
মালিতে বাংলাদেশ শান্তিরক্ষী ইউনিট পরিদর্শনে জাতিসংঘ ডেলিগেশন দল
গত শনিবার (১১ ফেব্রুয়ারি) মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) পরিদর....
14/02/2023
https://www.dhakapost.com/national/173622
মালিতে বাংলাদেশ শান্তিরক্ষী ইউনিট পরিদর্শনে জাতিসংঘের টিম
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) পরিদর্শনে আসেন জাতিসংঘ সদর দপ্ত...
13/02/2023
জাতিসংঘ সদরদপ্তরের ডেলিগেশনস কতৃক মালিতে বাংলাদেশ শান্তিরক্ষী ইউনিট পরিদর্শনঃ ১১ ফেব্রুয়ারি ২০২৩ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) পরিদর্শনে আসেন জাতিসংঘ সদরদপ্তরের PAET ( Performance Assessment & Evaluation Team) ডেলিগেশন দল ।নিউইয়র্ক সদর দপ্তরের পুলিশ ডিভিশনের চীফ অফ সিলেক্শন ও রিক্রুটমেন্ট জনাব আতা ইয়েনিগুনের নেতৃত্বে ১২ সদস্যের টীম মালির গুন্দাম ক্যাম্প পরিদর্শনে আসেন। ব্যানএফপিইউ-২ এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন। অ্যাডমিন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সীমা রানী সরকারের নেতৃত্বে একটি চৌকস নারী দল গার্ড অব অনার প্রদান করে ডেলিগেশন টীমকে ক্যাম্পে স্বাগত জানান।পরে কনফারেন্স রুমে বাংলাদেশ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, লজিস্টিকস সক্ষমতা, অপারেশনাল দক্ষতা ও উন্নয়নমূলক কর্মকান্ড সংক্রান্তে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মালিতে শান্তি প্রতিষ্ঠায় ও মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ শান্তিরক্ষীদের কার্যক্রম তুলে ধরা হয়। প্রতিনিধি দল কন্টিনজেন্টের লজিস্টিকস সরন্জামাদি, হাসপাতাল, অস্ত্রাগার, যানবাহন, ব্যারাক, কিচেন, মেস,ডাইনিং ও ডিউটি পোস্টসমূহ পরিদর্শন করেন। অতিথিদের সম্মানে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে তুরস্কে ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ের ভয়াবহ ভূমিকম্পে নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতিসংঘ সদরদপ্তরের ডেলিগেশন টীম কর্তৃক বাংলাদেশ শান্তিরক্ষীদের একটা বিশেষ প্রকাশনা “PEACEKEEPERS NOTE” বইয়ের মোড়ক উন্মোচন করানো হয়। গত ১৪ জানুয়ারি ২০২২ হতে মালিতে শান্তিরক্ষায় বাংলাদেশ শান্তিরক্ষীদের অভিজ্ঞতা, অনুভূতি, ইত্যাদি বিষয়গুলো লেখনীর মাধ্যমের উক্ত সুভেনিরে তুলে ধরা হয়েছে। প্রতিনিধি দল মিশনের শত চ্যালেন্জ ও প্রতিকুলতার মধ্যেও এরকম একটি ব্যতিক্রমি প্রকাশনা বের করায় আশ্বর্য্যবোধ করেন।তাঁরা এই প্রকাশনীটি জাতিসংঘ সদরদপ্তরে মডেল হিসেবে পেশ করবেন ও সংরক্ষণ করবেন মর্মে অভিব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিকুল পরিবেশেও অত্যন্ত সুনামের সহিত শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের অংশগ্রহণ ও তাদের দক্ষতা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ প্রধান পুলিশ কমিশনার জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বুগানি, মিনুস্মা হেড কোয়ার্টার্সের এফপিইউ কোঅর্ডিনেটর জনাব হাম্মানজাবু স্যামুয়েল, জনাব নদিয়া ডিম্বা, তিন্বুক্তো রিজিওয়েনর রিজিওনাল কমান্ডার সানাও দিওফ, জাতিসংঘ সদরদপ্তরের কর্মকর্তা জনাব হারিস আহমেদ ও ক্রস্টিনা মারিয়া। এছাড়া আইভরিকোস্ট মিলিটারী কন্টিনজেন্টের কমান্ডার ক্যাপ্টেট কুলিবালি, ইউএনপোল টিম লিডার ক্লিমেন্স সহ অন্যান্য আইপিও, জাতিসংঘের সিভিল সদস্য ও ব্যানএফপিইউ-২ এর কমান্ডিং স্টাফবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ মালির গুন্দাম ক্যাম্পে সাহারা মরভূমির প্রান্তে একটি করে বৃক্ষরোপণ করেন।
ব্যানএফপিইউ-২ এর কমান্ডার প্রধান অতিথিসহ অন্যান্য সকল অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। অতিথিবৃন্দ বাংলাদেশ কন্টিনজেন্ট কর্তৃক উষ্ম অভ্যর্থনায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। জাতিসংঘ সদরদপ্তরের পায়েট ডেলিগেশন্স দল বাংলাদেশ কন্টিনজেন্টের পারফর্মেন্স বিশেষ করে লজিস্টিকস অফিসার জনাব কামারুম মুনিরা, অপারেশন্স অফিসার জনাব আমিনুর রহমান, ট্রেনিং ও ডিউটি অফিসার জনাব মোঃ মুকিত হাসান খাঁন সহ ব্যানএফপিইউ-২ এর সার্বিক পারফর্মেন্স মূল্যায়নে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে রোমাঞ্চকর স্মৃতি নিয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৩ গুন্দাম ক্যাম্প ত্যাগ করেন।
18/01/2023
মালিতে বাংলাদেশ শান্তিরক্ষীদের বর্ণিল পিঠা উৎসবের কিছু মিডিয়া কভারেজ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলাদেশী ও প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের!