Bangladesh High Commission, Maldives

Bangladesh High Commission, Maldives

Share

The Official page of the High Commission of the People's Republic of Bangladesh to the Republic of the Maldives

মালদ্বীপে প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর : হাইকমিশনার | খবর 24/06/2026

"মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।"

মালদ্বীপে প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর : হাইকমিশনার | খবর ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস) : মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং আন্তর্জাতিক প.....

প্রবাসীদের সহজ রেমিট্যান্স সেবা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক | 24/06/2026

"মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি করতে ব্যাংক অব মালদ্বীপ (বিএমএল)-এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশন।

সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ব্যাংক অব মালদ্বীপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।"

প্রবাসীদের সহজ রেমিট্যান্স সেবা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক | ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে বৈধ চ্যানে...

Photos from Bangladesh High Commission, Maldives's post 23/06/2026

🇧🇩🤝🇲🇻 প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও কার্যকর রেমিট্যান্স ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ
***মালদ্বীপিয়ান রুপি-টাকা সরাসরি লেনদেন নিয়ে আলোচনা

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি ব্যাংক অব মালদ্বীপের (BML) প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শরীফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ বৈঠক করেন।

বৈঠকে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আরও সহজ, দ্রুত, নিরাপদ এবং স্বল্প ব্যয়ে বাংলাদেশে প্রেরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে মালদ্বীপের রুফিয়া (MVR) এবং বাংলাদেশের টাকা (BDT)-এর মধ্যে সরাসরি আর্থিক লেনদেন ও রেমিট্যান্স প্রেরণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা পর্যালোচনা করা হয়।

উভয় পক্ষ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে এমন একটি কার্যকর, সহজ ও টেকসই ব্যবস্থা খুঁজে বের করার বিষয়ে একমত হন, যাতে প্রবাসীরা জটিলতা ছাড়াই বৈধ চ্যানেলে অর্থ দেশে পাঠাতে পারেন।

মান্যবর হাইকমিশনার উল্লেখ করেন যে, প্রবাসীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও সহজ রেমিট্যান্স সেবা নিশ্চিত করা বাংলাদেশ হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার। তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও উন্নত আর্থিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মালদ্বীপ সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বাংলাদেশি কর্মীদের দেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করে আসছে।

এই বৈঠক বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা আরও উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

🇧🇩🇲🇻

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
Tarique Rahman
Ministry of Foreign Affairs, Bangladesh
Ministry of Expatriates' Welfare and Overseas Employment

#বাংলাদেশ_মালদ্বীপ_বন্ধুত্ব #প্রবাসীকল্যাণ #রেমিট্যান্স #অর্থনৈতিক_কূটনীতি #বাংলাদেশহাইকমিশন

Photos from Bangladesh High Commission, Maldives's post 23/06/2026

ই_পাসপোর্ট_আবেদন_করতে এবং #নতুন_ই_পাসপোর্ট প্রাপ্তির জন্য কী কী করনীয় : ১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। ২। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুসারে দাখিল করতে হবে- ৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। ৪। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। ৫। #হারানো_পাসপোর্টের ক্ষেত্রে #পুলিশ_রিপোর্ট দাখিল করতে হবে। ৬। আপনার হাতে থাকা ডেলিভারি স্লীপের বারকোডের শেষের ৫সংখ্যার নম্বরটি বাংলাদেশ হাইকমিশন-এর ফেসবুকে প্রকাশিত ই_পাসপোর্ট তালিকায় দেখে আসুন। ৭। নতুন পাসপোর্ট সংগ্রহের সময় আপনার #পুরাতন_পাসপোর্ট এবং #দুটি_স্লীপ অবশয়ই সঙ্গে আনতে হবে। ৮। অন্য কাউকে পাসপোর্ট সংগ্রহের জন্য পাঠালে আপনি তাকে একটি #আবেদনপত্র #পুরাতন_পাসপোর্ট এবং #দুটি_স্লীপ সঙ্গে দিয়ে দিবেন।

23/06/2026

The Bangladesh High Commission extends its heartfelt congratulations and best wishes to Mr. Md. Sohel Parvez, former Counsellor (Labour) of the Bangladesh High Commission in the Maldives, on his appointment as General Manager (GM) of Bangladesh Shipping Corporation (BSC).

We are confident that his extensive experience, dedication, and professionalism will contribute significantly to the continued success and advancement of Bangladesh Shipping Corporation.

We wish him every success in his new role and future endeavors.

🇧🇩

23/06/2026

The Bangladesh High Commission extends its heartfelt congratulations to Mr. Ahmed Muttaki, a Bangladeshi educator and entrepreneur in the Maldives, on receiving a prestigious award for his outstanding contributions to the education sector of the Maldives over more than three decades. The honour was presented by H.E. Madam Sajidha Mohamed, First Lady of the Republic of Maldives, during the 20th Anniversary celebration of Mianz College.

His achievement is a source of pride for Bangladesh and reflects the valuable contributions of Bangladeshi professionals in strengthening Bangladesh-Maldives friendship.

🇧🇩🇲🇻

23/06/2026
Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়'s post 22/06/2026
Want your business to be the top-listed Government Service in Maale?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Plot 10982, Street 16, Nirolhu Magu, 23000, Hulhumale', K. Male'
Maale

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00