Malaysia International Humanitarian Organization Bangladesh - MHO BD

Malaysia International Humanitarian Organization Bangladesh - MHO BD

Share

মালয়েশিয়ার প্রবাসী ভাইদের মানবাধিকার রক্ষায় আমরা পাশে আছি। সবসময়। ❤️💪🏻

24/07/2023
01/05/2023

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী; আমার youtube চ্যানেলের দেয়া লিঙ্কে ক্লিক করে প্রবাসীদের নিয়ে টকশো'টি শুনুন! দেখুন!
ভালো লাগলে চ্যানেলটি "সাবস্ক্রাইব" করার অনুরোধ থাকলো।🙏
👇👉https://youtube.com/

https://www.youtube.com/watch?v=6N4NgcRjV0c

Photos from Malaysia International Humanitarian Organization Bangladesh - MHO BD's post 25/04/2023

এখন দুঃস্বপ্নের দেশ মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং ইউরোপের গ্রিস ইতালি প্রায় সব দেশেরই শ্রমবাজার হুমকির মুখে।

বিশেষ করে এক শ্রেণীর অসাধু সিন্ডিকেটের যোগসাজসে 'কথিত' ভাবে চালু হওয়া বর্তমানের দুঃস্বপ্নের দেশ মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ।

সামান্য কিছু চালু থাকলেও বহু সংখ্যক বাংলাদেশী ৪/৫ লাখ টাকায় কলিং ভিসায় গিয়ে কাজ না পেয়ে পালিয়ে বেড়াচ্ছে,, গহীন বনে,, জঙ্গলে! কখনো কখনো মৃত্যু হচ্ছে পথে ঘাটে; কখনো ঠিকানা হচ্ছে পুলিশ ক্যাম্পে; মর্গে ।
এখন প্রশ্ন হল; তবুও মানুষ মালয়েশিয়া পাড়ি জমাচ্ছে কেন?
এ প্রশ্নের উত্তর খুঁজে মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন মানবাধিকার সংগঠনের ভাষ্য হলো, "মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ একশ্রেণীর অসাধু দালাল চক্রের সাথে সঙ্ঘবদ্ধ হয়ে বহুলাংশে প্রবাসীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে ! ভিন্ন ধরনের প্রতারণা করছে। স্থানীয় মানবাধিকার বিশেষজ্ঞদের মতে,, এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"

Photos from Malaysia International Humanitarian Organization Bangladesh - MHO BD's post 15/04/2023

✈️প্রিয় প্রবাসী শুভাকাঙ্ক্ষী; শুভানুধ্যায়ী! ব্যবসায়িক জরুরী কাজে আমি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম । ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার কুয়ালালামপুরে ফিরে আসব। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের সুবিধা অসুবিধা দয়া করে জানাবেন।🎇🎇👏💖💖

14/04/2023

#বাংলাদেশীদের_জানার_জন্য_একটি_বিনীত_অনুরোধঃ

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এখান থেকে ভিসা, কলিং ভিসা, ওয়ার্ক পারমিট ইত্যাদির বিষয়ে কোনো সেবা প্রদান করা হয় না। প্রতিদিন শত শত ফোন কল বা মেসেজ দিয়ে আপনারা অনেকেই আমাদের সময় নষ্ট করেন, যাহা কাম্য নয়।

#আমাদের_কর্ম_পরিধি_বা_কাজঃ

বাংলাদেশী প্রবাসীদের অনেকের বৈধ কাগজপত্র না থাকার কারণে তারা মালয়েশিয়াতে কোন অন্যায় অবিচারের শিকার হলে আইনগত কোনো প্রতিকার পায় না। তাদের পক্ষে থেকে আইনগত সহায়তা দেয়াই এই সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে সংস্থার কার্ড সংগ্রহ করতে ন্যূনতম ফি প্রদান করতে হয়। যেকোনো প্রবাসীর মানবাধিকার লঙ্ঘিত হলে উক্ত ভুক্তভোগীকে মালয়েশিয়ার প্রচলিত আইনে আইনের সহায়তা প্রদান করা হয়। এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (MHO) এর রেজিস্ট্রেশন করে কার্ড সংগ্রহপূর্বক সেবা গ্রহণ করতে পারে বাংলাদেশী সহ যেকোন দেশের নাগরিক। সংস্থাটি মালয়েশিয়া সরকারের প্রচলিত বিধি অনুযায়ী অত্যন্ত কম খরচে আইনি সহায়তা দিয়ে থাকে। এটি একটি এনজিও বিধায় আইনি সহায়তার জন্য নূন্যতম ফ্রি প্রযোজ্য হয়। আশা করি, এরপর থেকে আমাদেরকে অহেতুক বিরক্ত করবেন না। অনুরোধ রইলো আমাদের অফিসিয়াল পেইজে কোনো আপত্তিকর মন্তব্য করবেন না। দয়া করে মনে রাখবেন মালয়েশিয়ার যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুলিশ আমাদের পেইজ এবং আপনাদের মন্তব্যসমূহ মনিটর করে থাকে। এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা আমাদের অবস্থান ও কর্ম পরিধি পরিষ্কার করে বলেছি। কিছু সংখ্যক লোকজনের কারণে বিদেশি এই সংস্থার কাছে আমাদের প্রিয় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, দয়া করে বিষয়টি মনে রাখবেন।

#ধন্যবাদ, সকলকে।

14/04/2023

প্রবাসে আপনার নতুন বছর হোক নিরাপদ ও আনন্দময়।

মালয়েমিয়ায় আপনার মানবাধিকার রক্ষায় যেকোন আইনী সহায়তা পেতে আমাদের সংস্থাকে অবহিত করুন।
আমাদের হটলাইন নাম্বারঃ 011-5891 4943

06/04/2023

আসসালামু আলাইকুম
প্রিয় প্রবাসী ভাইয়েরা,,, পবিত্র এই মাহে রমজানে মালয়েশিয়ার মাটিতে আপনারা কে কেমন আছেন জানাবেন; কমেন্টসে।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

01/04/2023

HotLine: 011-5891 4943

Want your business to be the top-listed Government Service in Kuala Lumpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


E-03-03 Starparc Point Jalan Taman Ibu Kota, Setapak
Kuala Lumpur
53300