Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia

Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia

Share

This is the official page of Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia. Address : 8 Lorong Yap Kwan Seng , 50450, Kuala Lumpur.

Address : 8 Lorong Yap Kwan Seng , 50450, Kuala Lumpur

27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এঁর বাণী

27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর বাণী

26/05/2026
Photos from Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia's post 26/05/2026

গতকাল ২৫ মে ২০২৬ তারিখে মালয়েশিয়ার ডিপার্টমেন্ট অব লেবার (JTKSM)-এর সাথে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদলের একটি সভা অনুষ্ঠিত হয়।

ডেপুটি ডাইরেক্টর জেনারেল অব লেবার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের উপর বিস্তারিত আলোচনা হয়। হাইকমিশনের পক্ষ হতে মালয়শিয়ার নির্মাণ-খাত সহ অন্যান্য খাতের বিভিন্ন কোম্পানীতে কর্মরত বাংলাদেশি কর্মীদের যথাসময়ে ভিসা নবায়নে নিয়োগকর্তাদের দায়িত্বশীল হওয়া, বেতন-ভাতা বকেয়া না রাখা, দুর্ঘটনা ও মৃত্যু জনিত ক্ষতিপূরণ আদায়ে গতিশীলতা আনা, শ্রমিক-মালিক বিরোধ দ্রুত নিষ্পত্তি-সহ বাংলাদেশি কর্মীদের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লেবার ডিপার্টমেন্টের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সভায় হাইকমিশন কর্তৃক উত্থাপিত সুনির্দিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের উদ‍্যোগ নেয়া হবে বলে লেবার ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।

এছাড়া বাংলাদেশি প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ হাইকমিশনের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।

Photos from Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia's post 24/05/2026

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরে " Welfare Assistant" এবং " IT Assistant" পদের নিয়োগ বিজ্ঞপ্তি:

Photos from Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia's post 23/05/2026

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল গত ১১ মে ২০২৬ তারিখে মালয়েশিয়ার Kelantan রাজ্যের Tanah Merah Immigration Detention Center পরিদর্শন করে। প্রতিনিধিদল উল্লিখিত ক্যাম্পে আটক ৪৯ (ঊনপঞ্চাশ) জন প্রবাসী কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন। ক্যাম্পে অবস্থানরত কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় কনস্যুলার/ট্রাভেল পারমিট (টিপি) সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

22/05/2026

জরুরি বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ মে ২০২৬ শনিবার ও ২৪ মে ২০২৬ রবিবার বাংলাদেশ হাইকমিশনের (পাসপোর্ট সার্ভিস সেন্টারসহ) সকল দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের (পাসপোর্ট সার্ভিস সেন্টারসহ) সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া, ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মালয়েশিয়ার মহামহিম রাজার জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের (পাসপোর্ট সার্ভিস সেন্টারসহ) সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

Photos from Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia's post 21/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
কুয়ালালামপুর | ২১ মে ২০২৬

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী ‘এসইএকেয়ার ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ।

মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা প্রদর্শনী 'এসইএকেয়ার ২০২৬’-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সক্রিয় উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

২০–২২ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব হেলথ দাতো হাজা হানিফা হাজার তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের মান‍্যবর হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। উল্লেখ্য, প্রদর্শনীতে বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠানসহ বিশ্বের ৯ টি দেশের ১০৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

ডেপুটি মিনিস্টারকে বাংলাদেশ হাই কমিশনের বুথে স্বাগত জানান মান্যবর হাইকমিশনার এবং বাংলাদেশের ঔষধশিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন ঔষধ উৎপাদন সক্ষমতা সম্পর্কে তাঁকে অবহিত করেন। হাইকমিশনার মালয়েশিয়ায় বাংলাদেশের ঔষধপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ হাইকমিশনের বুথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বিভিন্ন পণ্যের প্রদর্শনীর ব‍্যবস্থা করা হয়েছে। এছাড়া এরেবা ক্যাপসুলস লিমিটেড পৃথক বুথে ঔষধপণ্য ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করছে।

মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব হেলথ বাংলাদেশের ঔষধশিল্পের অগ্রগতির প্রশংসা করেন এবং এ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ঔষধ কোম্পানিগুলো মালয়েশিয়ার বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।

পরবর্তীতে মান্যবর হাইকমিশনার এরেবা ক্যাপসুলস লিমিটেডের বুথ পরিদর্শন করেন এবং উপস্থিত মিডিয়াকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, রপ্তানি আয় বৃদ্ধি ও নতুন বাজার সম্প্রসারণে পণ্যের বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ হাইকমিশন নিজস্ব উদ্যোগে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, এ ফার্মাসিউটিক্যালস প্রদর্শনীতে অংশগ্রহণ বাংলাদেশের ঔষধশিল্পের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বাজারে প্রবেশাধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মেলার প্রথম দিনে মালয়েশিয়ার বিভিন্ন ঔষধশিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অংশীজন, মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিগণ বাংলাদেশের বুথসমূহ পরিদর্শন করেন।

এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ মালয়েশিয়াসহ সমগ্র আসিয়ান অঞ্চলে বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানসম্পন্ন ঔষধপণ্যের পরিচিতি বৃদ্ধি এবং রপ্তানির নতুন বাজার সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

20/05/2026

গতকাল ১৯ মে ২০২৬ তারিখে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট দপ্তরের প্রধান জনাব মোঃ হাফিজ বিন আব্দুল্লাহ বাংলাদেশ হাইকমিশন-এ হাইকমিশনার এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং মালয়শিয়ায় বসবাসরত বিদেশি নাগরিক, বিশেষভাবে প্রবাসী বাংলাদেশীদের সাথে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট বিভাগের কার্যাবলীর উপর মতবিনিময় করেন ।

সভায় হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ, ‘Operasi’- চলাকালে সন্দেহভাজন ইমিগ্রেশন আইন ভঙ্গকারীদের আটকের সময় যথাযথ প্রটোকল অনুসরণ, আটককৃতদের পাসপোর্টসহ অন্যান্য মালামাল সংরক্ষণ, আটক প্রবাসীদের তথ্য দ্রুত হাইকমিশনের প্রেরণ সহ তাদের অধিকার সুরক্ষায় হাই কমিশনের সাথে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানানো হয়।

অন‍্যদিকে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি সহ কর্মীদের হয়রানী ও অন‍্যান‍্য অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের সনাক্তকরণ ও তা দমনে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা কামনা করে।

আলোচনাকালে উভয় পক্ষ বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ এবং আইনের সুষ্ঠু প্রয়োগে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে একমত হয়।

19/05/2026

বিজ্ঞপ্তি : সংশ্লিষ্টদের অবগতির জন্য

Want your business to be the top-listed Government Service in Kuala Lumpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

https://kualalumpur.mofa.gov.bd/en

Address


8 Lorong Yap Kwan Seng
Kuala Lumpur
50450

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00