Netherlands BNP

Netherlands BNP

Delen

Contactgegevens, kaart en routebeschrijving, contactformulier, openingstijden, diensten, beoordelingen, foto's, video's en aankondigingen van Netherlands BNP, Politieke organisatie, Amsterdam.

13/03/2026

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। এক‌ই সাথে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
১২ মার্চ ২০২৬, শুক্রবার

10/03/2026

রাজনীতির জটিলতায় আমরা প্রায়ই বড় বড় নীতি, পদক্ষেপ বা ক্ষমতার হিসাব নিয়ে আলোচনা করি। কিন্তু কখনো কখনো নেতৃত্বের আসল চরিত্র ফুটে ওঠে ছোট ছোট মানবিক উদ্যোগের মধ্য দিয়ে।

সম্প্রতি আলোচনায় এসেছে একটি ব্যতিক্রমী ঘটনা। ট্রাফিক সিগন্যালে গাড়ি থেমে থাকাকালীন কয়েকজন অসহায় ভিক্ষুক মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের উপস্থিতি লক্ষ্য করে ইফতার করানোর অনুরোধ জানায়।

এমন অনুরোধ কোনোভাবেই উপেক্ষা করা হয়নি। বরং মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, যাতে কাছাকাছি একটি রেস্টুরেন্টে তাদের জন্য ইফতারের সুষ্ঠু ব্যবস্থা করা হয়।

ফলস্বরূপ, শতাধিক অসহায় মানুষের জন্য সেই দিনটি হয়ে ওঠে বিশেষ—একটি ছোট অথচ গভীর মানবিক মুহূর্ত। যারা প্রতিদিনই জীবিকার তাগিদে রাস্তায় ভিক্ষা করেন, তাদের জন্য এটি ছিল সম্মানের এক রোদমাখা মুহূর্ত।

এটি কোনো রাজনৈতিক ঘোষণা নয়, কোনো বড় নীতিগত পদক্ষেপও নয়। কিন্তু এমন মানবিক উদ্যোগই দেখায়, নেতৃত্বের অন্তর্দৃষ্টি শুধু ক্ষমতার হিসাব নয়—মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সহানুভূতিই তার প্রকৃত মাপকাঠি।

রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়। এর মধ্যে মানুষের কল্যাণ, মানবিক দিক, এবং ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতাই এক্ষেত্রে প্রধান বিষয়।

#সবারআগেবাংলাদেশ
#বাংলাদেশ_জিন্দাবাদ

Photos from Netherlands BNP's post 07/03/2026

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ০৭ মার্চ ২০২৬, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি।

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ অংশ নেন।

এছাড়া প্রধানমন্ত্রীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

07/03/2026

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।
দুটি তেলবাহী জাহাজ ৯ মার্চ বন্দরে আসবে।

-ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী
০৭ মার্চ ২০২

07/03/2026

ওরা চেয়েছিল তোমায় করতে অবসান
ওরা জানে না, বাংলাদেশের প্রাণ তারেক রহমান।
৭ মার্চ ২০২৬ তারেক রহমান-এর ২০তম কারাবন্দী দিবস।

ভিডিও কৃতজ্ঞতায়ঃ সময় টিভি।
#তারেকরহমান #কারাবন্দীদিবস

Photos from Netherlands BNP's post 03/03/2026

On Tuesday, March 3, 2026, Rear Admiral Md. Ziaul Haque, Director General of the Bangladesh Coast Guard, paid a courtesy visit to BNP Chairman and Honorable Prime Minister, Mr. Tarique Rahman, at the Cabinet Division of the Bangladesh Secretariat.


03/03/2026

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে- এমন খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

০৩ মার্চ ২০২৬

02/03/2026

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা যে রাজনৈতিক সমঝোতায় এসেছি, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই।
তার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে নিয়োগের অহ্বান জানিয়েছি ।
সালাহউদ্দিন আহমদ
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রনালয়
০২ মার্চ ২০২৬

In due respect to the July National Charter, we now intend to commence the implementation of the political consensus we have reached.

As part of this commitment, we have formally called for the appointment of the Deputy Speaker of the National Parliament from the Opposition.

Salahuddin Ahmed
Honourable Minister
Ministry of Home Affairs
02 March 2026

02/03/2026

রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানেন।

০২ মার্চ ২০২৬

02/03/2026

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়।

-সালাহউদ্দিন আহমদ
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
০১ মার্চ ২০২৬

04/02/2026

ধানের শীষে ভোট দিন,
দেশ গড়ার সুযোগ নিন। 🌾🇧🇩❤️

#বাংলাদেশ_জিন্দাবাদ #সবারআগেবাংলাদেশ

03/02/2026

করবো কাজ, গড়বো দেশ;
সবার আগে বাংলাদেশ। 🌾🇧🇩❤️

#বাংলাদেশ_জিন্দাবাদ #সবারআগেবাংলাদেশ

Wilt u dat uw bedrijf hét hoogst genoteerde Overheidsdienst in Amsterdam wordt?

Klik hier om uitgelicht te worden.

Plaats

Culinair Team

Kleding

Website

Adres


Amsterdam