Embassy of Bangladesh, Muscat

Embassy of Bangladesh, Muscat

Share

Representation

02/06/2026

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রার্থী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশ দূতাবাস মাসকাট আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।

মঙ্গলবার, ২রা জুন ২০২৬ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছে ৯১ ভোট। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।

এই সাফল্য বাংলাদেশের জন্য শুধু একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়; বরং এটি বহুপাক্ষিক কূটনীতি, শান্তি, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। এই গৌরবোজ্জ্বল মাইলফলক অর্জনের পিছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, সীমিত সময়ে বাংলাদেশের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রার্থী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত অভিজ্ঞতা ও যোগ্যতা- এই তিনটি বিষয় মূল ভূমিকা পালন করেছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের সময় নির্বাচনের জন্য মাত্র তিন মাসের মতো সময় অবশিষ্ট ছিল। সেই সীমিত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রার্থিতা নিয়ে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে বিজয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত আশাবাদ ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি স্মরণ করেন। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী ও দূরদর্শী নেতৃত্বে সীমিত সময়ে পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ তৎকালীন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জাপানকে পরাজিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। এই নির্বাচনেও বাংলাদেশ সাফল্য অর্জন করতে পারবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান তখনই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন।

এবারের নির্বাচনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়ের সীমাবদ্ধতা। মাত্র তিন মাস সময় হাতে পেয়ে বাংলাদেশকে এমন এক বৈশ্বিক কূটনৈতিক প্রচারণা পরিচালনা করতে হয়েছে, যা সাধারণত কয়েক বছরব্যাপী প্রস্তুতি ও ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। বাংলাদেশ কার্যত মাত্র তিন মাসের প্রচারণার মধ্যেই পাঁচ বছরের সমপরিমাণ কূটনৈতিক তৎপরতা সম্পন্ন করেছে।

বাংলাদেশ ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইউএনজিএ সভাপতি পদে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেও ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে দেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই পূর্ণমাত্রার কূটনৈতিক প্রচারণা শুরু হয়। দীর্ঘমেয়াদি প্রস্তুতির সুযোগ না থাকায় এই স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক, দ্বিপাক্ষিক যোগাযোগ এবং বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামে অত্যন্ত সক্রিয় ও কৌশলগত প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক সমর্থন অর্জনে সফল হয়েছে।

অপরদিকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস ২০১৬ সালেই তাদের প্রার্থিতা ঘোষণা করে এবং গত এক দশক ধরে ধারাবাহিক প্রচারণা চালিয়েছে। বিশেষ করে গত এক বছরে দেশটি অত্যন্ত বিস্তৃত ও সুসংগঠিত কূটনৈতিক প্রচারণা পরিচালনা করেছে।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সমর্থন অর্জনের লক্ষ্য নিয়ে এত অল্প সময়ে সমন্বিত কূটনৈতিক প্রচারণা পরিচালনা নিঃসন্দেহে খুবই কঠিন ও কৌশলগতভাবে চ্যালেঞ্জিং ছিল। এই প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পাশাপাশি নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনসমূহ সমর্থন আদায়ে সমন্বিত ও সক্রিয় ভূমিকা পালন করেছে।

বাংলাদেশের প্রার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও যোগ্যতা এ বিজয়ে বিরাট ভূমিকা রেখেছে। একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল জাতিসংঘের সদরদপ্তরে গত ১৩ মে অনুষ্ঠিত ড. খলিলুর রহমানের ইন্টারঅ্যাকটিভ ডায়ালগ। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি আনালেনা বায়েরবকের সভাপতিত্বে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই সংলাপে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান তাঁর ভিশন স্টেটমেন্ট উপস্থাপন করেন এবং নির্বাচিত হলে সাধারণ পরিষদ পরিচালনায় তাঁর অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। কূটনৈতিক মহলে পররাষ্ট্রমন্ত্রীর এই সংলাপ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এই সংলাপের পর কার্যত বাংলাদেশের পক্ষে প্রায় ৩০ টি দেশ তাদের সমর্থন ব্যক্ত করে এবং স্পষ্টত বাংলাদেশ বিজয়ের পথে সুনিশ্চিতভাবে এগিয়ে যায়।

বাংলাদেশের প্রচারণায় বিশেষ গুরুত্ব পেয়েছে কার্যকর বহুপাক্ষিকতা, জাতিসংঘের প্রাতিষ্ঠানিক সংস্কার, উন্নয়নশীল দেশসমূহের স্বার্থ সংরক্ষণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর পক্ষে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার বিষয়গুলো। বাংলাদেশের প্রচারণা ছিল বিষয়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যেখানে ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বহুপাক্ষিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ক্রমশ বাড়ছে, সেখানে বাংলাদেশ সংলাপ, সহযোগিতা এবং ঐকমত্যভিত্তিক কূটনীতির ওপর জোর দিয়েছে।

বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য জাতিসংঘের সদস্য দেশসমূহের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং জাতিসংঘের মূলনীতি ও উদ্দেশ্য বাস্তবায়নে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

02/06/2026

The Embassy of the People's Republic of Bangladesh in Muscat warmly congratulates the Bangladesh’s candidate and Hon'ble Foreign Minister, H.E. Dr. Khalilur Rahman, on his election as President of the 81st Session of the United Nations General Assembly.

In the election held on 02 June 2026 at the United Nations Headquarters, Dr. Khalilur Rahman secured 99 votes from the 193 Member States of the United Nations, defeating the candidate of Cyprus, who received 91 votes. This landmark victory is a strong testament to the confidence and trust that the international community places in Bangladesh, as well as to the country’s growing diplomatic stature and constructive engagement within the multilateral system.

This achievement is not only the election of a Bangladeshi candidate to one of the most distinguished positions within the United Nations; it also constitutes a significant international recognition of Bangladesh’s longstanding commitment to multilateral diplomacy, international peace and security, sustainable development, and global cooperation.

The successful outcome reflects the convergence of three key factors: the visionary leadership and timely guidance of Prime Minister Tarique Rahman, the coordinated and intensive diplomatic efforts undertaken by Bangladesh within a limited timeframe, and the extensive experience, professional excellence, and international standing of Dr. Khalilur Rahman.

At the time the BNP-led Government assumed office, less than three months remained before the election. Despite the limited preparation period, Prime Minister Tarique Rahman took a firm and decisive position in support of Bangladesh’s candidacy. By nominating Foreign Minister Dr. Khalilur Rahman, he expressed strong confidence that Bangladesh would emerge victorious through focused diplomatic engagement and strategic outreach to Member States.

In this context, Prime Minister Tarique Rahman recalled Bangladesh’s successful election to a non-permanent seat on the United Nations Security Council in 1978. At that time, under the courageous and visionary leadership of the late President Ziaur Rahman, Bangladesh mounted an effective diplomatic campaign within a short period and prevailed over the then formidable candidate, Japan, to secure its election to the Security Council. Drawing inspiration from that historic achievement, he had expressed firm confidence from the outset that Bangladesh would similarly succeed in the election for the Presidency of the 81st Session of the General Assembly.

One of the biggest challenges for Bangladesh has been the severe limitation of time. Although Bangladesh formally announced its candidature in 2020, the Government nominated Foreign Minister Dr. Khalilur Rahman as its candidate on 27 February 2026, following which the country launched its full-scale international campaign.

Through high-level bilateral meetings, sustained diplomatic outreach, and multilateral engagement with all 193 UN member states, Bangladesh has actively sought to build broad international support within very short time. Bangladesh, in practical terms, has successful conducted five years’ worth of diplomatic campaigning in just three months.

In contrast, Cyprus announced its candidature as early as 2016 and has maintained a continuous campaign for nearly a decade, particularly intensifying its outreach efforts over the past year.

Bangladesh’s campaign has been spearheaded by Foreign Minister Dr. Khalilur Rahman, State Minister for Foreign Affairs Shama Obaed Islam, and the Prime Minister’s Adviser on Foreign Affairs Humaiun Kobir, supported by Bangladesh’s missions and embassies worldwide.

The distinguished professional experience, diplomatic acumen, and proven leadership credentials of Bangladesh’s candidate contributed significantly to this landmark achievement. A major milestone in the campaign came on 13 May 2026, when Bangladesh’s candidate Dr. Khalilur Rahman participated in the Interactive Dialogue organized by the current President of the General Assembly, Annalena Baerbock. During the two-and-a-half-hour session, Dr. Rahman presented his vision statement and outlined his priorities and work plan for leading the General Assembly. The dialogue was widely praised within diplomatic circles.

Following these extensive engagements and consultations, nearly 30 Member States formally conveyed their support for Bangladesh’s candidacy, reinforcing growing confidence in the country’s vision and leadership.This broad-based endorsement placed Bangladesh on a clear and credible path towards electoral success.

Bangladesh's campaign has placed particular emphasis on strengthening effective multilateralism, safeguarding the interests of developing countries, enhancing international cooperation for climate-vulnerable states, advancing the implementation of the Sustainable Development Goals, supporting UN peacekeeping efforts, and amplifying the voice of the Global South. The campaign has been widely viewed as issue-based, inclusive, and grounded in principles.

The Government of the People’s Republic of Bangladesh expresses its profound appreciation to the Member States of the United Nations for the trust and confidence reposed in Bangladesh through this historic election. The Government further reaffirms its unwavering commitment to the purposes and principles of the United Nations Charter and to working constructively with all Member States in advancing multilateralism, international peace and security, sustainable development, and effective global cooperation.

01/06/2026

সুর কনস্যুলার ট্যুরের বিজ্ঞপ্তি:
সুর এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিম্ন বর্ণিত বিজ্ঞপ্তি অনুযায়ী amardutabashmuscat.org পোর্টালের মাধ্যমে সিডিউল গ্রহণ পূর্বক, সিডিউলে উল্লেখিত দিন ও সময় মোতাবেক, প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

31/05/2026

জরুরি বিজ্ঞপ্তি:

Photos from Embassy of Bangladesh, Muscat's post 26/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা- ২০২৬ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী-

26/05/2026

মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাস পরিবারের পক্ষ হতে ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা —
“ ঈদ মুবারক ”

বাংলাদেশ দূতাবাস, মাস্কাট
সুলতানাত অব ওমান

21/05/2026

ঈদ-উল-আজহা উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি

14/05/2026
12/05/2026

সোহার ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিম্ন বর্ণিত বিজ্ঞপ্তি অনুযায়ী amardutabashmuscat.org পোর্টালের মাধ্যমে সিডিউল গ্রহণ পূর্বক, সিডিউলে উল্লেখিত দিন ও সময় মোতাবেক, প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আগামী ১৩ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় amardutabash পোর্টালে সোহার-এর সিডিউল উন্মুক্ত করা হবে।

Want your business to be the top-listed Government Service in Muscat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Bld. No. : 4207, Way No. : 3052, Shatti Al Qurum
Muscat

Opening Hours

Monday 09:00 - 15:30
Tuesday 21:00 - 15:30
Wednesday 09:00 - 15:30
Thursday 09:00 - 15:30
Sunday 09:00 - 15:30