30/04/2026
Embassy of Bangladesh in Warsaw, Poland
Provides Government Services to Expatriate Bangladeshi Nationals Abroad.
30/04/2026
The Honorable State Minister for Foreign Affairs shares valuable insight on the key forces shaping Bangladesh’s trajectory today: including progress on women’s empowerment and SDG 5, the country’s positioning in global climate discourse, the evolving Rohingya situation, and our expanding role in international diplomacy.
The conversation also highlights the need for economic diversification beyond ready-made garments & the growing potential of a skilled and semi-skilled workforce for global markets. She shares the innovative steps already taken within the short time with the launch of creative economy & sports diplomacy wing, focus on tech & AI diplomacy amongst the few.
Reflections is a podcast exploring ideas, leadership, and the future of Bangladesh, featuring in-depth conversations with policymakers and thought leaders.
03/04/2026
His Excellency Mr. Md. Mainul Islam, ndc, BPM, Ambassador of the People’s Republic of Bangladesh to the Republic of Poland, paid a farewell call on Secretary of State Mr. Władysław Teofil Bartoszewski at the Ministry of Foreign Affairs of Poland on 2 April 2026.
They discussed matters of mutual interest, including strengthening bilateral relations and enhancing economic cooperation.
The meeting reflected the shared commitment of both countries to further deepen friendly ties and collaboration.
28/03/2026
যথাযথ ভাব-গাম্ভীর্য ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গত ২৬ মার্চ পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসের প্রথমার্ধে দূতাবাস প্রাঙ্গণে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ ময়নুল ইসলাম, এনডিসি, বিপিএম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
দিবসের দ্বিতীয় ভাগে ওয়ারশের ঐতিহ্যবাহী Palace of Culture and Science-এ এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেট মি. ভ্লাদিস্লাভ বারতোশেভস্কি। এ আয়োজনে পোল্যান্ড সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ ময়নুল ইসলাম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের কথা স্মরণ করেন। তাঁর স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে, নতুন সাহস জাগিয়ে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং দেশের জন্য জীবন উৎসর্গে অনুপ্রাণিত করে।
রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতির কথা উল্লেখ করে “বাংলাদেশ ফার্স্ট” নীতির আলোকে জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাষ্ট্রদূত ১৯৭২ সালে পোল্যান্ডের বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের পর থেকে সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে পোল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।
পরিশেষে, আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার উপভোগ করেন এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করেন।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী:
25/03/2026
২৫ মার্চ - 'গণহত্যা দিবস' উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী:
17/03/2026
প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা,
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নামাজ আদায়ের পর পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ ময়নুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে পোল্যান্ড, ইউক্রেন, লিথুয়ানিয়া ও লাটভিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ সপরিবারে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রিত।
তারিখ: ২০ মার্চ ২০২৬
সময়: ঈদের নামাজের পরপরই
স্থান: বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ
24/02/2026
On 24 February 2026, H.E. Md. Mainul Islam, ndc, BPM, Ambassador of Bangladesh to Poland, met with Tomasz Cytrynowicz, Head of the Office for Foreigners, to discuss migration, residence procedures, and cooperation concerning the Bangladeshi community in Poland.
The Ambassador appreciated Poland’s support for law-abiding foreign nationals and the positive contribution of Bangladeshis to the Polish economy.
Mr Cytrynowicz noted that Bangladeshis constitute the sixteenth largest foreign group in Poland and that about 99% of Bangladeshi applicants ultimately receive TRCs.
Both sides reaffirmed their commitment to orderly and legal migration, improved procedures and communication, and continued coordination between the Embassy and the Office for Foreigners.
21/02/2026
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ-এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
দিবসের সূচনায় পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই দিনে সকালে দূতাবাস প্রাঙ্গণে মান্যবর রাষ্ট্রদূত জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
দিবসটি উপলক্ষ্যে বিকাল ০৪:০০ ঘটিকায় দূতাবাসে “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ভাষা শহিদ, মহান স্বাধীনতা সংগ্রাম এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান একুশের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন অভিযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের বাংলা ভাষা চর্চার পাশাপাশি বসবাসরত দেশের ভাষা পোলিশ শেখা ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে আগত অতিথিদের সম্মানে বাংলাদেশি ঐতিহ্যবাহী ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
Kliknij tutaj, aby odebrać Sponsorowane Ogłoszenie.
Lokalizacja
Kategoria
Skontaktuj się z firmę
Telefon
Strona Internetowa
Adres
107 Wiertnicza
Warsaw
02-952
