ছয় দফা ছিল বাঙালির মুক্তিসনদ; মুক্তিযুদ্ধ ছিল তার বাস্তবায়ন; আর স্বাধীন বাংলাদেশ সেই স্বপ্নেরই সফল পরিণতি।
পর্তুগাল আওয়ামী লীগ
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়।
01/06/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের ইতিহাসের অন্যতম মহানায়ক, বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য, কিংবদন্তী জননেতা তোফায়েল আহমেদ চিরবিদায় নিয়েছেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার জন্য জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিন। আমিন।
দেশ ও প্রবাসের সকলকে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক।
28/04/2026
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ।
বাংলাদেশর সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে প্রাণঢালা অভিনন্দন,শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
17/04/2026
মুক্তিযুদ্ধের ইতিহাস,
বাঙালির আত্মপরিচয়।
১৭ই এপ্রিল"ঐতিহাসিক মুজিবনগর দিবস। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
17/04/2026
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে
বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা
সভায় সভাপতিত্ব করবেন
সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা
বক্তব্য রাখবেন ও সংযুক্ত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ
তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৬
সময়ঃ বিকাল ৫ টা
12/04/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের সাবেক বিজ্ঞ সফল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাহেবের মৃ'ত্যুতে
পর্তুগাল আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন।
09/04/2026
নিষিদ্ধ করলেই সব শেষ?
আর্দশ আইন করে নিষিদ্ধ করা যায় না।
ইতিহাস তাই বলে।
08/04/2026
একপাক্ষিক সংসদে একপেশে বিল পাসের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
——
আজ বাংলাদেশের মহান সংসদ কলঙ্কিত হল। ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হলো। তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাস করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মহান জাতীয় সংসদ একটি পবিত্রতম স্থান। দেশের গণতান্ত্রিক সংস্কৃতির বাতাবরণ মেলে ধরে। সেই মহান সংসদকে ব্যবহার করে স্বাধীনত ও দেশবিরোধী শক্তির আধিপত্য প্রতিষ্ঠায় এহেন অপতৎপরতা। এই ধরনের সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়; বরং এটি দেশের গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত। ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের পথ বেয়ে গড়ে ওঠা গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার উদ্যোগ গণতন্ত্রের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাষ্ট্রকে একদলীয় বা স্বৈরতান্ত্রিক ধারার দিকে ঠেলে দেয়। একই তা ইতিহাসের প্রতি রক্তচক্ষু দেখানো। যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি রাজনৈতিক দলের কার্যকারিতা নির্ভর করে জনগণের উপর। জনগণের প্রিয় সংগঠন হয়ে থাকলে পৃথিবীর কোনো শক্তি প্রয়োগ করে সেটা আটকানো যায় না। দমন-পীড়ন, নিষেধাজ্ঞা বা আইনের অপপ্রয়োগ কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না; বরং এটি সমাজে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করে। গণতান্ত্রিক সংস্কৃতির অন্তরায়।
এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন এবং তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি—গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে শামিল হোন।
জনগণ ও গণতন্ত্রের বিজয় অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে ও নিজেদের বিশ্বাসকে দৃঢ় আমরা আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখব।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
Clique aqui para solicitar o seu anúncio patrocinado.
Localização
Categoria
Website
Endereço
Rua DO BENFORMOSO
Lisbon
1100-085
