30/05/2026
Muitos imigrantes estão a deixar Portugal, setor TVDE enfrenta dificuldades
Após vários anos a viver em Portugal, um número crescente de imigrantes está a abandonar o país ou a regressar aos seus países de origem. Em particular, muitos cidadãos brasileiros, sul-asiáticos e de outras nacionalidades estão a reconsiderar o seu futuro devido ao elevado custo de vida, ao aumento das rendas, aos baixos salários e às dificuldades relacionadas com os processos de imigração.
A demora na renovação de documentos por parte da AIMA (Agência para a Integração, Migrações e Asilo) tornou-se uma das principais preocupações para a comunidade imigrante. Diversos relatos indicam que milhares de pessoas aguardam durante meses pela emissão ou renovação dos seus títulos de residência.
O setor TVDE é um dos mais afetados por esta situação. Muitos motoristas que trabalham através de plataformas como Uber e Bolt enfrentam dificuldades devido aos atrasos na renovação da documentação necessária para exercer a atividade. Segundo relatos recentes, milhares de profissionais encontram-se em situação de incerteza laboral por causa destes atrasos administrativos.
Entretanto, o Governo português tem vindo a reforçar as medidas de controlo da imigração. Nos últimos meses, vários cidadãos estrangeiros receberam notificações relacionadas com pedidos de residência rejeitados, aumentando a preocupação e a incerteza entre as comunidades migrantes.
Segundo analistas, apesar de Portugal continuar a ser um dos destinos mais procurados da Europa para imigração, a crise habitacional, os entraves burocráticos e a instabilidade no mercado de trabalho estão a levar muitos imigrantes a procurar oportunidades noutros países.
Reportagem: Redação Golden Vision News
Fontes: SIC Notícias, Expresso, The Portugal News e outros relatórios internacionais.
Golden Vision - Association
30/05/2026
পর্তুগাল ছাড়ছেন অনেক অভিবাসী, সংকটে TVDE খাত
গোল্ডেন ভিশন নিউজ | পর্তুগাল থেকে বিশেষ প্রতিবেদন
পর্তুগালে দীর্ঘদিন বসবাসের পর ক্রমবর্ধমান সংখ্যক অভিবাসী দেশটি ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছেন অথবা নিজ দেশে ফিরে যাচ্ছেন। বিশেষ করে ব্রাজিল, দক্ষিণ এশিয়া ও অন্যান্য দেশের অনেক অভিবাসী উচ্চ জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া বৃদ্ধি, কম বেতন এবং অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে নতুন করে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।
দেশটির অভিবাসন ও আশ্রয় সংস্থা AIMA-এর নথিপত্র নবায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা বর্তমানে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার অভিবাসী মাসের পর মাস অপেক্ষা করেও তাদের রেসিডেন্স কার্ড হাতে পাচ্ছেন না বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে TVDE খাতে, যেখানে Uber ও Bolt-এর মতো রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মে কাজ করা বহু অভিবাসী চালক বৈধ নথিপত্রের বিলম্বের কারণে কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, নথি নবায়ন জটিলতার কারণে প্রায় ৮ হাজার অভিবাসী TVDE চালক কার্যত কর্মসংকটে পড়েছেন।
অন্যদিকে পর্তুগাল সরকার অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে। প্রত্যাখ্যাত আবেদনের ভিত্তিতে হাজার হাজার বিদেশি নাগরিককে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে, যা অভিবাসী সমাজে অনিশ্চয়তা বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, পর্তুগাল এখনও ইউরোপের অন্যতম জনপ্রিয় অভিবাসন গন্তব্য হলেও আবাসন সংকট, প্রশাসনিক জটিলতা এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা অনেক অভিবাসীকে বিকল্প দেশ খুঁজতে বাধ্য করছে।
প্রতিবেদন: গোল্ডেন ভিশন নিউজ ডেস্ক
সূত্র: SIC Notícias, Expresso, The Portugal News ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিবেদন
The Portugal News
Embassy of Bangladesh, Lisbon, Portugal
26/05/2026
Women’s Entrepreneurship and Cultural Exhibition 2026 শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনা বা সাধারণ মেলা ছিল না। এটি ছিল পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের স্বপ্ন, পরিশ্রম, সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
অনুষ্ঠানটি Golden Vision Association, Bangladesh Embassy in Portugal এবং Junta de Freguesia de Belém-এর যৌথ উদ্যোগে পরিচালিত হলেও মাঠপর্যায়ের বড় অংশের দায়িত্ব Golden Vision Association পালন করেছে। বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন করে উদ্যোক্তা দল গঠন, ফ্রি স্টল, লাঞ্চ, উপহার, ইনস্যুরেন্স, প্রচারণা, ব্যানার/ডিজাইন, ভলেন্টিয়ার সাপোর্ট, লজিস্টিক সহযোগিতা এবং অনুষ্ঠান শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব Golden Vision Association-এর পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস, পর্তুগালের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদানের প্রস্তাব আসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের গ্রুপও দূতাবাসের সমন্বয়ে পরিচালিত হয়। Junta de Freguesia de Belém ভেন্যু প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।
আমরা কারও অবদান অস্বীকার করছি না। বরং আমরা চাই, যারা এই আয়োজন সফল করতে বাস্তবে কাজ করেছেন—সকল প্রতিষ্ঠান, ভলেন্টিয়ার, নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সবার অবদান যেন ন্যায্যভাবে, সঠিকভাবে এবং পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়।
Golden Vision Association-এর নাম বাদ দিয়ে এই আয়োজনের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন না করা দুঃখজনক, অসম্পূর্ণ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এটি কোনো ব্যক্তিগত প্রচারণার বিষয় নয়; এটি বাংলাদেশি নারী উদ্যোক্তা, আমাদের সংস্কৃতি, আমাদের কমিউনিটি এবং পর্তুগালের বুকে বাংলাদেশের ইতিবাচক প্রতিনিধিত্বের বিষয়।
আশা করি ভবিষ্যতে সংশ্লিষ্ট মিডিয়াগুলো সংবাদ প্রকাশের আগে সম্পূর্ণ তথ্য যাচাই করে Golden Vision Association-সহ সকল আয়োজক ও সহযোগী পক্ষের অবদান সঠিকভাবে তুলে ধরবে।
পর্তুগালে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্রদর্শনী
পর্তুগালের রাজধানী লিসবনের বেলেম অঞ্চলে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ...
26/05/2026
পর্তুগালের বেলেমে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত একটি ব্যতিক্রমী ও সফল প্রদর্শনী মেলা—Women’s Entrepreneurship and Cultural Networking Exhibition 2026। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে Golden Vision Association, Embassy of Bangladesh in Portugal এবং Belém Junta de Freguesia।
মেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস, পর্তুগালের চার্জ দ্য অ্যাফেয়ার্স Ms. Laila Muntajeri Deena। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের রাষ্ট্রদূত Mariana Mykhailenko, পানামার রাষ্ট্রদূত Armonia Cheng, নাইজেরিয়ান দূতাবাসের প্রতিনিধি Mr. Haruna Musa, কাবো ভার্দের রাষ্ট্রদূত Zaida Sanches, Belém Junta de Freguesia-এর প্রতিনিধিবৃন্দ, Golden Vision Association-এর সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী, সংবাদকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এখানে শুধু পুতুল নাচ ছিল না—ছিল বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ঐতিহ্যবাহী পণ্য, পোশাক, হস্তশিল্প, গয়না, ঘরসজ্জা, খাবার, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসে বাংলাদেশি নারীদের পরিশ্রম, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের এক সুন্দর প্রকাশ।
Golden Vision Association-এর পক্ষ থেকে নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক অংশগ্রহণকারীদের উপহার প্রদান করা হয়, এবং Embassy of Bangladesh in Portugal ও Belém Junta de Freguesia-এর যৌথ উদ্যোগে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়।
তাই একজন সাধারণ পাঠক হিসেবে মনে করি, এমন একটি বড় ও সম্মানজনক আয়োজনকে শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ করে দেখানো ঠিক হয়নি। পুরো আয়োজনটি তুলে ধরলে বাংলাদেশি নারী উদ্যোক্তা, কমিউনিটি এবং দেশের সংস্কৃতির জন্য আরও বেশি সম্মানজনক হতো।
ভালো কাজকে পূর্ণভাবে তুলে ধরা উচিত—কারণ এটি কোনো ব্যক্তির নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির গর্বের বিষয়।
পর্তুগালে প্রবাসী সংগঠনের উদ্যোগে বাংলাদেশি সংস্কৃতি উপস্থাপন
পর্তুগালের রাজধানী লিসবনের বেলেম অঞ্চলে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ...