জীবন আমাকে এই দুইটি কথা শিখিয়ে দিয়েছে।
প্রথম হলো- নিজেকে নিয়ে খুশি থাকা! এবং দ্বিতীয়ত,
নিজের রব ছাড়া কারো প্রতি আশা না রাখা।
সুজন বিন নূর
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুজন বিন নূর, 816, Doha.
আপনি যতটা ইসলাম ফলো করবেন সামজিকতা এবং বন্ধু-বান্ধব ঠিক ততটাই কমে যাবে-প্রায় সব মহলে আপনি আনফিট বলে গণ্য হবেন। বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের বর্তমান অবস্থা খুব ভয়াবহ। স্কুল কলেজ ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখুন বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখুন।
* রাসূল (সাঃ) বলেছেন, এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্য রাখার ন্যায় কঠিন হবে।
03/08/2025
আজ এখন যদি দুনিয়া থেকে চলে যাই, তবে কিছু সময়ের মাঝেই ওরা আমায় কবরস্থ করবে। এই ব্যস্ত জীবনের পরিসমাপ্তিটুকু হবে সংক্ষিপ্ত। যা নিয়ে টেনশন করছি, যা নিয়ে কষ্ট পাচ্ছি তার সব কিছু শেষ হয়ে যাবে এক মূহুর্তেই।
আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলো ক্ষমা করো ,ভবিষ্যৎ নেক আমল করে সঠিক পথে চলার তৌফিক দিও।
আল্লাহর হাতে সব ছেড়ে দিন। আল্লাহর উপর ভরসা করুন। যা হয়েছে, তা কি পরিবর্তন হবে? কিন্তু দুআ করে, চেষ্টা করে, আল্লাহ চাইলে সামনের বাকি থাকা সময়টা সুন্দর হবে...
ইনশা-আল্লাহ।❤️
"মানুষ যখন কোনো আমলের ইচ্ছা পোষণ করে অথবা আমল শুরু করে, তখনই শয়'তান তার উপর চড়াও হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকে। শয়'তান তৎক্ষণাৎ তার ওপর চেপে বসে এবং তাকে আমলটা করা হতে বিরত রাখার চেষ্টা করে।
“যদি কেউ তোমাকে গালি দেয় এবং এমন দোষ ধরে তোমাকে লজ্জা দেয়, যা তোমার মধ্যে আছে বলে সে জানে, তাহলে তুমি তাকে এমন দোষ ধরে লজ্জা দিয়ো না, যা তার মধ্যে আছে বলে তুমি জানো। তার (খারাপ কথার) কুফল তার ওপরেই বর্তাক।”
— রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সূত্র: আবূ দাঊদ ৪০৮৬, সহীহুল জামে’ ৭৩০৯
পরিপক্কতা শুধু বেড়ে ওঠা নয়! পরিপক্কতা হলো যখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে যা প্রয়োজন তা হলো আল্লাহ, সালাত, সবর, কুরআন, হাদিস, হালাল উপার্জন, বাবা-মায়ের সুখ, সুস্বাস্থ্য, আপনার মনে শান্তি এবং একজন ভালো বোঝার মতো নিখুঁত আত্মার সঙ্গী!❤️
দুনিয়াতে এতটুকুই অর্জন করুন যা আপনার জন্য যথেষ্ট, রবের নিকট এমন আমল পেশ করুন যা আপনাকে পরিতৃপ্ত করবে, একদিন বন্ধুহীন আপনি রবের নিকট যাত্রা করবেন, দুরুদ পড়ুন তার প্রতি যিনি আপনাকে সুপারিশ করবেনﷺ ❤️
কাউকে সাহায্য করার সুযোগ পাচ্ছেন?
দৃশ্যটা ভাবুন তো~ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার কাছে সাহায্য চেয়ে হাত তুলেছে, আর তাকে সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আপনাকে পছন্দ করেছেন!
মহামহিম রবের দরবারে ওই ব্যক্তিকে সাহায্য করার অসংখ্য অগনিত উপায় বিদ্যমান। সেই অসংখ্য উপায় থেকে তিনি বাছাই করে নিয়েছেন শুধুমাত্র আপনাকেই।🧡
You are not ordinary. You are chosen someone!❤️
আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে। আপনি মুখোমুখি হতে পারেন নানান ঝড়ের। কোনো কোনো ঝড়ো হওয়া তো এসে আপনার জীবনটা একদম এলোমেলো করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে মহান রবকে যখন আপনি বলেন, "হে আল্লাহ ! আমার জীবন এতো কষ্ট কেন?"
তখন তিনি বলেন ,
"নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি" ☘
09/08/2024
উপদেষ্টা পরিচিতি
ড. আ ফ ম খালিদ হোসেন ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারী জনগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে "হযরত মুহাম্মদ (সা.) এর খুতবা : একটি সামাজিক-সাংস্কৃতিক গবেষণা" বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন।
কর্মজীবনে তিনি ওমরগণি এমইএস কলেজ চট্টগ্রাম এর ইসলামের ইতিহাস বিভাগ এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অতিথি শিক্ষক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশএর খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি 'মাসিক আত তাওহীদ' পত্রিকার সম্পাদক এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর অনুবাদক ও সম্পাদক হিসেকে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি (জিরি মাদ্রাসার) মুহাদ্দিস। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক নায়েবে আমীর।
Click here to claim your Sponsored Listing.
Location
Culinary Team
Attire
Contact the business
Telephone
Website
Address
816
Doha
14
