Mahdi

Mahdi

Share

Alhamdulillah

19/02/2026

কারা?

17/02/2026

আরবে রমজান এসেছে।চারিদিকে নয়া চাঁদের আদলে সজ্জিত সব।মসজিদে মসজিদে উদের এক জান্নাতি ঘ্রান।ক্যাফে তে বেজে উঠছে এরাব শিল্পীর শৈল্পিক আওয়াজ।মাতোয়ারা মন ও মনন।

আমি সেই নজরুল সঙ্গীতেই আটকে থাকি মাঝে মাঝে।এখনো তার সুন্দর কন্ঠের রমাজান ও রাসুল প্রেমের গান শুনি।আমি সেগুলো শুনতে শুনতে ইচ্ছে করে মসজিদ পানে যাই।ঝাঁকে ঝাঁকে,কিংবা মিছিলে মিছিলে।

আমার বেশিরভাগ রমাজন বাহিরে বাহিরে কেটেছে।কিন্তু আমি রমাজন কে সব সময় আলাদা করে উপভোগ করেছি।কখনো তেলাওয়াতের গভীরে যেয়ে,কখনো বা সেজদায়।কখনো তৃষ্ণায় আকাশ পানে খোদার প্রেমে তাকিয়ে থেকে।
আবার ইফতারে পানি আর খেজুরের মিশ্রনে।জমজমের পানি।

আজ আরবে রোজার আমেজ।মানুষের গায়ে জান্নাতি সুগন্ধি।উদ।আমার সবচেয়ে প্রিয়।শুভ্র সাদা জুব্বায় ঢেকে ঢেকে মসজিদ পানে ছুটে চলছে।কেউ দামি দামি গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের কাতারে সেজদায়।কালো কালো আবায়ায় নারী দের অন্য দরজা হয়ে সোজা উপরে চলে যাচ্ছে।হাতে মুক্তার মত তাসবীহ।মুখে মুক্তার মত দাঁত আর ঠোটের কাপন।চেহারায় খোদা ভীতি আর হৃদয় প্রশান্ত।

রামাদান কারীম!বারাক্বাল্লাহ।
মাহদী হাসান সাকিব।
আল খোবার
৭:০০০ সন্ধ্যা।

19/12/2025

আল্লাহ শহীস ওসমান হাদী কে জান্নাত বাসী করুক।উনার ব্যাপারে গুরুত্বপূর্ণ জিনিস এবং উনার দেয়া দিক নির্দেশনা গুলো তুলে ধরতে চেষ্টা করেছি।

19/12/2025

আমাদের বা বাংলাদেশ এর হাদি~
আল্লাহ উনাকে জান্নাত নসীব করুক।শহীদি কাফেলায় উনাকে শামিলে হাল করুক।

উনি বিদ্রোহী কবিতা গাইতেন না।উনি লালন করতেন।লালন করতেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ চেতনা।উনি ন্যায়ের পক্ষে ছিলেন বলিয়ান-বলিষ্ঠ।উনি রাজপথে ছিলেন অকুতোভয়।উনি স্বপ্ন দেখতেন সুন্দর বাংলাদেশ বিনির্মানের।উনি দেখতেন সামাজিক আর সাংস্কৃতিক পরিবর্তনের।উনি একটা সাম্যের দেশ'একটা ইনসাফ ও আগ্রাসন বিরোধী বাংলাদেশ চেয়েছেন।

উনি জুলাই এর কথা বলতেই হু হু করে কেঁদে উঠতেন।উনি কাঁদতেন শহীদের জন্য এবং শহীদ হওয়ার জন্য।বেচে নিয়েছিলেন এমন একটা মৃত্যু আশা।দেখিয়ে গেছেন আমাদের দ্রোহের জয়গান।ইনসাফ ও ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মানের খুটি।উনি বুকে যা লালন করতেন মুখে তাই উচ্চারিত হতো। উনি চাইতেন সাহসী বীরের বেশে হাসতে হাসতে মারা যাবেন।উনি এক জুমাবার এ ঠিক চলে গেলেন উনার মত করে।

রাজপথ এ সরকার রাজনীতিকে তার মহাকাব্যিক ভাষায় সমালোচনা করতেন।চোখ থেকে বেরিয়ে আসতো দ্রোহের আগুন।শুনাতেন সাম্যের গল্প।উনি বাহিরে যেমন আগুন এর স্ফুলিঙ্গের মত ভেতরে তত টাই ছিলেন কোমল।আবেগ।উনি ঘরে সবজি কাটতেন।উনার পরিবার কে আগল রাখতেন ভালোবাসতেন।যতটুকু ভালোবাসতেন বাঙালি জাত আর মানুষ কে।

দু:খবোধ থেকেই যাবে জাতীর বহু সূর্যসন্তান কে হারিয়েছি যুগে যুগে।উনাদের কাফেলায় হাদি ভাই চলে গেলেন।উনি তো চলে গেলেন ঠিক উনার স্বপ্নের মতন।কিন্তু আমরা হেরে গেলাম।আমরা পারিনি সূর্যসন্তান দের ন্যায্য মূল্য দিতে।আমরা ব্যার্থ হয়েছি।সে জাতি'র উন্নতি কোন দিন সম্ভব হবে না যে জাতি তার স্বজাতি'র সূর্যসন্তান কে হত্যা করে।শুধুমাত্র ক্ষমতা লোভ লালসাএসবের জন্য।

12/12/2025

আওয়ামিলীগ এর উপর দোষ মুখস্থ না চাপাই দিয়া ভোটের মাঠে কারা হাদির প্রতিপক্ষ তাদের কেও জিজ্ঞাসাবাদ করা হোক!

29/11/2025

আমি পথভ্রান্ত বিভ্রান্ত!
চলতে গেলেই মনে হয় এই পথ আমার জন্য না।

28/11/2025

কোন জিনিস এ আসলে ফেলনা না!

25/11/2025

কি যেন নেই!আহারে!

22/11/2025

শীতের দিন গুলো-
ইচ্ছে করে কোন এক কাওয়ালী সন্ধ্যায় কনকনে শীতে জুবুথুবু হয়ে বসে উপভোগ করতে একটা সময়।শেষে গলির খালার ভাপা পিঠা কিংবা চিতুই পিঠা হরেক রকম ভর্তা সমেত।

একরাতে কোন মাওলানার অগ্নিঝড়া কন্ঠে আন্দোলিত হোক হৃদয়।বেজে উঠুক নজরুলের দামামা।আখেরাতের স্বরনে ভিজে সয়লাব হোক কালো হৃদয়।জান্নাতের সুসংবাদে মাতোয়ারা হোক অন্তর।বিরতির ফাঁকে রাস্তার ধারে চটপটি কিংবা ধোয়া উঠা গরম হালিম এর সাথে নলি।

সন্ধ্যা নামতেই সেই পুরোনো কালো চাদরে মুড়িয়ে নিজেকে নিয়ে চলি গন্তব্যহীন উদ্দ্যেশ্যে।বন্ধুরা বসে থাকুক।জমে উঠুক আড্ডা।মুখ থেকে মুক্তা ঝড়ুক স্নিগ্ধ মৃদু আর কাপা কন্ঠে।আড্ডায় আসুক দেশ রাজনীতি সমাজ শৃঙ্খলা সবকিছু।অপূরনীয় নানা সব জল্পনা কল্পনা।

ইচ্ছে করে এক সকালে স্নিগ্ধ মাটির গন্ধ আর শিশিরের উপর হেটে চলি মুয়াজ্জিন এর ডাকে মসজিদের দিকে।সুমধুর বাণী তে হৃদয়ের সমস্ত যাতনা মুছন হয়ে যাবে।গুনগুনিয়ে ইয়াসিন পাঠ করে মায়ের বানানো খাবার খেতে উনুনের পাশে বসি।হাড়ি থেকে নামতেই সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলি সমস্ত খাবার।আর মায়ের শাসনে গম্ভীর চাহনী দেখে একটা দিন শুরু হবে।

আমার বহু কিছু ইচ্ছে করে শীতে।আমার নানান না বলা স্বপ্ন আর কত কি মনে উকি মারে।আমি সব কিছু কল্পনা করি।আমি আনন্দিত হই।নিমিষেই সেই স্বপ্ন ভেঙ্গে যায় ব্যাস্ত আর কাজের প্রেসারে রোবটিক জীবনে।আমার শীতকালীন সমস্ত ইচ্ছে পূর্নতা পাবে।হয়তো একদিন।কিংবা না।

মাহদী হাসান সাকিব।
আল খোবার ইষ্টার্ন প্রভিন্স।সৌদি আরব।
বিকেল ৩:৪৮

30/01/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি,আর অনেকেই আমার সাথেও রাখে নাই। এই রাখা-না রাখা নিয়েও কোনো অভিযোগ নাই। কারন কারোর সাথেই চাওয়া-পাওয়ার স্বার্থ যে নাই!
বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা,শেষ দেখা,শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে।

জীবন কি চমৎকার রকম সুন্দর-অসুন্দর!
এসবের মাঝেই কতশত দিন পার হয়ে যাচ্ছে আমাদের না?আমার তো অই রকম কোন বন্ধু নেই।শত্রু নেই।আমার কাছের মানুষ কে আমি যেমন ভালোবাসি,শুভাকাঙ্ক্ষী কে ভালোবাসি,ঠিক অই রকম আমাকে ক্ষতিগ্রস্ত করা মানুষ জন এর জন্য ও মন কাদে।ভালো হোক তাদের ও।বড় হচ্ছি আর কি অদ্ভুত রকম সুন্দর মানসিকতা লালন করা,উন্নত মেজাজ জীবনে ধারন করতে পারছি!আহা জীবন কত সুন্দর!

আপনি আমার এই লিখা টা পড়লে ছোট থেকে ছোট কোন স্মৃতিচারণ কিংবা আমাকে নিয়ে মন্তব্য করবেন।আমি তো ভালো মানুষ নই।ভালো হতে চাই।আপনাদের সকল কেই আমার খুব মনে পরে। নানান কারনে আমি যোগাযোগ রাখিনা।আমি ইভ্রি সিংগেল পারসনের কথা মনে থাকে।সেই ছোট থেকে আজ অবদি সব ভালো জিনিস মনে রেখে দিয়েছি।অন্যায় অবিচার জুলুম ভুলে যাই অনায়াসে।

একটা সুন্দর জীবন আমাদের হোক।কাঙ্খিত আশা ইচ্ছা সব কিছুই আমাদের সৌন্দর্যমন্ডিত হোক।

13/12/2024

সব কিছুই হয়ে যাবে।সময়ের সাথে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন।আপনার পাওনা আজ না পেলে কাল দ্বিগুন করে পাবেন।❤️

Want your business to be the top-listed Government Service in Khobar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


At Thuqbah
Khobar
34623