07/04/2026
🇸🇦 সৌদি আরবে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? শুরু হয়েছে ২০২৬ সালের স্কলারশিপ আবেদন!
আসসালামু আলাইকুম।
আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়ার অপেক্ষায় ছিলেন। আপনাদের জন্য একটি বড় সুখবর নিয়ে এলাম।
সৌদি আরবের সকল বিশ্ববিদ্যালয়ে আবেদনের একমাত্র অফিশিয়াল পোর্টাল "Study in Saudi Arabia" ২০২৬ শিক্ষাবর্ষের জন্য তাদের আবেদনের সময়সূচী ঘোষণা করেছে। যারা মক্কা-মদিনাসহ সৌদি আরবের নামী-দামী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাদের জন্য এখন প্রস্তুতির মোক্ষম সময়।
📅 সময় একদমই কম, ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন:
এই সুযোগটি কিন্তু মাত্র এক মাসের জন্য!
আবেদন শুরু: ১৫ এপ্রিল, ২০২৬
আবেদন শেষ: ১৫ মে, ২০২৬
ফলাফল ও যাচাই-বাছাই: ১৬ মে থেকে ১৮ জুন, ২০২৬-এর মধ্যে।
🎓 এই স্কলারশিপে আপনি কী কী সুবিধা পাবেন?
সৌদি সরকার তাদের স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের রাজকীয় মেহমানের মতো সম্মান দেয়:
১. সম্পূর্ণ ফ্রি পড়াশোনা (কোনো টিউশন ফি নেই)।
২. প্রতি মাসে সুনির্দিষ্ট মাসিক ভাতা (পকেট মানি)।
৩ থাকার জন্য আধুনিক হোস্টেল ব্যবস্থা।
৪. প্রতি বছর দেশে আসা-যাওয়ার ফ্রি রিটার্ন টিকিট।
৫. অসুস্থ হলে উন্নত মানের ফ্রি চিকিৎসা সেবা।
৬. পরিবারকে সাথে রাখার সুযোগ (বিশ্ববিদ্যালয় বিবেচনায় সুযোগ সুবিধা শর্ত ভিন্ন ভিন্ন)।
📁 আবেদনের জন্য যা যা রেডি রাখা জরুরি (চেকলিস্ট):
আবেদন শুরু হতে হাতে খুব বেশি সময় নেই, তাই এখনই এই ডকুমেন্টগুলো গুছিয়ে ফেলুন:
১. পাসপোর্ট: অবশ্যই মেয়াদ থাকতে হবে।
২. সার্টিফিকেট ও মার্কশিট: এইচএসসি বা সমমানের আলিম বা সানাবিয়া। এগুলো বোর্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিলে ভালো।
৩. তাজকিয়া (সুপারিশপত্র): পরিচিত দুজন আলেম যারা সৌদি থেকে পড়াশোনা শেষে করছেন, তাদের কাছ থেকে অথবা আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, সেখানের শিক্ষক থেকে সংগ্রহ করুন।
৪. মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স: নতুন হওয়া প্রয়োজন।
৬. সিভি
৭. ভাষা কোর্স সার্টিফিকেট যদি থাকে।
৮. অন্যান্য সার্টিফিকেট।
৯. অনুবাদ: সার্টিফিকেটগুলোর সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল সার্টিফিকেট আরবিতে অনুবাদ করে রাখতে হবে।
💻 যেভাবে আবেদন করবেন:
অপেক্ষা না করে নিচের লিঙ্কে গিয়ে পোর্টালটি ঘুরে দেখুন এবং ১৫ তারিখ হওয়ার সাথে সাথে আবেদন সম্পন্ন করুন:
🌐 লিঙ্ক: https://studyinsaudi.moe.gov.sa/
💡 আমার পক্ষ থেকে কিছু ছোট টিপস:
সৌদি আরবে আবেদনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে নির্ভুল তথ্য দেওয়া খুব জরুরি। বিশেষ করে আপনার পছন্দের বিষয় (Major) বাছাই করার সময় সতর্ক থাকবেন। মনে রাখবেন, ১৫ মে এর পর আর কোনো সুযোগ থাকবে না, তাই শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না, অন্তত ৩-৪দিন আগেই আবেদন সম্পন্ন করুন।
আল্লাহ আপনাদের স্বপ্নগুলো কবুল করুন এবং দ্বীনি ও দুনিয়াবি ইলম হাসিলের পথ সহজ করে দিন। তথ্যটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিন, হয়তো আপনার একটি শেয়ারে কারও জীবন বদলে যেতে পারে।
শুভকামনায়,
রমজান আলী
৮/০৪/২০২৬ ইং
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়,
মক্কা, সৌদি আরব।
12/10/2025
السلام عليكم ورحمة الله وبركاته
দৃষ্টি আকর্ষণ!
সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা যেখানে আমাদের ঈমানের ভিত্তি, সেখানে মিথ্যাচার ও প্রতারণা যেন এক নীরব ব্যাধি। সম্প্রতি, আমাদের গোচরে এসেছে এক গুরুতর অসঙ্গতি, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। একটি দাওয়াতী পোস্টারকে কেন্দ্র করে এই সতর্কতা।
পোস্টারের দাবি ও আমাদের অনুসন্ধান:
পোস্টারটিতে জনৈক হাফেজ মুহাম্মদ আবদুর রাকিবের পরিচয় দেওয়া হয়েছে – "অধ্যয়নরত: উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা, সৌদি আরব।"
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় (Umm Al-Qura University, Makkah) হলো মুসলিম উম্মাহর এক মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার সঙ্গে সম্পর্ক স্থাপন গৌরবের বিষয়। কিন্তু যখন সেই গৌরবের লেবাসে কেউ প্রতারণার জাল বুনতে চায়, তখন সত্য প্রকাশ করা অনিবার্য হয়ে ওঠে।
আমরা যখন এই ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ও জীবনী (Bio) গভীরভাবে পর্যবেক্ষণ করি, তখন সেখানে তাঁর অধ্যয়নরত থাকার সমর্থনে কোনো সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য খুঁজে পেলাম না। বিষয়টি কেবল সন্দেহের জন্ম দেয় না, বরং প্রতারণার ইঙ্গিত দেয়।
সন্দেহ নিরসনের জন্য যখন আমরা সেই পোস্টে কমেন্ট করি, তখন আশ্চর্যের বিষয়, সম্পূর্ণ পোস্টটিই দ্রুত মুছে ফেলা হয়। এই তাৎক্ষণিক বিলুপ্তি প্রমাণ করে যে, তাদের দাবির পেছনে কোনো সত্যতা নেই; বরং তারা সত্য উন্মোচিত হওয়ার ভয়ে ভীত।
মানুষকে প্রতারিত করার উদ্দেশ্যে, তাঁর প্রোফাইলে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও যুক্ত করা আছে, যা কেবলই ধোঁকার কৌশল। ভিডিও বা বাইরের কোনো সাইনবোর্ডকে ব্যক্তিগত পরিচয়ের প্রমাণ হিসেবে দাঁড় করানো এক ধরনের চতুরতা, যা সত্যের আড়ালে মিথ্যাকে ঢেকে দেওয়ার অপপ্রয়াস মাত্র।
আমাদের উদাত্ত আহ্বান:
ইসলাম মানুষকে সত্যবাদিতা, সততা ও যাচাই-বাছাইয়ের শিক্ষা দেয়।
অতএব, দাওয়াতী কাজ হোক বা যেকোনো সামাজিক কর্মকাণ্ড— দাওয়াত দেওয়ার আগে বা কারো পরিচয় গ্রহণ করার আগে অবশ্যই সেই ব্যক্তির দেওয়া তথ্যের সত্যতা যাচাই করে নেওয়া একান্ত অপরিহার্য। শুধু সাইনবোর্ড বা একটি মিথ্যা দাবি দেখেই যেন আমরা প্রতারিত না হই। বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে মিথ্যাচার সমাজের জন্য বড় ফিতনা।
সকল প্রকার প্রতারণা ও প্রতারক থেকে দূরে থাকুন। সত্যকে জানুন, সত্যকে প্রচার করুন।
আসুন, আমরা সকলে মিলে সমাজে সততা ও বিশ্বস্ততার মানদণ্ডকে সমুন্নত রাখি।
জাযাকুমুল্লাহু খাইরান।
রমজান আলী
আইটি সম্পাদক
উম্মুল কু'রা বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ছাত্রকল্যাণ পরিষদ
মক্কা, সৌদি আরব
17/04/2025
প্রস্তুতি সম্পন্ন হয়েছে(!)?
السلام عليكم ورحمة الله وبركاته
আর মাত্র ২ সপ্তাহ পরেই আবেদন শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। যারা এখনও কাগজপত্র প্রস্তুত করেন নি, খুব দ্রুত প্রস্তুত করে নিন। এখন থেকে প্রতিনিয়ত নফল ইবাদত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বেশি বেশি দোয়া করতে থাকুন। আল্লাহ তা'য়ালা আপনাদের জন্য সহজ করুক আর আপনাদেরকে কবুল করুক। আমীন।
21/03/2025
সৌদি আরবে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ! 🇸🇦🎓
আপনি কি বিশ্বের অন্যতম সেরা ইসলামিক ও আধুনিক শিক্ষার কেন্দ্র সৌদি আরবে পড়াশোনা করতে চান? 🏫✨
বিদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কলারশিপসহ পড়াশোনার সুযোগ দিচ্ছে!
🔰 যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন:
✅ স্নাতক (Bachelor’s)
✅ স্নাতকোত্তর (Master’s)
✅ পিএইচডি (PhD)
---
📅 আবেদনের সময়সীমা (বিদেশি শিক্ষার্থীদের জন্য):
🗓 স্নাতক পর্যায় (University Stage):
🔹 আবেদন শুরু: ১ মে ২০২৫
🔹 শেষ তারিখ: ১৪ জুন ২০২৫
🗓 স্নাতকোত্তর ও পিএইচডি (Post-graduate):
🔹 আবেদন শুরু: ১ মে ২০২৫
🔹 শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
---
🎯 সৌদি স্কলারশিপ ও সুবিধাসমূহ:
✅ সম্পূর্ণ ফ্রি টিউশন ফি – কোনো কোর্স ফি দিতে হবে না
✅ বিনামূল্যে আবাসন ব্যবস্থা – বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকার সুবিধা
✅ মাসিক ভাতা – ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য
✅ স্বাস্থ্যসেবা সুবিধা – বিনামূল্যে চিকিৎসা সেবা
✅ এয়ার টিকিট – বছরে একবার ফ্রি ফ্লাইট টিকিট
✅ আরবি ও ইসলামিক শিক্ষা – আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ
---
📝 আবেদন করতে যা যা লাগবে:
✅ একাডেমিক ডকুমেন্টস:
✔ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট (অনুবাদসহ)
✔ ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (স্নাতকোত্তরের জন্য)
✅ পরিচয় ও আইনগত কাগজপত্র:
✔ বৈধ পাসপোর্ট (ন্যূনতম ৬ মাসের মেয়াদ)
✔ জন্ম সনদ (অনুবাদসহ)
✔ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
✔️ মা-বাবার আইডি ( অনুবাদসহ)
✔️নাগরিকত্ব সনদ (অনুবাদসহ)
✔️ ইমেইল ও মোবাইল নাম্বার
✅ ভাষাগত দক্ষতার সনদ:
✔ TOEFL/IELTS (জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে)
✔ আরবি ভাষার দক্ষতার সনদ (বিশেষ ক্ষেত্রে)
✅ সুপারিশপত্র ও মোটিভেশন লেটার:
✔ ২টি একাডেমিক সুপারিশপত্র (Recommendation Letter)
✔ স্টেটমেন্ট অব পারপাস (SOP) বা মোটিভেশন লেটার
✅ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র:
✔ মেডিকেল সার্টিফিকেট
---
📢 কিভাবে আবেদন করবেন?
📌 আবেদন করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং নির্ধারিত ফর্ম পূরণ করুন এবং কাগজপত্র জমা দিন।
📩 যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করুন বা ইনবক্সে যোগাযোগ করুন। কেউ কল দিয়ে বিরক্ত করবেন না।
🚀 দেরি না করে এখনই আবেদন করুন এবং সৌদি আরবে আপনার শিক্ষাজীবন শুরু করুন!
রমজান আলী
একুশ.তিন.পঁচিশ
উম্মুল কু'রা বিশ্ববিদ্যালয় সৌদি আরব, মক্কা
11/02/2025
উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা, তাদের 'ইলেকট্রনিক কিরাত প্ল্যাটফর্ম' চালু করেছে, যা পবিত্র কুরআন তিলাওয়াত শেখা ও সংশোধনের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মুসলিমরা যোগ দিতে পারেন এবং যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে কুরআন তিলাওয়াতের নিয়মাবলী ও সঠিক উচ্চারণ শেখার সুযোগ পাবেন।
উদ্দেশ্য:
সমাজের সকল স্তরের মানুষকে কুরআন তিলাওয়াতের সাথে সংযুক্ত করা এবং তাদেরকে কুরআন ও তার নিয়মাবলী শেখার প্রতি আকৃষ্ট করা।
কুরআন তিলাওয়াতের সংস্কৃতি বিস্তৃত পরিসরে প্রচার করা।
কুরআন ও তার নিয়মাবলী শেখানোর ভৌগোলিক পরিসর সম্প্রসারণ করা, যাতে সময় ও স্থানের সীমাবদ্ধতা দূর হয়।
লক্ষ্য শ্রোতা:
বিশ্বব্যাপী মুসলিমরা যারা কুরআন ও তার নিয়মাবলী শেখার আগ্রহী এবং বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে তা শিখতে চান।
স্তরসমূহ:
1. প্রাথমিক স্তর: সুরা আল-ফাতিহা ও ৩০ নং পারার তিলাওয়াত ও সংশোধন। তাজবিদের পরিচিতি এবং নিম্নলিখিত নিয়মাবলীর ব্যাখ্যা ও প্রয়োগ:
নূন সাকিনাহ ও তানউইনের নিয়ম
মীম সাকিনাহর নিয়ম
নূন ও মীম মুশাদ্দাদের নিয়ম
কলকলার নিয়ম
2. মধ্যবর্তী স্তর: সুরা ক্বাফ থেকে আন-নাস পর্যন্ত তিলাওয়াত ও সংশোধন। নিম্নলিখিত নিয়মাবলীর ব্যাখ্যা ও প্রয়োগ:
লাম ও রা-এর নিয়ম
মাদ্দের নিয়ম
3. উচ্চ স্তর: কুরআনের যেকোনো অংশের তিলাওয়াত ও সংশোধন। নিম্নলিখিত নিয়মাবলীর ব্যাখ্যা ও প্রয়োগ:
হরফের উচ্চারণ স্থান
হরফের বৈশিষ্ট্য
সময়সূচী:
পুরুষদের জন্য: সোমবার, মক্কা সময় দুপুর ১:০০ থেকে ৪:৫০ পর্যন্ত।
নারীদের জন্য: বৃহস্পতিবার, মক্কা সময় দুপুর ১২:০০ থেকে ২:৫০ পর্যন্ত।
এই সময়সূচী সাপ্তাহিকভাবে প্রযোজ্য।
নিবন্ধন:
কমেন্টবক্সে আবেদন লিংক।
আসুন, আমরা এই সুযোগের সদ্ব্যবহার করি এবং পবিত্র কুরআন তিলাওয়াতের জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টি লাভ করি।
রমজান আলী
১১.০২.২০২৫
উম্মুল কু'রা বিশ্ববিদ্যালয়, মক্কা, সৌদি আরব
28/12/2024
১৪৪৭ হিজরি সালের উম্মুল কু'রা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিপ্লোমা, মাস্টার্স ও ডক্টরেট প্রোগ্রামে আবেদন শুরু...!
১৫/০১/২০২৫ তারিখ থেকে ২০/০২/২০২৫ পর্যন্ত উচ্চতর ডিপ্লোমা (৩টি প্রোগ্রাম), মাস্টার্স (৩২ টি প্রোগ্রাম) এবং ডক্টরেট (১৩ টি প্রোগ্রাম) আবেদন চলমান থাকবে।
আবেদনের শর্তাবলিঃ-
১. আবেদনকারীকে অবশ্যই সৌদি নাগরিকত্ব হতে হবে, অথবা সৌদিতে যেকোনো বিশ্ববিদ্যালয়ে অনার্স সম্পন্ন করা স্কলারশিপের অধীনে শিক্ষার্থী হতে হবে।
২. উচ্চতর ডিপ্লোমা অথবা মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীদের জন্য অনার্সে অবশ্যই ভালো ফলাফল থাকতে হবে।
৩. প্রয়োজনীয় যোগ্যতা অবশ্যই সৌদি ইউনিভার্সিটি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত হতে হবে এবং প্রশংসাপত্রটি সৌদি আরবের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে হলে সার্টিফিকেটের সমতুলতা থাকতে হবে।
৪. বিভাগ কর্তৃক প্রদত্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
৫. বৈজ্ঞানিক, প্রকৌশল, কম্পিউটার এবং চিকিৎসা বিশেষীকরণে স্নাতক প্রোগ্রামগুলির জন্য আবেদন করার জন্য ইংরেজি ভাষা পরীক্ষায় ন্যূনতম স্কোর প্রাপ্ত করা, তবে অনুমোদিত ইংরেজি ভাষার পরীক্ষা এবং ন্যূনতম স্কোরগুলি নিম্নরূপ:
1️⃣TOEFL PBT (৪৬৬)
2️⃣ TOEFL IBT (৫১)
3️⃣ IELTS (৫)
4️⃣ STEP (৭৫)
৬. কুদরত পরীক্ষায় প্রয়োজনীয় স্কোরঃ-
1️⃣উচ্চতর ডিপ্লোমা ( ৬৫)
2️⃣মাস্টার্স (৭০)
3️⃣ডক্টরেট (৭৫)
৭. আবেদন জমা দেওয়ার ফি প্রদান করা।
স্নাতকোত্তর অধ্যয়নে ভর্তির জন্য প্রয়োজনীয় পরীক্ষার বৈধতার সময়কাল:
কুদরত পরীক্ষা : পরীক্ষার সময় থেকে ৫ বছর।
ইংরেজি ভাষা (TOEFL / IELTS) : পরীক্ষার সময় থেকে ২ বছর।
ইংরেজি ভাষা (STEP) : পরীক্ষার সময় থেকে ৩ বছর।
রমজান আলী
২৮/১২/২০২৪
উম্মুল কু'রা বিশ্ববিদ্যালয়, মক্কা, সৌদি আরব
24/10/2024
মসজিদে হারাম ও মসজিদে নববীর বিশেষ শিক্ষা কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ!
মসজিদে হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান, ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস-এর তত্ত্বাবধানে, রিয়াসাত-ই-হারাম ও নববী মসজিদ ছাত্র এবং জ্ঞান অন্বেষণকারীদের জন্য একটি বিশেষ সুযোগ ঘোষণা করেছে। এই সুযোগে অংশ নিয়ে আপনি ইসলামের প্রামাণিক জ্ঞান আহরণ করতে পারেন।
দুইজন সম্মানিত আলেমের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ:
শেখ ড. আব্দুল-বাকি বিন মুহাম্মদ আল শেখ মোবারক
শীর্ষ উলামা-পরিষদ সদস্য (عضو هيئة كبار العلماء)
শেখ ড. আব্দুল-ইলাহ বিন মুহাম্মদ বিন আহমদ আল মোল্লাহ
শীর্ষ উলামা-পরিষদ সদস্য (عضو هيئة كبار العلماء)
এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে আপনি ইসলামিক শিক্ষার গভীরে প্রবেশ করতে পারবেন। বিশেষ করে, দুটি গুরুত্বপূর্ণ ইসলামী বইয়ের উপর দীক্ষা দেওয়া হবে:
১) মুআততায়ে মালেক
২) শরহ আল আকিদা আল তাহাভিয়া
কোর্সের সময়সূচী ও স্থান:
তারিখ: ২৮/৪/১৪৪৬ হিজরী থেকে শুরু
দিন: বৃহস্পতিবার থেকে শনিবার
সময়: আসর থেকে ইশা নামাজের পর পর্যন্ত
স্থান: প্রথম তলা, কিং ফাহাদ এক্সটেনশন (توسعة الملك فهد)
কোর্সে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা:
সনদপত্র: কোর্স শেষে সকল অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হবে।
পুরস্কার: সফল অংশগ্রহণকারীরা পাবেন পুরস্কার।
এই সুযোগ হাতছাড়া করবেন না!
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই বিশেষ শিক্ষা কোর্সে অংশগ্রহণ করে ইসলামের গভীর জ্ঞান অর্জন করার জন্য।
যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য: কোর্সের স্থান এবং সময়সূচী অনুযায়ী সরাসরি মসজিদে হারামের নির্ধারিত স্থান থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন।
রমজান আলী
২১.০৪.১৪৪৬ হিজরি
উম্মুল কু'রা বিশ্ববিদ্যালয়, মক্কা
15/10/2024
"مختصر الفصول في سيرة الرسول"
(মুখতাসারুল ফুসুল ফি ﷺসীরাতির রাসূল)
কিতাবটি মুফাসসির ইমাম ইবন কাসীর (রাহিমাহুল্লাহ) এর অসাধারণ এক গ্রন্থ। এটি মূলত রাসূলুল্লাহ ﷺ এর জীবনের ওপর সংক্ষিপ্ত কিন্তু গভীর একটি আলোচনার সংকলন। নবীজির জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, ঘটনা ও ইতিহাস এতে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।
ইবন কাসীর তাঁর এই লেখায় প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর জন্ম থেকে শুরু করে তাঁর নবুয়তের ঘোষণা, ইসলাম প্রচারের সংগ্রাম, যুদ্ধ, মক্কার বিজয়, এবং অবশেষে তাঁর বিদায় পর্যন্ত সব দিকগুলো অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরেছেন। নবীজির জীবন, তাঁর আদর্শ ও চরিত্রের প্রতিটি দিকই মুসলিম উম্মাহর জন্য একটি শিক্ষণীয় উদাহরণ, আর এই কিতাব সেই শিক্ষাগুলোর গভীরতা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
এই গ্রন্থটি আরও বিশেষত্ব অর্জন করেছে কারণ এটি সংক্ষিপ্ত এবং সহজপাঠ্য। যারা দীর্ঘ সীরাত গ্রন্থ পড়ার সময় বা সুযোগ পান না, তাদের জন্য এটি এক অমূল্য রত্ন। এটি ড. আহমদ ইবন উসমান আল-মাজিদ দ্বারা সংক্ষেপিত হয়েছে, যিনি অত্যন্ত দক্ষভাবে কিতাবটিকে মূল বিষয়ে রেখে সহজবোধ্য ভাষায় পাঠকের জন্য প্রস্তুত করেছেন।
নবীজির জীবনের গল্পগুলো শুধু অতীতের নয়, বরং আমাদের বর্তমান জীবনেও তা অত্যন্ত প্রাসঙ্গিক। এই কিতাবের অধ্যয়ন আমাদেরকে নবীজির প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের উপর দৃঢ়তা বৃদ্ধি করতে সাহায্য করবে। তাঁর চরিত্রের অনুপম গুণাবলী এবং আল্লাহর পথে তাঁর আপসহীন সংগ্রাম, সবই আমাদের জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে।
সুতরাং, যারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের বিশদ অধ্যয়ন করতে চান এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিতে আগ্রহী, তাদের জন্য এই কিতাবটি অবশ্যপাঠ্য।
কিতাবটির পিডিএফ লিংক কমেন্টবক্সে পাবেন, ইনশাআল্লাহ।
রমজান আলী
১৩.০৪.১৪৪৬ হিজরি
উম্মুল কু'রা বিশ্ববিদ্যালয়, মক্কা