Bango Bandhu Parishad - Riyadh, KSA

Bango Bandhu Parishad - Riyadh, KSA

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bango Bandhu Parishad - Riyadh, KSA, Political Party, Riyadh.

24/10/2017
Photos from Bango Bandhu Parishad - Riyadh, KSA's post 08/10/2017

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা
দিলেন আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ।

লন্ডন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু'পাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ।

শনিবার সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত রাস্তার দু’পাশে ফুলের তোড়া, বিভিন্ন রং বেরংয়ের ব্যানার, ফ্যস্টুন নিয়ে দাড়িয়ে থেকে তাঁকে এই সংবর্ধনা জানান। সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে তাঁকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের পর সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী গাড়ি বহরটি গণভবনের উদ্দেশে রওনা দেয়। এসময় রাস্তার দু’পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। এ সময়ে প্রধানমন্ত্রী হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্য ও মাইকে গান বাজিয়ে, স্লোগান দিয়ে শেক হাসিনাকে অভিবাদন জানান। শেখ হাসিনা ও পুরো রাস্তায় হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। এসময় মাইকে দেশাত্মবোধক গান বাজছিল। পথে পথে সংবর্ধনা নিতে নিতে সকাল ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী গণভবনে প্রবেশ করেন।

রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকার জন্য ব্রিটিশ পত্র-পত্রিকা তাঁকে ‘মাদার অব হিউম্যানিটি’ অর্থ্যাৎ ‘মানবতার মা’ আখ্যায়িত করেছে। সংযুক্ত আরব আমীরাতের (ইউএই) সর্বাধিক প্রচারিত দৈনিক (খালিজ টাইমস) রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক আবেদনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছ্বসিত প্রসংসা করে তাঁকে প্রাচ্যের নতুন তারকা হিসাবে অভিহিত করেছে।

এছাড়াও শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের রা ও তাদের নিরাপদে নিজ দেশে ফেরত নিতে জাতিসংঘে যে ৫ দফা প্রস্তাব পেশ করেছেন তা বিশ্ব নেতৃবৃন্দের কাছে ব্যাপক গ্রহণ যোগ্যতা পায়। এসব কারণে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

ধন্যবাদান্তে
ডঃ শাহ্‌ আলম
সভাপতি
বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব

07/10/2017

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর কারণেই এটি এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, বিশ্বও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। এ সংকট নিরসনে এখন বিশ্বব্যাপী নানা আলোচনা চলছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে অনেকেই উত্তেজনা তৈরি করতে চেয়েছিল। উস্কানী ছিলো যুদ্ধ করারও। দৃঢ় হাতে সেসব বন্ধ করা হয়েছে- জানান তিনি। জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার পর শনিবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ধন্যবাদান্তে
ডঃ শাহ্‌ আলম
সভাপতি
বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব

Photos from Bango Bandhu Parishad - Riyadh, KSA's post 29/09/2017

কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব

কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব আয়োজিত মানবতার জননী গণতন্ত্রের মানুষকন্যা আধুনিক বাংলাদেশের রূপকার দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দা আর্থ মমতাময়ী জননেত্রী শেখ হাসিনার ৭১ তম শুভ জন্মদিন উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠান এর মধ্য দিয়ে পালিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব ডাঃ শাহ আলম । আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জনাব তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াকুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক লেখক ও সাংবাদিক মোঃ বশির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব কাইমুল হক মিজান, সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব নেসার আহমেদ । অনুষ্ঠানটির সঞ্চালন করেন পরিষদ এর সাধারণ সম্পাদক এনামুল কবির বিশ্বাস । উক্ত অনুষ্ঠানে আরও সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তানভীর রাহমান । অনুষ্ঠানশেষে নেত্রীর দীর্ঘায়ু কামনা করে ১৬ কোটি মানুষের অফুরন্ত ভালবাসায় সিক্ত নেত্রীর জীবন সকল বিপদ আপদ মুক্ত হয়, চলার পথ সুগম হয় এই কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা ।

ধন্যবাদান্তে
ডঃ শাহ্‌ আলম
সভাপতি
বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব

28/09/2017

Wishing our Honourable Prime Minister A WONDERFUL
HAPPY BIRTHDAY :)

20/09/2017
Photos from Bango Bandhu Parishad - Riyadh, KSA's post 12/09/2017

আর্ত-মানবতার পাশে বঙ্গবন্ধু কন্যাদ্বয়।

মিয়ানমারের সহিংসতায় নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,
সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

ধন্যবাদান্তে
ডঃ শাহ্‌ আলম
সভাপতি
বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব

Photos from Bango Bandhu Parishad - Riyadh, KSA's post 02/09/2017

Eid Mubarak Everyone.

15 August, 2017 26/08/2017

জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট, ২০১৭ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আওয়ামী পরিষদ এবং বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব সম্মিলিতভাবে গতকাল ২৫ শে আগস্ট ২০১৭, শুক্রবার রিয়াদ এর মারওয়া এক্সিট-১৮ ইস্তেরায় সন্ধ্যা ৭;৩০ টায় এক বিশাল শোক সভার আয়োজন করেছিল । উক্ত শোক সভায় নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু পরিষদ, রিয়াদ এর সভাপতি ডঃ শাহ আলম এবং সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম । এছাড়া পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন বঙ্গবন্ধু পরিষদ, রিয়াদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল কবির বিশ্বাস । অনুষ্ঠান এ আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, রিয়াদ এর নেতাকর্মীদের পরিবারবর্গরা । উক্ত অনুষ্ঠান এ আওয়ামী পরিষদ এবং বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা একে একে বিশেষ বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য উপস্থিত সকল নেতাকর্মীদের এবং তাদের পরিবারবর্গদের বঙ্গবন্ধু পরিষদ, রিয়াদ এর পক্ষ থেকে সভাপতি ডঃ শাহ আলম সবাইকে ধন্যবাদ দিয়েছিলেন । এছাড়া সভাপতি ডঃ শাহ আলম, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এর জন্য জাতির পিতার ত্যাগ এর কথা বক্তব্বে তুলে ধরেছিলেন । পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত এর জন্য দোয়া করে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় ।

ধন্যবাদান্তে
ডঃ শাহ্‌ আলম
সভাপতি
বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, সৌদি আরব

Want your business to be the top-listed Government Service in Riyadh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Riyadh