শহীদ রাহাত খান পরিষদ
This page is Based on a real incident in the world
12/18/2025
প্রিয় হাদি ভাই,
আপনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে আছেন—এই সত্যটি লিখতে গিয়েই বুকের ভেতরটা কেঁপে ওঠে। যে হাদি সংগ্রামের প্রতীক, যে হাদি অন্যায়ের বিরুদ্ধে অবিচল এক নাম—তিনি আজও সংগ্রামে, তবে এক ভিন্ন রূপে। অন্যদিকে, বাংলাদেশের আপামর বাংলাদেশপন্থী মানুষ আপনার জন্য দোয়ায় ব্যস্ত, একটি ভালো সংবাদের আশায় প্রহর গুনছে।
আমি ব্যক্তিগতভাবে এমন এক মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি যে, আপনাকে নিয়ে দু’কলম লেখার মতো স্থিরতাও আমার নেই। আপনি আমার মায়ের গর্ভের ভাই নন, আমার সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্কও নেই। আপনাকে আমি কখনো সামনে থেকে দেখিনি, কখনো ছুঁয়েও দেখিনি। তবু আপনার এই অবস্থা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনার কথা মনে হলেই চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে ওঠে। মনে হয়, আপনার সঙ্গে আমার সম্পর্ক হাজার বছরের—এতটাই গভীর যে বারবার মনে হয় কেউ যেন আমার বুক চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।
আমি এতটাই ভেঙে পড়েছি, এতটাই ভারসাম্যহীন হয়ে গেছি যে কর্মক্ষেত্রে বাধ্য হয়ে বলতে হয়েছে—আপনি আমার নিকটাত্মীয়। একেকটা রাত যেন আমার কাছে একেকটা দুঃস্বপ্নের মতো!
জুলাইয়ের পর থেকেই আমি যেন আপনার চিন্তা ও আদর্শের প্রেমে পড়ে গেছি ভাই। আমার জীবনে আরও দুইজন প্রিয় মানুষ আছেন—ব্যারিস্টার ফুয়াদ ভাই ও হাসনাত ভাই। আপনাদের তিনজনের প্রতিই আমার শতভাগ আস্থা—কারণ আমি বিশ্বাস করি, আপনারা প্রত্যেকেই একশ ভাগ বাংলাদেশপন্থী। আপনারা কেউ দিল্লির তাবেদারি করেন না, করবেনও না, করতে দেবেনও না। কিন্তু ভাই, আপনাকে কারও সঙ্গে তুলনা করতে পারি না।
আপনার ইনসাফের বয়ান, আজাদীর লড়াই এবং চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতির ডাক আমার হৃদয়ের গভীরে আঘাত করে। আমার নিজস্ব রাজনৈতিক চিন্তাধারা আছে, তবু আপনার ইনসাফের রাজনীতি আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। আপনার এই নতুন রাজনৈতিক দর্শন ও সাংস্কৃতিক বিপ্লবের ভাবনায় আমি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। বিশ্বাস করতাম, আপনি যদি এই বয়ান অব্যাহত রাখেন, তবে আগামী পাঁচ বছরের মধ্যেই আমরা এক নতুন ধারার বাংলাদেশ দেখতে পাব—যার নাম হবে “ইনসাফের বাংলাদেশ”।
আমি জানতাম, একদিন আপনি সকল বাংলাদেশপন্থী মানুষের হৃদয় জয় করবেন। সেই সঙ্গে আপনার এবং আপনাদের জীবন নিয়েও গভীর আশঙ্কা ছিল। কিন্তু কে জানত, এত দ্রুত, এত বড় বিপর্যয় নেমে আসবে!
ভাই, আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য।
আমি আপনাকে ভালোবাসি একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নের জন্য।
আর আপনার মতো করে এই বাংলাদেশকে কেউ ভালোবাসে না—কেউ না।
আপনার প্রতিটি কথা, প্রতিটি বক্তৃতা, প্রতিটি সমালোচনা যেন একেকটি নতুন বাংলাদেশের বার্তা। আপনার দুর্ভাগ্য শুধু একটাই—আপনি জন্মেছেন এমন এক স্বার্থান্ধ পৃথিবীতে, যেখানে সোনার মূল্যের চেয়েও তেলের মূল্য বেশি।
হয়তো এই জাতির কপালে আরও একশ বছরের গোলামি লেখা আছে—এটাই আল্লাহর ফয়সালা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার এই ষোল মাসের প্রতিটি কথা যদি আমরা সংরক্ষণ করতে পারি, তবে এই দেশকে আগামী একশ বছর সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। অল্প সময়েই বাংলাদেশের চেহারা বদলে দেওয়া সম্ভব। কিন্তু দুর্ভাগ্য—“চোরা নাহি শোনে ধর্মের কাহিনী।” যে জাতি নিজের গোলামির শিকল আঁকড়ে ধরে রাখে, তাদের মুক্তির জন্য খোদারও কি দায় আছে!
এই জাতির ওপর আমার আর কোনো বিশ্বাস নেই ভাই। কিন্তু এই জাতির জন্য আপনার যে প্রয়োজন—তা আমি হৃদয় দিয়ে বিশ্বাস করি। আমার হাদি ভাইয়ের শুধু বেঁচে থাকাটাই এখন সবচেয়ে জরুরি।
কারণ, শতবর্ষেও এই দেশে একজন হাদি জন্মায় না ভাই।।
ইতি,
নাঈম আহমদ
এডিনবরা, যুক্তরাজ্য।
অবশেষে ইলিয়াস এবং পিনাকী'দের কথাই টিকে যায়🤔🤔
১৬ই ফেব্রুয়ারি, ২০১৩🩸🩸🩸
দুনিয়ার জমিনে আদৌ কি বিচার হবে ⁉️
আপনারা যারা মাহফিল সফল করার জন্যে দিনরাত পরিশ্রম করেছেন পারবেন আরো একটা দিন কষ্ট করতে???
ভিডিও পর্যালোচনা করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে ওদের ছবি প্রকাশ করতে পারবেন??
ক্যামেরার তো অভাব ছিলো না!!!
এতদিন জানতাম 'ডালিম ফল' মিষ্টি!!
এখন দেখি অনেকের জন্যে টক এবং ঝাল'ও বটে😜😜
12/22/2024
পুনর্জন্মের শুভেচ্ছা "আমার দেশ"❤️
আমার এক সময়ের আবেগ ও ভালোবাসার নাম "আমার দেশ"!!
পত্রিকা পড়ার জন্যে একসময় আমরা মামা-ভাগনে ঝগড়া করতাম...ভাবা যায়🤔🤔
দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশী সংবাদমাধ্যমের বিকল্প নাই...
12/20/2024
"মাসুদ কামাল"
আপাদমস্তক একটা দালাল...
কেউ হেতেরে নিয়া কিছু কয় না ক্যান🤔🤔
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর কায়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ স্টেট দাউদপুর, মুসারগাও,বারখলা জামে মসজিদ এ অনুষ্ঠিত হবে।এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।
মহান আল্লাহ পাক যেনো উনা'কে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন🤲🤲
আমীন…
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন শহীদ আসগর খান রাহাতের গর্বিত পিতা মোঃ সোলেমান খান অদ্য রাত ১ টা ১৫ মিনিটের সময় ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেছেন।
'ভদ্র' এবং 'গর্দভ' পররাষ্ট্র উপদেষ্টা'র অপসারণ জরুরী!!
'স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র' এই দুই মন্ত্রণালয় কোন অতি ভদ্র এবং বুড্ডা দের জন্যে নয়!!!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Detroit, MI
