Abdul Goffer Chowdhury Khasru

Abdul Goffer Chowdhury Khasru

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdul Goffer Chowdhury Khasru, Social service, 1153 Virginia Avenue Bronx, New York, NY.

10/06/2023
07/15/2023

প্রিয় ১৭ পরগণাবাসী আসসালামু
আলাইকুম।

আশা করি আপনারা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপায়, পিতা মাতা ও ময়মুরুব্বিদের দোয়ায় সকলে ভালো আছেন।আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে প্রিয় ১৭ পরগণার ভুখন্ডে ঐক্য ও সম্মানের সহীদ জীবনধারণ করুণ এই দোয়া সর্বদা করি।
প্রিয় ১৭ পরগণাবাসী সর্বপ্রথম গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার মাথার তাজ ময়মুরুব্বিয়ানদের যারা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেছেন।সে সমস্হ মুরব্বি, বিজ্ঞআলেম উলামাদের রূহের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ যেন পরগনার মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রতিদান সরূপ জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন
প্রিয় পরগনাবাসী, স্বশ্রদ্ধো সালাম ও সম্মান নিবেদন করছি,আমাদের ১৭ পরগণার বর্ষীয়ান মুরুব্বি ও আলেমউলামাদের প্রতি। বিগত ৭ জুলাই আমার নিজের জন্ম মাটি দরবস্তে সংক্ষিপ্ত সফরে দেশে থাকাকালীন সময়ে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনার সাক্ষী হলাম।মহান আল্লাহ নিহতের জান্নাতুল ফেরদৌস নসীব করুণ।
মর্মান্তিক সড়ক দূর্ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিশেষ করে পরিবহন কর্তৃপক্ষের উদাসীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় পরগণা ও জনপ্রতিনিধি নিয়ে কটুক্তি যার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে উদ্ধুদ্ধ পরিস্থিতিতে সম্মানিত পরগণার মুরব্বিদের উপস্থিতিতে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত ও গণমানুষের ঐক্য দেখে সন্তোষ প্রকাশ করছি। সূদুর আমেরিকায় অবস্থান করলেও প্রযুক্তির বৌদলতে পরগনার গুরুত্বপূর্ণ আলোচনা ও বৈঠক সকল কাজ কর্ম ফেলে রেখে লাইভে দেখি। কারণ আমি জৈন্তা মাটির সন্তান। আপনাদের নিকট অতীতে, বর্তমান আছি এবং ভবিষ্যতেও আপনাদের সন্তান হয়েই পাশে থাকতে চাই।
ইনশাআল্লাহ আমাদের ১৭ পরগণার পূর্বসূরিরা যেই দিক নির্দেশনা প্রদান করে গিয়েছেন এবং বর্তমান নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা প্রদান করবেন, সেই নির্দেশনা মোতাবেক অতীতের মত একটি শান্তির জনপথ হিসেবে পরিচিত বৃহত্তর জৈন্তার শান্তি ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।
আমি সাধুবাদ জানাচ্ছি চলমান পরিস্থিতিতে মুরুব্বিদের সিদ্ধান্তকে মেনে নিয়ে জৈন্তার জনতা বিশেষকরে এই তরুণ প্রজন্মের নওজোওয়ান ভাইরেরা সেভাবে শান্তিপূর্ণ সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তা দেখে আমি সত্যিই গর্বিত এবং অনুভব করি এই ১৭ পরগনার আগামীর নেতৃত্বের হাল আপনাদের হাতে।
পরিশেষে ১৭ পরগণার সর্বস্তরের ভাইদের প্রতি আকুল আবেদন কোন কিছু আদায় করতে হলে কষ্টভোগ করতে হয়। এই সময়টা আমাদের মুরুব্বিদের সম্মান রক্ষার, আমাদের অস্তিত্ব রক্ষায়, পূর্ব পুরুষদের সম্মান রক্ষার। তাই সকলে একটু কষ্ট সহ্য করে হলেও আমাদের মুরুব্বিদের সম্মান রক্ষার্থে তাদের দেখানো দিকনির্দেশনা গুলো শান্তিপূর্ণ ভাবে বাস্তবায়িত করি এবং আগামীকাল বিকেল ৩ ঘটিকার ডেফল তলায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের সফলতা কামনা করে সেই সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করছি।
ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৭ পরগণাবাসীর সহায়।

আপনাদের সন্তান- রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

Want your business to be the top-listed Government Service in New York?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


1153 Virginia Avenue Bronx
New York, NY
10472