04/13/2026
অনলাইন রেজিষ্ট্রেশন চলছে...
https://notunkurisports.gov.bd
স্বপ্নের পথে, বিজয়ের সাথে -
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! 🇧🇩
রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে আমাদের আয়োজনের!
আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
কারা অংশ নিতে পারবে?
✅ বয়স: ১২ থেকে ১৪ বছর।
(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)
✅ ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।
🚀 কেন এই সুবর্ণ সুযোগ?
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!
⏰ রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল, ২০২৬।
🔗 আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bd
অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৫-২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে বাছাইপর্বে অংশ নিতে হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে মাঠের রাজা! 🇧🇩
#নতুনকুঁড়ি
03/22/2026
সিলেট জেলা পরিষদ প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামিম মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মোঃ ফাহিম শাকিল অপু।
03/04/2026
সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ মকবুল হোসেনের (লেচু) মেয়ে। জেলা বিএনপির এই নেত্রী টাম্পাকো গ্রুপের পরিচালক এবং ঢাকা স্টোরিটেলার্সের সহপ্রতিষ্ঠাতা। এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাসহ সিলেটের পাঁচটি স্কুল ও একটি কলেজের পৃষ্ঠপোষকও তিনি। নানা ধরনের চ্যারিটি কাজের সঙ্গেও আদিবা হোসেনের সম্পৃক্ততা আছে। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।
সৈয়দা আদিবা হোসেন জানান, তাঁর বাবা সংসদ সদস্য থাকাকালে সরকারি উদ্যোগ ছাড়াও ব্যক্তিগতভাবে এলাকার শিক্ষা, অবকাঠামো, রাস্তাঘাটসহ নানা উন্নয়নকাজ করেছেন। পাশাপাশি বিএনপির রাজনীতিকে বিকশিত করতেও কাজ করছেন। গত সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেলেও দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন। এবার সংরক্ষিত নারী আসনেও তিনি মনোনয়নপ্রত্যাশী।
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে তৎপর সিলেটের ৯ নেত্রী
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির ৯ জন নেত্রী ও তাঁদের সমর্থকেরা তৎপরতা শুরু করেছ...
10/13/2025
শহীদ জিয়ার যুব উন্নয়ন কর্মসূচি:
১৯৮১ সালের মধ্যেই জাতীয় যুব সংস্থার মাধ্যমে ৬৫ হাজার যুবক-যুবতী প্রশিক্ষণ, ঋণ ও উদ্যোক্তা সহায়তা পেয়েছিলেন।
এর মধ্যে ৩১ শতাংশ নিজ উদ্যোগে কর্মসংস্থান নিশ্চিত করেন।
এটিই ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশের সূচনা।