আমাদের ফাজিলপুর

আমাদের ফাজিলপুর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের ফাজিলপুর, ফাজিলপুর কলেজ রোড।, Feni.

04/02/2025

আসসালামু আলাইকুম 🫡
কেমন আছেন সবাই?

আপনার রক্তের গ্রুপ কি...?

21/09/2023
10/09/2023

#মৃত_ব্যক্তির_পারিবারিক_সন্ধান_চাই।
লোকটি দীর্ঘদিন কক্সবাজার এলাকায় আছেন, কক্সবাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সবার কাছে খলিল মাস্টার নামেই পরিচিত। আজ হঠাৎ স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়লে এলাকার একটি ফার্মেসীতে নিয়ে আসেন স্থানীয় লোকজন। ফার্মেসীর দায়ীত্বরত পল্লীচিকিৎসক মৃত ঘোষনা করেন। ওনার কোন আত্নীয় স্বজন এখানে নেই। লাশটি বর্তমানে ফার্মেসীতে রয়েছেন।
ওখানকার লোকজন মুত ব্যক্তিটির বাড়ি ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়নের ভুইয়া বাড়ীর বলছেন। কোন পরিচিত থাকলে ওনার আত্নীয় স্বজনকে খবরটি পৌছানোর অনুরোধ করছি।
মৃত লোকটির খোঁজ পেলে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগ :-০১৮১২৪৩২২৬৭

20/04/2023

পরিবার পরিজন নিয়ে ভালো কাটুক আপনাদের ঈদের দিন 🥰
সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক 😘

Shahadat Hossain Srabon

Photos from আমাদের ফাজিলপুর's post 26/03/2023

একটি মানবিক আবেদন 👏

একজন অসহায় বিধবা নিঃসন্তান বৃদ্ধার জন্য একটি বসবাস উপযোগী ঘর নির্মাণ করতে আপনার সহযোগিতা কামনা করি। বর্তমান ঘরটি বসবাসের অনুপযোগী এবং ঝড়ে ধসে পড়ে বৃদ্ধার প্রাণহানির শঙ্কা রয়েছে। একজন অসহায় বিধবা নিঃসন্তান বৃদ্ধার ঘর নির্মানে অংশীদার হয়ে মানবতার সেবায় অবদান রাখবেন বলে আশা করি।
বৃদ্ধার নাম : সন্ধ্যা রানী
স্বামী : মৃত জগৎ মজুমদার
গ্রাম : উত্তর ফাজিলপুর (কলাতলি)
বাড়ি: নিখিল ডাক্তার বাড়ি

বিকাশে টাকা পাঠাতে
জসিম উদ্দিন
সদস্য, ৫ নং ওয়ার্ড,১২ নং ফাজিলপুর ইউনিয়ন
মোবাইল নং- 01815505030
বিকাশ -01830510524

07/07/2022

আসুন ঈদের আনন্দ ভাগাভাগি করি একসাথে

20/01/2022

গ্রাম: ফাজিলপুর
6 নং ওয়ার্ড আব্দুল মুন্সিবাড়ির জাহাঙ্গীর আলমের বড় ছেলে মোহাম্মদ শামসুল আলম বিপ্লব নারী ও শিশু নির্যাতন মামলায় দ্বিতীয়বার জেলহাজতে পাঠানো হলো।
👉👉👉
ফেনীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলায় স্বামী জেল হাজতে
আদালত প্রতিবেদক:
ফেনীতে যৌতুকের দাবিতে নির্যাতন মামলায় স্ত্রী ইয়াসমিন আক্তার এর করা মামলায় স্বামী শামসুল আলম বিপ্লবকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার নারী নির্যাতন মামলায় মোহাম্মদ কামরুল হোসেন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে।এর আগে উক্ত মামলায় আপস-মীমাংসার শর্তে জামিনে বের হয় বিপ্লব। কিন্তু জামিনে বের হয়ে আপোষ মিমাংসার না করে অব্যাহতভাবে ইয়াসমিনকে হুমকি-ধমকি দিয়ে আসার ফলে আদালত বিপ্লবের জামিন বাতিল করে।
জানা গেছে, ফেনী সদরের দক্ষিণ শর্শদী গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে ইয়াসমিন আক্তার এর সাথে ২০১৬ সালে বিয়ে হয় ফেনী সদরের ফাজিলপুর আব্দুল মুন্সিবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে শামসুল আলম বিপ্লবের। এর মধ্যে তাদের ঘর আলো করে ইয়াসিন আলম সম্রাট নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই বিপ্লব ইয়াসমিনের উপর নানাভাবে নির্যাতন করে আসছে যৌতুকের দাবিতে। ইয়াসমিনের পরিবার বোনের সুখের আশায় বিয়ের সময় স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ ৬ লাখ টাকার যৌতুক প্রদান করে। এরই মধ্যে ফেনী শহরের গুদাম কোয়াটার এলাকায় রাজপ্রসাদ নামক ভবনে ষষ্ঠ তলায় একটি ফ্ল্যাট কিস্তিতে ক্রয় করে বিপ্লব।এরপরও এই ফ্ল্যাট এর কিস্তি দেয়ার জন্য ইয়াসমিনকে দিয়ে নানা কলে কৌশলে ব্যাংক থেকে আড়াই লক্ষ টাকা ঋণ নেন। এতকিছুর পরেও আরো ৫ লক্ষ টাকা বাড়ি থেকে এনে দেয়ার জন্য চাপাচাপি করতে থাকে। বাড়ি থেকে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করায় ২০২১ সালের ২৭ জুলাই সকালে ইয়াসমিনকে পাশবিক নির্যাতন করে হত্যার চেষ্টা করে বিপ্লব। পরে বিল্ডিংয়ের দারোয়ানের সহযোগিতায় ইয়াসমিন প্রাণে বেঁচে গিয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিপ্লবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে বিপ্লবের পিতা জাহাঙ্গীর আলম আপস-মীমাংসা সত্যি পুত্রের যাবেন করে নিলেও আপোষ মীমাংসা করেননি। ইতিমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক শহীদ বিশ্বাস একই বছরের ৩০ সেপ্টেম্বর শামসুল আলম বিপ্লবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নির্যাতিতা ইয়াসমিন জানান আমি তিন বছরের ছেলের দিকে তাকিয়ে তাকে আপস-মীমাংসার শর্তে জামিনে বের করেছিলাম কিন্তু সে তা না করে আমাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। আমি আমার উপর নির্যাতনের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Photos from আমাদের ফাজিলপুর's post 24/11/2021

ধন্যবাদ ফেনীর নবাগত পুলিশ সুপার মহোদয়কে
ফেনীতে ইভটিজিং,ছিনতাই,মাদক ক্রয়-বিক্রয়,স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অবাধ আড্ডা সহ সকল নানা অপরাধ কর্মকান্ড প্রতিরোধ করতে চালু হয়েছে কুইক রেসপন্স টিম সেবা।আজ থেকেই এই বিশেষ টিমটি তাদের সেবা কার্যক্রম শুরু করলো।আশা করি এই টিমটি জনগনের সেবায় সব সময় নিবেদিত থাকবে।

08/11/2021

সচেতনতামূলক :

গলি, সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে
ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না। এটা একটা ফাঁদ ! মোবাইলের কেসিনের নীচে ম্যাচ (গ্যাস) লাইটারের ছোট্ট লাইট টি জ্বালিয়ে রেখে আপনাকে ফাঁদে ফেলার কৌশল এটি । ছিনতাই কারী আশেপাশে অবস্হান করে।
আপনি মোবাইল উঠানোর জন্য দাড়ালে সবর্স্ব ছিনিয়ে নিবে চোখের পলকে।
সাবধান থাকুন সচেতন হয়ে পথ চলুন।
অগ্রিম ধন্যবাদ ও শুভকামনা।

06/11/2021

নিখোঁজ সংবাদঃ
নামঃ মোঃ নাহিদুল ইসলাম (নরেল)
বয়সঃ ১২ বছর
পিতাঃ মো ইউছুপ
গতকাল সকাল ৬.০০ ঘটিকায় বাড়ি থেকে বের হয়ে এখনো নিখোঁজ রয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে উক্ত নাম্বারে যোগাযোগ করুন।
01920955553
01859045972

বি.দ্র. আগেও একবার নিখোঁজ হয়েছিলো।

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


ফাজিলপুর কলেজ রোড।
Feni
FENI