01/06/2026
মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সিরাজুল হক, বরিশাল মহানগর জামায়াতের গভীর শোক:
বরিশালের ঐতিহ্যবাহী ও সনামধন্য প্রতিষ্ঠান 'হক জুয়েলার্স'-এর স্বত্বাধিকারী জনাব মোজাম্মেল হক সাহেবের সর্বকনিষ্ঠ পুত্র এবং স্পার্ক গ্রুপের চেয়ারম্যান জনাব এনামুল হকের ছোট ভাই, বরিশালের তরুণ ব্যবসায়ী ও সম্ভাবনাময় উদ্যোক্তা সিরাজুল হক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ সকাল ৭:৪২ মিনিটে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি চার মাসের একটি দুগ্ধপোষ্য শিশুসন্তান, স্ত্রী, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আপনজন রেখে গেছেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বরিশাল মহানগরী জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
28/05/2026
পবিত্র ঈদুল আজহায় দিনব্যাপী ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে। এই পবিত্র দিনটিকে কেন্দ্র করে সকালেই নগরীর ব্রাউন কম্পাউন্ড মসজিদে ঈদুল আজাহার সালাত আদায়, সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া এবং অসহায়দের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
ঈদের সকালে তিনি বিপুল সংখ্যক মুসল্লির সাথে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
পরে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানবিক বন্ধন সুদৃঢ় করার একটি মহৎ উপলক্ষ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।” এরপর আল্লাহর নৈকট্য লাভের আশায় তিনি নিজ হাতে পশু কোরবানি সম্পন্ন করেন। কোরবানির পরপরই তিনি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ কার্যক্রমে অংশ নেন। দুপুরে নিজ গ্রাম কুন্দিয়ালপাড়ায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেন। এসময় স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি বরিশাল নগরীর ২৩ নম্বর ও ২০ নম্বর ওয়ার্ডে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গোশত পৌঁছে দেন। তার এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা দেখা যায়। অনেকেই বলেন, ঈদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
দিনের শেষভাগে ফিশারি রোড এলাকায় আসরের সালাত আদায় করেন। পরে সাবেক সমাজকল্যাণ বিভাগের ডেপুটি ডাইরেক্টর মোঃ মাহবুবুল আলম-এর জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি নিজেই জানাজার সালাতে ইমামতি করেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সারাদিন ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডের সমন্বয়ে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের ঈদ আয়োজন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সময় কাটানো, অসহায়দের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় অনুশাসন পালনের মধ্য দিয়ে তিনি এক মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন বলে স্থানীয়দের অভিমত।
27/05/2026
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
27/05/2026
ঈদ মুবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
27/05/2026
"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন"
বরিশাল সিটি কর্পোরেশনসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা "ঈদ মুবারক"
এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
26/05/2026
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনসহ দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই-বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মোবারক"
মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরী।
26/05/2026
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
বরিশালবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত ভাই-বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মুবারক"
অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল
নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বরিশাল মহানগরী
26/05/2026
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
বরিশালবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত ভাই-বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মুবারক"
অধ্যাপক মাওলানা মোঃ মতিউর রহমান
সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বরিশাল মহানগরী