Bangladesh Scouts Chandpur District Rover

Bangladesh Scouts Chandpur District Rover

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Scouts Chandpur District Rover, Hotel Sofina (1st Floor), Notun Bazar, Chandpur.

27/05/2026

#শোক_সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক এবং আমাদের শ্রদ্ধেয় রোভার স্কাউট লিডার (RSL) একেএম আজাদ স্যার ইন্তেকাল করেছেন।

Bangladesh Scouts Chandpur District Rover -এর পক্ষ থেকে আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তায়ালা স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমীন।

27/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙✨

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি ও শুদ্ধতা।

এই আনন্দঘন মুহূর্তে বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার-এর পক্ষ থেকে সকল পর্যায়ের স্কাউট ব্যক্তিত্ব, রোভার স্কাউট লিডার (RSL), প্রিয় রোভার ও গার্ল ইন রোভার সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা। 🎊

ঈদুল আজহার মূল চেতনাই হলো আত্মত্যাগ ও সেবার মানসিকতা। স্কাউটিংয়ের এই আদর্শকে বুকে ধারণ করে আমরা যেন সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থাকতে পারি, এই হোক আমাদের অঙ্গীকার।

পরিবার ও আপনজনদের নিয়ে সবার ঈদ কাটুক নিরাপদ ও আনন্দে। ⚜️

স্কাউটার্স শুভেচ্ছান্তে

মোঃ ফয়সাল আহমেদ ফরাজী ( Faisel Faraji)
সম্পাদক,
বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার।

🌙

26/05/2026

🌱 কোরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আর পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। 🤝

পবিত্র কোরবানির পর পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে বা গর্তে পুঁতে ফেলুন এবং চারপাশ ভালোভাবে জীবাণুমুক্ত করুন। আসুন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি, পরিবেশকে সুন্দর রাখি।

#সৌজন্যে: বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার। ⚜️

Photos from Bangladesh Scouts Chandpur District Rover's post 25/05/2026

🌪️⛈️ #কালবৈশাখীর তাণ্ডব, আতঙ্কিত যাত্রী, ক্ষতিগ্রস্ত পল্টুন, লঞ্চ সংঘর্ষ ‼️সবকিছুর মাঝেও মানবতার সেবায় নির্ভীক ছিলো চাঁদপুর জেলা রোভার স্কাউটের একঝাঁক রোভার। ⚜️🤜🤛

আজ (২৫ মে ২০২৬) চাঁদপুর #লঞ্চঘাটে আকস্মিক ঝড়ে যখন যাত্রীরা দিকবেদিক ছুটছিল, ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে #লঞ্চ_ঘাটে যাত্রীসেবার দায়িত্বে থাকা রোভার সদস্য নারী, শিশু ও বৃদ্ধসহ শতাধিক যাত্রীকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে #নিরলসভাবে কাজ করেছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, ভয়কে জয় করে প্রতিটি রোভার সাহস, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই মানবিক কার্যক্রমে রোভারদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন #বাংলাদেশ_স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের সম্পাদক মো. ফয়সাল আহমেদ ফরাজী।

মানবতার সেবায় চাঁদপুর জেলার রোভাররা সর্বদা প্রস্তুত‼️ এটাই স্কাউটিং। ⚜️

অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাহসী রোভারদের, যারা ভয়কে জয় করে মানুষের পাশে দাঁড়িয়েছো। যদিও ভয়াবহ পরিস্থিতির সময় তোমাদের ছবি তুলতে পারিনি।। 💚

ধন্যবাদান্তে: Faisel Faraji

#ঈদযাত্রা #রোভার_স্কাউট #চাঁদপুর_লঞ্চঘাট

Photos from Bangladesh Scouts Chandpur District Rover's post 15/05/2026

"Inspiring Peace | Empowering Scouts | Building a Better World" 🌏🕊️

Mr. Muhammad Faiaz Ahmed, am proud to have represented at the MoP Local Coordinator Training (May 15-16, 2026).
It was a privilege to learn and grow alongside fellow scouts under the guidance of the Bangladesh Scouts, MoP Division.

Let’s spread the message of peace! ⚜️✨

Photos from Bangladesh Scouts Chandpur District Rover's post 09/05/2026

⚜️ চাঁদপুরে ❝সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ২০২৬❞ ও জেলা রোভার স্কাউট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন 🚩

বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের উদ্যোগে আজ (০৯ মে ২০২৬খ্রি.) জেলা স্কাউটস ভবন, কদমতলায় "সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ২০২৬" সফলভাবে সম্পন্ন হয়েছে।

জনাব মো. আখতারুজ্জামান, এএলটি-এর পরিচালনায় আয়োজিত এই কর্মশালায় জেলার প্রায় ২২ জন সিনিয়র রোভাররা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা স্কাউটস কমিশনার জনাব মো. শাহজাহান সিদ্দিকী, জেলা রোভারের সহ-সভাপতি সুনির্মল দেউরি, সহকারী পরিচালক মো. মামুন মুন্সি, জেলা রোভার লিডার মো. মজিবুল হক গাজী, কোষাধ্যক্ষ মো. সুমন মজুমদার এবং এএলটি জনাব মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী এবং তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে পদোন্নতি পাওয়ায় জেলা নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 💐

দিনব্যাপী এই আয়োজন শেষে অনুষ্ঠিত নির্বাচনে গার্ল ইন রোভার আফসানা পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় "গার্ল-ইন-রোভার স্কাউট প্রতিনিধি" এবং মো. রাব্বি ভোটের মাধ্যমে "জেলা রোভার স্কাউট প্রতিনিধি" নির্বাচিত হন। 🗳️

পরিশেষে ওয়ার্কশপ পরিচালক সকলকে ধন্যবাদ জানিয়ে সিনিয়র রোভার মেট ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন।।

Photos from Bangladesh Scouts Chandpur District Rover's post 08/05/2026

⚜️ শুভকামনা চাঁদপুর জেলা #রোভার_প্রতিনিধি প্রার্থীদের জন্য! ⚜️

সেবা ও নেতৃত্বের মহান ব্রত নিয়ে চাঁদপুর জেলা রোভারের ❝রোভার প্রতিনিধি নির্বাচন ২০২৬-২০২৭❞-এ যারা অংশগ্রহণ করছো, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

নির্বাচন মানেই শুধু জয়-পরাজয় নয়, বরং স্কাউটিংয়ের ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের বিকাশ। আমি বিশ্বাস করি, তোমাদের হাত ধরেই আমাদের জেলা রোভার আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। সকল প্রার্থীর জন্য নিরন্তর শুভকামনা রইল।

সবাইকে একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি।

মো. ফয়সাল আহম্মেদ ফরাজী
সম্পাদক
বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার

03/05/2026

⚜️ সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও প্রতিনিধি নির্বাচন ২০২৬ ⚜️

📍 স্থান: জেলা স্কাউটস ভবন, কদমতলা, চাঁদপুর।
📅 তারিখ ও সময়: ০৯ মে ২০২৬; সকাল ৯:০০টা।
🗳️ বিশেষ ইভেন্ট: একই দিনে সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

💰 রেজিস্ট্রেশন: ৩০০ টাকা।
📱 বিকাশ: ০১৮৩১১৭৪১৪১ (খরচসহ)।
⌛ শেষ সময়: ০৭ মে ২০২৬।
⌛ বিস্তারিত: সংযুক্তিতে।

⚠️ দ্রষ্টব্য: নির্বাচনে অংশ নিতে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

Photos from Bangladesh Scouts Chandpur District Rover's post 02/05/2026

⚜️ চট্টগ্রাম বিভাগীয় #সাংগঠনিক ওয়ার্কশপে চাঁদপুর জেলা রোভার ⚜️

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো "চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ"।

উক্ত অনুষ্ঠানে চাঁদপুর জেলা রোভারের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছেন জেলা রোভার সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ফরাজী। #বিভাগীয় ওয়ার্কশপ শেষে গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ।

Photos from Bangladesh Scouts Chandpur District Rover's post 02/05/2026

⚜️ চট্টগ্রাম বিভাগীয় #সাংগঠনিক ওয়ার্কশপে চাঁদপুর জেলা রোভার ⚜️

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো "চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ"।

উক্ত অনুষ্ঠানে চাঁদপুর জেলা রোভারের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছেন জেলা রোভার সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ফরাজী।

Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Hotel Sofina (1st Floor), Notun Bazar
Chandpur
3600