10/03/2024
অংশীজনের সাথে মতবিনিময় সভা:
কর অঞ্চল-০২, চট্টগ্রাম।
০৭.০৩.২০২৪ খ্রি:
চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মানিত মেয়র জনাব মো: রেজাউল করিম চৌধুরী এর সাথে কর অঞ্চল-২ চট্টগ্রাম এর সম্মানিত কর কমিশনার জনাব আসমা দিনা গনি মহোদয় এর এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সিটি করপোরেশন কর্তৃক উৎসে কর্তৃত কর, কর অঞ্চল-২ চট্টগ্রাম এর অনুকূলে সময় মতো জমা দান , PSR নিশ্চিতকরণ, উৎসে কর মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত মত বিনিময় সভায় কর অঞ্চল-২, চট্টগ্রাম এর সম্মানিত অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১ জনাব মো: মোসাদ্দেক হুসেন মহোদয়, সদর দপ্তর প্রশাসন, সদর দপ্তর প্রায়োগিক ও অন্যান্য উপকর কমিশনারগণ সহ কর পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
