28/10/2026
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার ঐতিহাসিক আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ১৫ দিনব্যাপী বিশেষ বিশেষ ডিসপ্লে ক্যাম্পিং🇧🇩
দেশের বিভিন্ন প্রান্তের সেরা ক্যাডেটদের এই মিলনমেলায় আমাদের সাতকানিয়া সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন থেকে অংশগ্রহণ করেছে ৫ জন চৌকস ক্যাডেট।
কঠোর সামরিক প্রশিক্ষণ, প্যারেড ডিসিপ্লিন, পারস্পরিক সৌহার্দ্য এবং দেশপ্রেমের এক অসাধারণ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমাদের ক্যাডেটরা তাদের নেতৃত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছে। সাতকানিয়া সরকারি কলেজের পতাকা সর্বদা উঁচুতে রাখতে তাদের এই নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগ আমাদের পুরো প্লাটুনের জন্য অত্যন্ত গর্বের।
সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক—আমাদের ক্যাডেটদের জন্য সবার আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। 🇧🇩💪