21/02/2026
আজ কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভোরের আলো ফুটতেই জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ,কালো ব্যাচ ধারণ এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা প্রতিজ্ঞা করি—নিজ ভাষাকে ভালোবাসবো, সঠিকভাবে চর্চা করবো এবং আগামী প্রজন্মের মাঝে ভাষার মর্যাদা তুলে ধরবো।
সবাইকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।শ্রদ্ধা অমর একুশ। 🌺🇧🇩
20/02/2026
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উল্লেখিত কর্মসূচীতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
18/02/2026
📛পরীক্ষার নতুন সময়সূচি📛
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মুল সময়সূচিতে নির্ধারিত ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি, ২০২৬খ্রি. তারিখের পরীক্ষা নিন্মের পরিবর্তীত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে :
18/02/2026
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সরাসরি ৩য় পর্বে শূন্য আসনে ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।
ভর্তি আবেদনের যোগ্যতা:
১। এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) শিক্ষালনে উত্তীর্ণ শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
২। ২০২১ হতে ২০২৫ সালে এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) শিক্ষারলন উত্তীর্ণ হতে হবে।
৩। আবেদন পত্রের সাথে ১৫০ (একশত পঞ্চাশ) টাকা জমা প্রদান করে রিসিট সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের টাকা নিম্নোক্ত রকেট সেবাই প্রদান করতে হবে:
PAYMENT BILLER ID: 4355
STUDENT ID: HSC/ALIM BOARD ROLL
ভর্তি আবেদনের সময়সূচি:
১। শিক্ষার্থী কর্তৃক বোর্ড নির্ধারিত ফরমে অত্র প্রতিষ্ঠান বরাবর আবেদনের তারিখ: ১৮/০২/২০১৬ খ্রি. হতে ২৬/০২/২০১৬ খ্রি.
২। ফলাফল প্রকাশ: ০২/০৩/২০১৬ খ্রি.
৩। প্রতিষ্ঠানে ভর্তি তারিখ: ০৪/০৩/২০২৬ খ্রি. হতে ০৮/০৩/২০২৬ খ্রি.
আবেদনের সাথে প্রদেয় প্রয়োজনীয় ডকুমেন্টস:
১। এসএসসি ও এইচএসসি পাশের সনদপত্র, নম্বরপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি।
২। সর্বশেষ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র এর ফটোকপি
৩। পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০৩ (তিন) কপি ।
09/02/2026
“চাকরি মেলা (Job Fair)-২০২৬ অনুষ্ঠিত”
আয়োজনে: কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, কক্সবাজার।
স্থান : ইনস্টিটিউট প্রাঙ্গণ।
তারিখ: ০৮/০২/২০২৬ ইং
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের সার্বিক সহযোগিতায় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, কক্সবাজার -এর উদ্যোগে “চাকরি মেলা (Job Fair)-২০২৬” উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা তাসনীম জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) কক্সবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আশিকুজ্জামান, সহ সভাপতি, কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রী। উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,কক্সবাজার রিজিওন।আরও উপস্থিত ছিলেন জনাব জোয়ারদার ওয়াহিদুল ইসলাম, রিজিওনার সেলস ম্যানেজার,বিএসআরএম স্টিলস লিমিটেড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সবার জন্য উন্মুক্ত এ চাকরি মেলায় দেশের স্বনামধন্য ১৬ টি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ চাকরি প্রদানের লক্ষ্যে সরাসরি উপস্থিত ছিলেন।এতে বিভিন্ন ডিপার্টমেন্টের শতাধিক চাকরি প্রত্যাশি ছাত্রছাত্রী সরাসরি সিভি ড্রপ করেন।
উপস্থিত শিল্প-কারখানা ও প্রতিষ্ঠান সমুহ:
1. BSRM Steel Ltd.
2. Diamond Cement Ltd.
3. Best Western Plus
4. Bonoful & Co. Ltd.
5. Layers Cake & Confectionery
6. Ruby Cement
7. Bdjobs.com Ltd
8. CSL iT
9. Needs Bay Watch
10. CNC Electric
11. Home Technology
12. R K Refrigeration
13. Solar Power and Engineering
14. Exabyte iT Solution
15. Brain Machine AI
16. WINDY TERRACE
প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন শিক্ষিত বেকারের সংখ্যা কমানো জন্য শিক্ষার্থীদের পলিটেকনিক ইনস্টিটিউট সমুহ থেকে শিক্ষা গ্রহণ করে নির্দিষ্ট প্রযুক্তিতে দক্ষ হতে হবে।অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যে বলেছেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিল্প-কারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হবে,যা শিল্প-কারখানা এবং শিক্ষার্থী উভয়েরই কল্যাণ বয়ে আনবে,একই সাথে চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা তুলে আনতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানের বিভিন্ন সফলতার দিক তুলে ধরে প্রশংসা করেন।
05/02/2026
@৩য় পর্বে ভর্তি ফি@
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩য় পর্বে (উভয় শিফট) ভর্তির জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী অদ্য ০৫/০২/২০২৬ খ্রি. থেকে ০৯/০২/২026 খ্রি. পর্যন্ত সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তি ফি বাবদ মোট ১৭১৫/- (এক হাজার সাতশত পনেরো) টাকা নিম্নে উল্লিখিত রকেট একাউন্টে জমা প্রদান করতে হবে :
02/02/2026
📛চাকুরি মেলা (জব ফেয়ার) -২০২৬📛
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে বাস্তবায়নাধীন ASSET প্রকল্পের আওতায় বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ০৮/০২/2026 খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকা হতে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চাকুরি মেলা (জব ফেয়ার) আয়োজন করা হয়েছে।
উক্ত চাকুরি মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ১৫ টি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ চাকুরি প্রদানের লক্ষ্যে সরাসরি উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে। মেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এবং চাকুরি প্রত্যাশীগণ চাকুরি, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ বিভিন্ন তথ্য গ্রহণ এবং চাকুরির জন্য ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবে।
আগ্রহী সকল চাকুরী প্রত্যাশী শিক্ষার্থীদের নিম্নোক্ত গুগল ফরমটি পূরণ পূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করে উক্ত মেলায় অংশগ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।
রেজিস্ট্রেশন লিংকঃ
https://forms.gle/JSbcr1rqVBcxYL4Y8
31/01/2026
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান ডিপ্লোম ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গত ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি, ২০২৬খ্রি. তারিখের বাতিল/স্থগিতকৃত পরীক্ষা এবং আগামী ০১ ফেব্রুয়ারি, ২০২৬খ্রি. তারিখের সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিতব্য তত্ত্বীয় পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা নিন্মের পরিবর্তীত সময়সূচি অনুযায়ী পুনঃনির্ধারিত তারিখ ঘোষনা করা হলো।
27/01/2026
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভূক্ত শিক্ষার্থীদের পর্ব সমাপনি পরীক্ষা-২০২৫ খ্রি. -এর 30/01/2026 খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার কারণে নিম্নোক্তভাবে পরিবর্তন করা হলো।
15/01/2026
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৬/০১/২০২৬ ইংরেজি, শুক্রবারের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকার পরিবর্তে ০৯.৩০ এ অনুষ্ঠিত হবে। তাই সবাইকে সকাল ০৯.০০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে।
04/01/2026
আজ ০৪ জানুয়ারি, ২০২৬ খ্রি. রোজ রবিবার হতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভূক্ত শিক্ষার্থীদের পর্ব সমাপনি পরীক্ষা-২০২৫ খ্রি. এর প্রকাশিত সময়সূচিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কারণে নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো।
01/01/2026
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা