Upazilla Health Complex, Daudkandi, Comilla

Call Directions Website

Upazilla Health Complex, Daudkandi, Comilla স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।

✓ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা:—              প্রতিরোধেই সুস্থতার পথ।আজ ২৭ অক্টোবর ২০২৬ খ্রি. দাউদকান্দি উপজেলার সর্ব দ...
27/10/2026

✓ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা:—
প্রতিরোধেই সুস্থতার পথ।
আজ ২৭ অক্টোবর ২০২৬ খ্রি. দাউদকান্দি উপজেলার সর্ব দক্ষিন চাঁদপুর জেলার সীমান্তবর্তী দৌলতপুর ইউনিয়নের বালুচর কমিউনিটি ক্লিনিকে জনগণের জন্য বিনামূল্যে অসংক্রামক রোগ (NCD) Screening কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান স্যার।
আজকের কার্যক্রমে মোট ৯৮ জনকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিংয়ের মাধ্যমে শনাক্ত হওয়া প্রয়োজনীয় রোগীদের মধ্য থেকে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়, যাতে তাঁরা পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের সার্বিক কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়। স্যারের নির্দেশনা ও তত্ত্বাবধানে মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম মনিটরিং ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমওডিসি উপজেলা কোর টিমের ফোকাল পার্সন ডা. মোঃ মেহেদী হাসান স্যার।
এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে CHCP,FWA, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণকে প্রাথমিক ও প্রতিকারমূলক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, আর স্বাস্থ্য সহকারীগণ মাঠপর্যায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের কার্যক্রম নিয়মিত মনিটরিং ও তত্ত্বাবধানের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করা হয়।
প্রতিমাসে প্রতিটি ইউনিয়নে ২৪টি EPI কেন্দ্র পরিচালিত হয়। এর মধ্যে বালুচর কমিউনিটি ক্লিনিকেও প্রতি মাসে একবার EPI কেন্দ্র পরিচালিত হয়, যেখানে শিশুদের ১২টি সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ একই কমিউনিটি পর্যায়ে একদিকে যেমন প্রয়োজনীয় প্রতিকারমূলক স্বাস্থ্যসেবা, অন্যদিকে তেমনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
আজকের কার্যক্রমে জনাব রেজাউন আহমেদ, জেলা স্বাস্থ্য কো-অর্ডিনেটর, জাইকা(JICA) স্বাস্থ্য টু প্রোগ্রাম, বাডাস, সিভিল সার্জন অফিস কুমিল্লা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমাদের টিমকে ধন্যবাদ জানান। জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কাজের প্রতি আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের সরাসরি পরিদর্শন ও দিকনির্দেশনা মাঠপর্যায়ের কর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
§§§ NCD Screening কার্যক্রম একদিনের আয়োজন নয়—প্রতিটি অফিস দিবসে নিয়মিতভাবে এ কার্যক্রম চলমান থাকে। তাই জনগণের প্রতি আহ্বান—উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগকে অবহেলা করবেন না। সময়মতো পরীক্ষা করুন, প্রয়োজনীয় পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।
“প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম”—এই মূলমন্ত্রে এগিয়ে আসুন।
নিজের ও পরিবারের সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক জীবনযাপন, প্রয়োজনীয় টিকাদান এবং স্বাস্থ্যকর্মীদের পরামর্শ গ্রহণ করুন। সচেতনতা ও প্রতিরোধই পারে অনেক রোগের ঝুঁকি কমাতে।
আসুন, সুস্থ থাকি—সচেতন হই—প্রতিরোধকে অগ্রাধিকার দিই।

🩺 দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বালুচর কমিউনিটি ক্লিনিকে এনসিডি ক্যাম্পেইন অনুষ্ঠিতআজ মঙ্গলবার, দাউদকা...
27/10/2026

🩺 দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বালুচর কমিউনিটি ক্লিনিকে এনসিডি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আজ মঙ্গলবার, দাউদকান্দি উপজেলার সর্বশেষ সীমান্তবর্তী বালুচর কমিউনিটি ক্লিনিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং কোর টিমের তত্ত্বাবধানে প্রতি মাসের ধারাবাহিকতায় এ মাসেও অসংক্রামক রোগ (NCD) স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ (প্রেসার) শনাক্তকরণের জন্য স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা এবং এসব নীরব ঘাতক রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন:
🔹 ডা. মেহেদী হাসান, এমওডিসি
🔹 জনাব রেজাউন আহমেদ, জাইকা স্বাস্থ্য 2 প্রকল্পের কুমিল্লা জেলা সমন্বয়ক
🔹 জনাব আলামিন ভূঁইয়া, এইচআই (ইনচার্জ)
🔹 জনাব মনিরুজ্জামান, এএইচআই
🔹 সালমা আক্তার, সিএইচসিপি
🔹 রাজিয়া বেগম, এফডব্লিউএ
🔹 কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সদস্যবৃন্দ।

আজকের এই ক্যাম্পেইনে প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

আসুন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে সচেতন হই, নিজের পরিবার ও সমাজকে সচেতন করি এবং সুস্থ-সুন্দর জীবন গড়ে তুলি।

#দাউদকান্দি_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স



#জনস্বাস্থ্য #স্বাস্থ্যসেবায়_আমরা

আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রি.,রোজ: রবিবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লার আওতাধীন শহীদনগর ২০ শয্যা বিশিষ্ট...
25/10/2026

আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রি.,রোজ: রবিবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লার আওতাধীন শহীদনগর ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার পরিদর্শন করেন কুমিল্লা জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডা. মো: জহিরুল ইসলাম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
ডা. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা এবং
ডা. মুহাম্মদ নাজমুল আলম, আবাসিক মেডিকেল অফিসার, শহীদনগর ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার, দাউদকান্দি, কুমিল্লা।

পরিদর্শনকালে ট্রমা সেন্টারের সার্বিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান পর্যালোচনা করা হয়।

প্রচারনায়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা।

🌸 দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা এর আওতাধীন কুশিয়ারা কমিউনিটি ক্লিনিকে ১৫০ জন নারীর জরায়ু...
25/10/2026

🌸 দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা এর আওতাধীন কুশিয়ারা কমিউনিটি ক্লিনিকে ১৫০ জন নারীর জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং সম্পন্ন 🌸

📅 তারিখ: ২৫ অক্টোবর ২০২৬

নারীর সুস্বাস্থ্য সুরক্ষা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে সন্দেহজনক পরিবর্তন শনাক্তকরণের লক্ষ্যে আজ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কুশিয়ারা কমিউনিটি ক্লিনিকে ৩০–৬০ বছর বয়সী ১৫০ জন মহিলার VIA (Visual Inspection with Acetic Acid) স্ক্রিনিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

✅ আজকের ক্যাম্পের উল্লেখযোগ্য অর্জন:

- 👩 মোট ১৫০ জন মহিলার VIA স্ক্রিনিং সম্পন্ন।
- 🔬 পরীক্ষায় কোনো VIA-পজিটিভ কেস পাওয়া যায়নি।
- 🏥 সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ক্যাম্পের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
- 💚 ১৫০ জন নারী তাঁদের জরায়ুমুখের স্ক্রিনিং পরীক্ষার ফলাফল সম্পর্কে জানতে পেরেছেন।

VIA পরীক্ষা একটি সহজ স্ক্রিনিং পদ্ধতি, যার মাধ্যমে জরায়ুমুখে ক্যান্সার-পূর্ব পরিবর্তনের সন্দেহজনক লক্ষণ শনাক্ত করা যায়। আজকের পরীক্ষায় কোনো VIA-পজিটিভ কেস না পাওয়া নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে মনে রাখতে হবে, স্ক্রিনিংয়ে নেগেটিভ ফলাফল ভবিষ্যতে কখনো ক্যান্সার হবে না—এমন নিশ্চয়তা দেয় না। তাই নির্ধারিত সময়ে পুনরায় স্ক্রিনিং করানো এবং কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

👨‍⚕️ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন:

- ডা. হাবিবুর রহমান — উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
- ডা. মোঃ মেহেদী হাসান — এমওডিসি।
- জনাব মোঃ আল আমিন ভূঁইয়া — স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ)।
- মোঃ সামছুদ্দিন সোহেল—মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)।
- মোঃ সাইদুল ইসলাম — কোষাধ্যক্ষ, সিজি গ্রুপ

👥 ক্যাম্প বাস্তবায়নে নিয়োজিত টিম:
- জরিনা আক্তার —এস এস এন
- রোজিনা আক্তার — এস এস এন
- মোসাঃ শিউলী আক্তার — স্বাস্থ্য পরিদর্শক।
- মোঃ আরিফুল ইসলাম সরকার — সহকারী স্বাস্থ্য পরিদর্শক।
- তাসলিমা আক্তার — সিএইচসিপি।
- মনোয়ারা আক্তার — স্বাস্থ্য সহকারী।
- শামীমা আক্তার পাপিয়া — স্বাস্থ্য সহকারী।
- আকলিমা আক্তার — পরিবার কল্যাণ সহকারী।
- মোঃ বরকত উল্লাহ — বরাবরের ন্যায় টিমকে গাড়ি দিয়ে পরিবহনের কাজে নিয়োজিত।

🌿 প্রতিরোধই উত্তম, সচেতনতাই সুরক্ষা

জরায়ুমুখ ক্যান্সারের প্রধান কারণ হলো উচ্চঝুঁকির HPV-এর দীর্ঘস্থায়ী সংক্রমণ। প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ দেখা যায় না। তাই সুস্থ বোধ করলেও নির্ধারিত সময়ে স্ক্রিনিং করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্রিনিংয়ের সময়সূচি ও পুনরায় পরীক্ষার ব্যবধান স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী অনুসরণ করা উচিত।

সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মহতী উদ্যোগ বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে জনস্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকের এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

💚 আমাদের অঙ্গীকার—প্রতিরোধযোগ্য রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো স্ক্রিনিং এবং নিরাপদ ও সুস্থ নারীসমাজ গড়ে তোলা।

📣 আপনার মা, বোন, স্ত্রী ও পরিচিত ৩০–৬০ বছর বয়সী নারীদের জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং করাতে উৎসাহিত করুন।

✅ কর্মসূচিতে অংশগ্রহণকারী সবার জন্য দুপুরের খাবারের আপ্যায়নের ব্যবস্থা করে আন্তরিক সহযোগিতার জন্য স্বাস্থ্য সহকারী মনোয়ারা আক্তারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

#কুশিয়ারা_কমিউনিটি_ক্লিনিক
#জরায়ুমুখ_ক্যান্সার_প্রতিরোধ

#নারীস্বাস্থ্য
#জনস্বাস্থ্য
#দাউদকান্দি_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স

কমিউনিটি ক্লিনিকের সিজি (CG) সভাঅদ্য ১৭ অক্টোবর ২০২৬ খ্রি., রোজ শনিবার, দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুচর কমিউ...
17/10/2026

কমিউনিটি ক্লিনিকের সিজি (CG) সভা
অদ্য ১৭ অক্টোবর ২০২৬ খ্রি., রোজ শনিবার, দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুচর কমিউনিটি ক্লিনিকে আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এনসিডি (NCD) ক্যাম্প সফল করার লক্ষ্যে চলতি মাসের সিজি (CG) সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত এমওডিসি ডা. মেহেদি হাসান, জাইকা হেলথ-২ প্রকল্পের জেলা সমন্বয়ক জনাব রেজাউন সাহেব, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব মনিরুজ্জামান, এফডব্লিউএ রাজিয়া সুলতানা এবং সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জনাবা সালমা আক্তার।
সভায় আগামী ২৭ অক্টোবরের এনসিডি ক্যাম্প সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের প্রয়োজনীয় সরঞ্জামাদি ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দেখা যায়, কমিউনিটি ক্লিনিকের ওজন মেশিনটি নষ্ট এবং প্রেশার মেশিনটি সচল না থাকায় রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদানে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে দৌলতপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আগামী NCD ক্যাম্পের পূর্বেই কমিউনিটি ক্লিনিকে একটি ওজন মেশিন ও একটি প্রেশার মেশিন সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
এ ছাড়া কমিউনিটি ক্লিনিকের কমিটির সদস্যগণ এনসিডি ক্যাম্প সফল করার জন্য আর্থিক ও উপকরণগত সহযোগিতার আশ্বাস দেন। কয়েকজন সদস্য ৫০০ থেকে ১,০০০ টাকা করে মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা নগদ অনুদান এবং কেউ কেউ গ্লুকোমিটারের স্ট্রিপ কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নগদ ২,০০০ (দুই হাজার) টাকা সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জনাবা সালমা আক্তারের হাতে তুলে দেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে আগামী এনসিডি ক্যাম্প সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
:
মোঃ আল আমিন ভূঁইয়া
স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ)
দাউদকান্দি, কুমিল্লা।

🦟 ডেঙ্গু প্রতিরোধে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সচেতনতামূলক প্রচার অভিযানদাউদকান্দি, কুমিল্লা | ১৪ ই অক্টোবর ...
14/10/2026

🦟 ডেঙ্গু প্রতিরোধে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সচেতনতামূলক প্রচার অভিযান

দাউদকান্দি, কুমিল্লা | ১৪ ই অক্টোবর ২০২৬

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার একটি সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের আওতায় বাহনযোগে মাইকিংয়ের মাধ্যমে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উক্ত প্রচার অভিযানে নেতৃত্ব প্রদান করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

📢 ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয়

✅ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ✅ ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করুন। ✅ কোনো পাত্রে জমে থাকা পানি তিন দিনের বেশি জমিয়ে রাখবেন না। নিয়মিত জমে থাকা পানি ফেলে দিন। ✅ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আসুন, সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ করি। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার মাধ্যমে গড়ে তুলি ডেঙ্গুমুক্ত দাউদকান্দি।

উদ্যোগে:
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা।

🏥 দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনআজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, রোজ বুধবার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়...
30/09/2026

🏥 দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, রোজ বুধবার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা জনাবা ফারজানা জান্নাত, সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ সময় তাঁকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এবং আরএমও ডা. রিয়াদ মাহমুদ।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের ইনডোর -ওয়ার্ড, বহি:র্বিভাগ (আউটডোর), প্যাথলজি ল্যাব, VIA টেস্ট রুম, নরমাল ডেলিভারি রুম, হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণরত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম ও কর্মীদের কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।

#দাউদকান্দি_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স
#স্বাস্থ্য_সেবা
#স্বাস্থ্য_ও_পরিবার_কল্যাণ_মন্ত্রণালয়
#হাসপাতাল_পরিদর্শন
#স্বাস্থ্যসেবার_মানোন্নয়ন

🦠 বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিতআজ ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপ...
28/09/2026

🦠 বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

সভায় জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জলাতঙ্কপ্রবণ প্রাণীর কামড় বা আঁচড়ের পর করণীয় ও প্রাথমিক চিকিৎসা, ক্ষতস্থানের যথাযথ পরিচর্যা, জলাতঙ্কের টিকা গ্রহণের প্রয়োজনীয়তা ও ডোজ, সময়মতো পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (PEP) গ্রহণ এবং জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসার, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য—

“Stronger Together”

“একসাথে ,আরও শক্তিশালী - জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি "

জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য রোগ। মানুষ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ, সচেতনতা এবং আক্রান্ত ব্যক্তির দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব।

আসুন, সকলে মিলে জলাতঙ্ক প্রতিরোধে সচেতন হই এবং একটি জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ে তুলি।






#দাউদকান্দি_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স

Address

Daudkandi (Gouripur)
Cumilla
3517

Alerts

Be the first to know and let us send you an email when Upazilla Health Complex, Daudkandi, Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share