Police Bureau of Investigation

Call Directions Website Contact the organization

Police Bureau of Investigation মামলা তদন্ত সংক্রান্তে কোন অভিযোগ থাকলে Send Message অপশনে ইনবক্স করুন।
(1)

Police Bureau of Investigation-
A Specialised Investigation Unit of Bangladesh Police;

Maximises the use of scientific tools and modern equipment to investigate cases;

Gradual shifting from oral testimony to physical evidence based investigation;

Maintains good rapport with the court and the prosecution;

Keeping victim and/or complainant updated with the development of cases;

Investigation carried out relentlessly to avoid unnecessary delay and

Earns people’s confidence through free, fair and impartial investigation.

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু; পরিচয় খুঁজছে পিবিআইকুমিল্লা জে...
12/11/2026

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু; পরিচয় খুঁজছে পিবিআই

কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ, বয়স আনুমানিক ৩০ বছর) মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা জেলা।

গত ০৯/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২:২৫ ঘটিকার সময় হাইওয়েতে ডিউটিরত পুলিশ সদস্যরা ৯৯৯ কলের মাধ্যমে জানতে পারেন যে, একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি (বয়স আনুমানিক ৩০ বছর) গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে ডিউটি টিম চান্দিনা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় হাইওয়ে পুলিশের ডাম্পিং মাঠের সামনে চট্টগ্রামমুখী লেনের উপর ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে। রাত ০৩:০৫ ঘটিকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে রাত ০৩:৩০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ময়নামতি হাইওয়ে থানার এটিএসআই/৫২ মোঃ মনিউর রহমান (বিপি-৮৮০৮১২৮০৩৯) বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে অবহেলাপূর্বক কোনো প্রকার সংকেত বা সিগন্যাল ব্যবহার না করে মৃত্যু ঘটানোর অভিযোগে চান্দিনা থানার মামলা নং-১১, তারিখঃ ০৯/০১/২০২৬ খ্রি., ধারাঃ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১০৫ ধারায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআই কুমিল্লা জেলার এসআই (নিঃ) রতন কান্তি দে (বিপি-৮৫১৪১৭২৬৬৭) তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তথ্য পেয়েছেন। তবে তথ্য-প্রযুক্তি ও স্থানীয়ভাবে অনুসন্ধানেও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মৃত ব্যক্তির বিবরণ: পুরুষ, বয়স আনুমানিক ৩০ বছর। ছবি অনুযায়ী তার মাথায় ঘন কোঁকড়া চুল, মুখে গোঁফ এবং গায়ে হলুদ-কমলা রঙের জামা ছিল।

এমতাবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মামলার রহস্য উদঘাটনে এ ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অথবা কারও পরিবারের কোনো পুরুষ সদস্য নিখোঁজ থাকলে পিবিআই কুমিল্লা জেলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রতন কান্তি দে (মোবাইল-০১৭১২-১২৯৪০৪) অথবা সংশ্লিষ্ট থানায় অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় যথাযথ গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে।

আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে এবং অনলাইনে সংবাদটি প্রচার করার জন্য অনুরোধ করা হলো।

11/11/2026

জামালপুরে পিবিআই এর তদন্তকৃত মামলায় ধর্ষণের অপরাধে শিশুর ১০ বছরের আটকাদেশ

অত্র মামলার ভিকটিম মোছাঃ মেঘনা আক্তার (১৪) বাদী মজনু সদরদার এর নাবালিকা কন্যা। মামলার বিবাদী শ্রী জয় দাস (১৪) হিন্দু ধর্মের মুচি সম্প্রদায়ের লোক। বাদী ও বিবাদীর বাড়ী পাশাপাশি হওয়ায় বাদীর মেয়ে মোছাঃ মেঘনা আক্তার (১৪) ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু শ্রী জয় দাস (১৪) এর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পারিবারিক চাপে ভিকটিম মোছাঃ মেঘনা আক্তার আইনের সহিত সংঘাতে জড়িত শিশু শ্রী জয় দাস এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

গত ২৪/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ৩.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ মেঘনা আক্তার দোকানে যাওয়ার পথে শ্রী জয় দাস ভিকটিমকে অপরিচিত সিএনজি গাড়ীতে উঠিয়ে অপহরন করে নিয়ে চলে যায়। সে অজ্ঞাতস্থানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরের দিন অর্থাৎ ২৫/১২/২০২৪ খ্রিঃ তারিখ সকালে বিবাদীর খালার সহযোগিতায় তার মাতা ভিকটিমকে নিয়ে এসে বাদীর নিকট বুঝিয়ে দেয়। অতঃপর
ভিকটিমের পিতা মজনু সরদার
বিজ্ঞ আদালতে গিয়ে জামালপুর (ইসলামপুর) থানার পিটিশন মামলা নং- ০৮/২০২৫, ধারা- ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০( সংশোধিত /২০২০) দায়ের করেন।

বাদীর বর্নিত পিটিশন মামলাটি বিজ্ঞ আদালত অনুসন্ধানের জন্য গত ১২/০১/২০২৫ তরিখে পিবিআই জামালপুরকে আদেশ দেন। এসআই(নিঃ)/ মোঃ স্বপন মিয়া অনুসন্ধান শেষে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ১। শ্রী জয় দাস (১৪), পিতা- শ্রী রতন রাম রবিদাস, সাং-নতুন পাড়া (তারতাপাড়া), থানা-ইসলামপুর, জেলা-জামালপুর এর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি শিশু হওয়ায় শ্রী জয় দাসের বিরুদ্ধে পিবিআই, জামালপুর জেলার স্মারক নং-২৯৭০, তারিখ-০৬/০৮/২০২৫ইং মূলে বিজ্ঞ শিশু আদালতে দাখিল করা হয়, যা শিশু মামলা নং-১২৯/২০২৫ হিসাবে লিপিবদ্ধ হয়।

বিজ্ঞ শিশু আদালত -১, জামালপুর, মামলাটির বিচার শেষে উল্লিখিত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু শ্রী জয় দাস (১৪) এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করতঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৭ ধারায় *তাহাকে ১০ (দশ) বছরের আটকাদেশ এবং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৯(১) ধারায় তাহাকে ১০ (দশ) বছরের আটকাদেশ দন্ড প্রদান করেন।*

দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামী খুন, পিবিআই কর্তৃক স্ত্রী গ্রেফতার, মোবাইল ফোন উদ্ধার, আদালতে স্বীকারোক্তি ...
09/11/2026

দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামী খুন, পিবিআই কর্তৃক স্ত্রী গ্রেফতার, মোবাইল ফোন উদ্ধার, আদালতে স্বীকারোক্তি

ঢাকার আশুলিয়ায় স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে স্বামী মোঃ হারুনকে হত্যার ঘটনায় স্ত্রী মোসাঃ রত্নাকে পিবিআই ঢাকা জেলা। এ সময় তার হেফাজত থেকে ভিকটিমের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি রত্না বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গত ০৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মরিচকাটা এলাকার জনৈক জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে শয়নকক্ষের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মোঃ হারুন (৩২)-এর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের বড় বোন মোসাঃ সাজেদা বেগম বাদী হয়ে ভিকটিমের স্ত্রী মোসাঃ রত্না (৩৫) কে এজাহারনামীয় আসামী করে আশুলিয়া থানার মামলা নং-০৫, তারিখ: ০৪/১১/২০২৬ খ্রিস্টাব্দ; ধারা: ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পিবিআই ঢাকা জেলা ছায়া তদন্ত অব্যাহত রাখে। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় গত ০৭/১১/২০২৬ খ্রি. তারিখে পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম মামলাটি তদন্ত করছেন।

পিবিআই এর মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৬/১১/২০২৬ খ্রি. তারিখে আশুলিয়া থানাধীন বাড়াইপাড়া এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত ভিকটিমের স্ত্রী মোসাঃ রত্না (৩৫) কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ভিকটিমের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি রত্না বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পিবিআই এর তদন্তে জানা যায়, স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জেরে ঘটনার দিন গত ৩১/১০/২০২৬ খ্রি. রাতে এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় গত ০১/১১/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় ভিকটিম ঘুমন্ত অবস্থায় থাকাকালে আসামি শিল দিয়ে তার মাথায়, মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে ভিকটিমকে হত্যা করে। পরে আসামি রত্না কক্ষটি তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জামালপুরে দশআনি নদীতে গলায় মাটিভর্তি বস্তা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার; পরিচয় খুঁজছে পিবিআই জামালপুরের ইসলামপুর থ...
08/11/2026

জামালপুরে দশআনি নদীতে গলায় মাটিভর্তি বস্তা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার; পরিচয় খুঁজছে পিবিআই

জামালপুরের ইসলামপুর থানার হরিণধরা এলাকায় দশআনি নদী থেকে মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা ও রশি দিয়ে গলায় বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ, বয়স আনুমানিক ৫৫ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে গলায় মাটি ভর্তি বস্তা বেঁধে নদীর পানিতে ফেলে দেয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটির পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর জেলা।

গত ০৭/১১/২০২৫ খ্রিঃ তারিখ দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে ইসলামপুর থানার হরিণধরা এলাকায় দশআনি নদীতে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে ডিগ্রীর চর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা জিডি নং-১৫১, তারিখ-০৭/১১/২০২৫ খ্রিঃ মূলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায়, হরিণধরা সাকিনের জনৈক মোঃ মোশারফ হোসেনের বাড়ির পশ্চিম পাশে দশআনি নদীর পূর্বপাড় থেকে আনুমানিক ৫০ ফুট নদীর ভেতরে পানিতে একটি মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার মাধ্যমে মরদেহটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। এ সময় দেখা যায়, মরদেহটির গলায় মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা প্লাস্টিকের ও নাইলনের জালের রশি দিয়ে বাঁধা রয়েছে। মরদেহটি আংশিক পচনশীল, মুখমণ্ডল বিকৃত এবং দুর্গন্ধযুক্ত ছিল। গত ০৭/১১/২০২৫ খ্রিঃ তারিখ ১৪:৪৫ ঘটিকায় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই দিন ১৫:৩০ ঘটিকায় ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি সাদা রঙের ডিএপি সারের বস্তা, বস্তার ভেতরে থাকা এক মুষ্টি মাটি এবং মরদেহের গলায় ও বস্তার মুখে বাঁধা সবুজ রঙের জালের রশি ও প্লাস্টিকের রশির অংশ বিশেষ জব্দ করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত ০৮/১১/২০২৫ খ্রিঃ তারিখে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি সৎকারের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় ডিগ্রীর চর পুলিশ তদন্ত কেন্দ্র, ইসলামপুর, জামালপুর জেলা এর এসআই (নিঃ) মোঃ সুরুজ আলী ( বিপি-৭২৯২০১৮৩৭০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ইসলামপুর থানার মামলা নং০০৬, তারিখঃ ০৯/১১/২০২৫ খ্রি., ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআই জামালপুর জেলার এসআই (নিঃ) মোঃ আবুল কালাম (বিপি-৮৬০৬১০৩২৪০) মামলাটি তদন্ত করছেন।

পিবিআই জামালপুর জেলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আবুল কালাম মামলাটির তদন্তভার গ্রহণ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই।
এমতাবস্থায় অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এ ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পিবিআই জামালপুর জেলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আবুল কালাম (মোবাইল-০১৭২২-৩৯২১৯৮) অথবা সংশ্লিষ্ট থানায় অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় যথাযথ গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে।

আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে এবং অনলাইনে সংবাদটি প্রচার করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধানআজ ৪ নভেম্বর ২০২৬ খ্রি.(বুধবার...
04/11/2026

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধান

আজ ৪ নভেম্বর ২০২৬ খ্রি.(বুধবার) বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের আয়োজনে ঢাকা জেলা পুলিশ লাইন্স, গেন্ডারিয়ার মিল ব্যারাকে বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ডিএমপি ও আরএমপি দলের মধ্যে প্রীতি ম্যাচ দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি, পিবিআই ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি জনাব মোঃ মোস্তফা কামাল, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সাধারণ সম্পাদক পুলিশ সুপার জনাব মল্লিক আহসান উদ্দিন সামীর।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা) বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি, হ্যান্ডবলসহ কয়েকটি খেলায় সুনাম অর্জন করেছে। একজন প্রকৃত খেলোয়াড় কখনো মাদকাসক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। বাংলাদেশ পুলিশের ভলিবল দলকে আরও দক্ষ ও শক্তিশালী করতে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। একজন দক্ষ পেশাদার কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তিনি ফাইনাল খেলা বাংjলাদেশ ভলিবল ফাউন্ডেশন স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে খেলোয়াড়দের বাংলাদেশ পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি টিভিএস-এর কমান্ডেন্ট ডিআইজি জনাব হাবিবুর রহমান খান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আরআরএফ, ঢাকার কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি জনাব রুমানা আক্তার, পিপিএম, এআইজি (স্পোর্টস অ্যান্ড কালচার) পুলিশ সুপার জনাব মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোমিন।

বক্তারা বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁরা খেলোয়াড়দের নিয়মানুবর্তিতা ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালক মারজান হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: পিবিআই কর্তৃক প্রধান আসামি গ্রেফতার ও আদালতে স্বীকার...
03/11/2026

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালক মারজান হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: পিবিআই কর্তৃক প্রধান আসামি গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তি

গত ২০/০৯/২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১২ ঘটিকায় ভিকটিম অটোরিকশা চালক আরজান মিয়া @ আবদুল্লা (১৯) @ মারজান তাঁর চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন গত ২১/০৯/২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১১টায় নাসিরনগর থানাধীন নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরনগর সরকারি কলেজের সামনে জসিম উদ্দিনের মার্কেটের দক্ষিণ পাশে কাশবনের ভেতর চোখ, মুখ ও হাত ট্রান্সপারেন্ট স্কচটেপ দ্বারা প্যাঁচানো এবং পা রশি দিয়ে বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিমের অটোরিকশাটি আশুরাইল এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও মোবাইল ফোনটি ঘাতকরা লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা মো. আউয়াল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানার মামলা নং-২২, তারিখ-২২/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। গত ০২/১০/২০২৬ খ্রিঃ তারিখে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মো. শাহাদাত হোসেন মামলাটি তদন্ত করছেন।

পিবিআই-এর তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি বিশ্লেষন নিবিড় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০২/১১/২০২৬ খ্রি: তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন মইনপুর পূর্ব নয়নপুর গ্রাম নিবাসী মো. সেন্টু মিয়ার বসতঘর থেকে মামলার ঘটনায় জড়িত পলাতক আসামি মো. তানভীর আহমেদ @ তুহিন (৩৫)-কে গ্রেফতার করেন। ইতোপূর্বে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধারসহ সংশ্লিষ্ট চক্রের মাধ্যমে সিহাব হোসেন চৌধুরী ও রাহাব আলী প্রকাশ জুয়েলকে গ্রেফতার করা হলে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই-এর তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি তানভীর আহমেদ তুহিন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা মোতাবেক ভিকটিমের অটোরিকশা লাখাইয়ের বামৈ বাজার থেকে রিজার্ভ নিয়ে নাসিরনগরের সাহেব বাড়ি যায়। পরবর্তীতে সুয়েব মিয়া ও মাহফুজুর রহমান রিমনের সহযোগিতায় পূর্ববিরোধের জের ধরে ভিকটিমের হাত-পা চেপে ধরে এবং সুয়েব গলায় চাপ দিয়ে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে ভিকটিম মারজানকে নির্মমভাবে হত্যা করে মরদেহ কাশবনের ভেতর ফেলে দেয়। লুণ্ঠিত মোবাইল ফোনটি হবিগঞ্জ পৌর মার্কেটের 'সোহেল টেলিকম'-এ বিক্রি করে, যা পরবর্তীতে উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপর আসামি মো. মাহফুজুর রহমান রিমন অন্য মামলায় কারাগারে আটক থাকায় তাকে অত্র মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারকৃত প্রধান আসামি মো. তানভীর আহমেদ @ তুহিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে কাঃ বিঃ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

হত্যাকাণ্ডে জড়িত অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪গত ২২/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ...
01/11/2026

শেরপুরে ব্রিজের নিচে ড্রামে ছিল অজ্ঞাতনামা নারীর লাশ; পিবিআই শেরপুরের তদন্তে গ্রেফতার-০৪

গত ২২/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন কুড়িকাহনিয়া ব্রিজের নিচে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম খুলে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে। পিবিআই শেরপুর জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের পরিচয় শনাক্ত করে। ভিকটিমের নাম ঝিনুক আক্তার (২৬), পিতা-মোঃ শাকিল মিয়া, সাং-এরশাদনগর, টঙ্গী, গাজীপুর। এ ঘটনায় ভিকটিমের ফুফু বাদী হয়ে ভিকটিমের স্বামী সাইফুল ইসলামসহ আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানার মামলা নং-১০, তারিখ: ২৩/১০/২০২৬ খ্রিস্টাব্দ; ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।

গত ২৯/১০/২০২৬ খ্রি: তারিখে পিবিআই শেরপুর জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পুলিশ পরিদর্শক (নিঃ) মাহবুবুর রহমান মামলাটি তদন্ত করছেন।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পঞ্চগড় জেলার বোদা থানাধীন দিঘলগ্রাম থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোঃ নুর ইসলাম ওরফে বাবু (৪৪)-কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকার উত্তরখান এলাকা থেকে আসামী মোঃ সজল (৪৪)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গত ০১/১১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে একই এলাকা থেকে আসামী মোঃ নুর মোহাম্মদ ওরফে গোসা ওরফে বুশা (৪৪) এবং মাহবুবা আক্তার ওরফে ফাতেমা (৪৪)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নুর ইসলাম বাবু বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পিবিআই এর তদন্তে জানা যায়, ভিকটিম ঝিনুক আক্তার টঙ্গী এলাকায় পার্লারে কাজ করত। ঘটনার তারিখ ও সময়ে আসামিরা তাকে ঢাকার উত্তরখান এলাকায় নিয়ে যায়। সেখানে অনৈতিক কাজের পারিশ্রমিকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের একপর্যায়ে মাহবুবা আক্তার ওরফে ফাতেমা বটি দিয়ে ভিকটিমকে আঘাত করে। পরবর্তীতে অন্য আসামিদের সহযোগিতায় আসামী ফাতেমা ভিকটিমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর আসামীরা মরদেহ প্লাস্টিকের ড্রামে ভরে অজ্ঞাতনামা গাড়িযোগে শেরপুরের শ্রীবরদী থানাধীন কুড়িকাহনিয়া ব্রিজের নিচে ফেলে রেখে যায়।

ভিকটিমের স্বামীর সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ, ঢাকার মিরপুর থেকে ভিকটিমকে উদ্ধার করল পিবিআই সিরাজগঞ্জসিরাজগঞ্জ জেলার এন...
28/10/2026

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ, ঢাকার মিরপুর থেকে ভিকটিমকে উদ্ধার করল পিবিআই সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুর গ্রাম থেকে গত ০১/০৩/২০২৪ খ্রি. তারিখে মানসিক ভারসাম্যহীন মো. নূর আলম (৫৭) অপহৃত হন। অভিযোগ অনুযায়ী, ভিকটিমের পৈতৃক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তার দুই ভাতিজা মো. মাসুদ হাসান রাশেদ ও মোঃ আরিফুল হাসান জিম সহ অজ্ঞাতনামা ২-৩ জন তাঁকে অপহরণ করে আটকে রাখেন। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ আব্দুস সালাম (৪৬) বাদী হয়ে বিজ্ঞ আদালতে ভিকটিমের দুই ভাতিজা মো. মাসুদ হাসান রাশেদ ও মোঃ আরিফুল হাসান জিম সহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে পিটিশন মামলা নং- ১৩/২০২৫(এনায়েতপুর), তারিখ: ০৯/০৮/২০২৬ খ্রিঃ, ধারাঃ ৪৪৮/৩৬৩/৩৬৮ পেনাল কোড দায়ের করেন। আদালতের নির্দেশে প্রথমে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করলেও ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়নি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে গত ০৯/০৮/২০২৬ খ্রি. তারিখে মামলাটির তদন্তভার পিবিআই সিরাজগঞ্জ জেলার ওপর ন্যস্ত হয়। বর্তমানে পিএসআই (নিঃ)/ মোঃ আবু তালেব মামলাটি তদন্ত করছেন।

পিবিআই-এর তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাতে ঢাকার মিরপুর মডেল থানাধীন জোনাকি রোডস্থ এলাকায় ১নং বিবাদী মোঃ মাসুদ হাসান রাশেদ ও ২নং বিবাদী মোঃ আরিফুল হাসান জিমের মা এবং ভিকটিমের মৃত বড় ভাই আব্দুর রহমানের স্ত্রী রোজিনা বেগমের ভাড়া বাসা থেকে অপহৃত মোঃ নূর আলমকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পিবিআই এর তদন্তে জানা যায়, ভিকটিম মোঃ নুর আলম(৫৭) মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনতার কারণে তার পৈতৃক সম্পত্তি দেখাশোনা করতেন তার ছোট ভাই মো. আব্দুস সালাম। ভিকটিমের সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে গত ০১/০৩/২০২৪ খ্রি. তারিখে ১ নং বিবাদী মোঃ মাসুদ হাসান রাশেদ ও ২ নং বিবাদী মোঃ আরিফুল হাসান জিম সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন ভিকটিম মোঃ নুর আলম কে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে জোনাকি রোড, মিরপুর ২ এ অবস্থিত বিবাদীদের মা রোজিনা বেগমের ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে।

উদ্ধারের পর ভিকটিমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত তাকে তার ছোট ভাই মামলার বাদী মো. আব্দুস সালাম এর জিম্মায় প্রদান করে।

প্রকৃত রহস্য উদঘাটনের নিমিত্তে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

পিবিআই খুলনা: লাশের পরিচয় গোপন করতে কাটা হয়েছিল মাথা:
26/10/2026

পিবিআই খুলনা: লাশের পরিচয় গোপন করতে কাটা হয়েছিল মাথা:

#সময়েরঅসঙ্গতি ...

টিকটকে ভণ্ড তান্ত্রিক ও পাগল মসজিদের খাদেম পরিচয়ে প্রতারণা: পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ১, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্র...
19/10/2026

টিকটকে ভণ্ড তান্ত্রিক ও পাগল মসজিদের খাদেম পরিচয়ে প্রতারণা: পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ১, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

টিকটকে নিজেকে তান্ত্রিক ও কিশোরগঞ্জের পাগল মসজিদের খাদেম পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জামালপুর থেকে মোঃ মিজানুর রহমান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভুক্তভোগী নুসরাত মরিয়ম (ছদ্দনাম) টিকটক আইডি https://www.tiktok.com/ (তান্ত্রিক গুরু জীবন কবিরাজ) মাধ্যমে একজন তান্ত্রিকের সাথে পরিচয় হয় এবং নিজের সমস্যার কথা উল্লেখ করে ইমু ও মোবাইল নম্বর- ০১৭৬৩-৪২২০৯১ তে যোগাযোগ করে। যোগাযোগের এক পর্যায়ে বাদীনির নিকট হইতে অজ্ঞাতনামা আসামী বিকাশ নম্বর-০১৩১২০২৩৯৮৯ এর মাধ্যমে গত ২৬/০১/২০২৬ খ্রিঃ হইতে ১৫/০৬/২০২৬ খ্রিঃ পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে মোট ৬,৫০,০০০/- (ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রেরণ করলে অজ্ঞাতনামা আসামীগন উক্ত টাকা প্রতারণামূলক ভাবে আত্মসাত করে। এই ঘটনায় ভুক্তভোগী নুসরাত মরিয়ম (ছদ্দনাম) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার মামলা নং-০৪, তারিখ: ০৪/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা- ৪০৬/৪১৯/৪২০/৫০৬ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন। গত ১০/১০/২০২৬ খ্রি. ডারিখে পিবিআই এসআইঅ্যান্ডও (উত্তর) স্ব-উদ্যোগে হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মো. নাজমুল হক মামলাটি তদন্ত করছেন।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা) এর সার্বিক দিক-নির্দেশনায় পিবিআই এসআই এন্ডও এর বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান এর তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবির হোসেন, এসআইএন্ডও-উত্তর এর সার্বিক সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ০৬.০০ ঘটিকায় জামালপুর জেলার সদর থানার চর যথার্থপুর ভাটিপাড়া গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমান (২৫), পিতা- শাহজাহান আলী, মাতা- মিনা বেগম, গ্রাম- চর যথার্থপুর ভাটিপাড়া, থানা- সদর, জেলা- জামালপুর'কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী মোঃ মিজানুর রহমান (২৫) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং অন্যান্য সহযোগীদের নাম উল্লেখ করে।

পিবিআই এর তদন্ত জানা যায়, আসামী মোঃ মিজানুর রহমান বিভিন্ন টিকটক আইডি ব্যবহার করে সেখানে নিজেকে কিশোরগঞ্জের বিখ্যাত পাগল মসজিদের খাদেম হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার কাজ করত। আসামি মিজানুর রহমান প্রাচীনকালের কবিরাজি উপাদান, যেমন হাড়, মাছ, পাখি ও অন্যান্য প্রাণী ব্যবহার করে ভিডিও তৈরি করে তার টিকটক আইডিতে প্রকাশ করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করত। মামলার ভিকটিম তার ভিডিও দেখে পারিবারিক সমস্যা সমাধানের আশায় আসামির সঙ্গে যোগাযোগ করলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কবিরাজির উপাদান ক্রয়ের কথা বলে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ৬,৫০,০০০/- (ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা হাতিয়ে নেয়। সুরাহা না পেয়ে ভিকটিম টাকা ফেরত চাইলে আসামি তাকে বিভিন্ন অলৌকিক শক্তির ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে পিবিআই, এসআইএন্ডও এর বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান বলেন, 'প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্র প্রতারণা করে আসছে। সাধারণ মানুষকে অনুরোধ করব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ বা অলৌকিক সমস্যা সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকুন এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।"

মামলার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।

Address

House#16 , Road# 04 , Dhanmondi R/A
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Police Bureau of Investigation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Police Bureau of Investigation:

Shortcuts

Share

Category