14/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!!
পবিত্র হজ মৌসুমে মক্কা ও মদিনায় হাজীদের খেদমতে শরিক হওয়ার এক সুন্দর সুযোগ এসেছে। আপনার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করতে পারেন নিম্নোক্ত খাতে-
অংশ নিন বিভিন্ন খেদমতে:
মসজিদে নববীতে ও মক্কা হারাম শরীফে কুরআন দান।
হাজীদের পানি বিতরণ।
হাজীদের খাবার বিতরণ।
হাজীদের খেজুর বিতরণ।
বিকাশ মার্চেন্ট নাম্বার: 01970534363
(পেমেন্ট করার সময় রেফারেন্স অবশ্যই Hajj লিখবেন)
Bank Details:
A/C Name: Volunteer Bangladesh Trust
A/C No: 20502070100740916
Bank: Islami Bank Bangladesh PLC
Routing No:125264639
Branch: Uttara
আল্লাহ তাআলা সকলের দান ও সহযোগিতা কবুল করুন।
আমিন
যেকোন প্রয়োজনে যোগাযোগ:
01970-534363 (whatsApp)
আয়োজনে
Volunteer Bangladesh Trust
04/05/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে,
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর কেন্দ্রীয় কমিটির 'স্বাস্থ্য বিষয়ক সম্পাদক' হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডা. ফাল্গুনী আলমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে-এই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার দিকনির্দেশনায় ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার সফল নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারিত হোক-এই আমাদের প্রত্যাশা।
পেশাগত পরিচিতি:
ফাল্গুনী আলম একজন চিকিৎসক, লেখক ও সংগঠক। তিনি বর্তমানে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার পেশাগত দক্ষতা, দীর্ঘ এক দশকের বেশি সময়ের স্বেচ্ছাসেবী ও সাংগঠনিক অভিজ্ঞতা এই সংগঠনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে-এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
আসুন, একসাথে এগিয়ে যাই মানবতার কল্যাণে।
21/04/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে,
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জনাব মিঠু দেবনাথ-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে-এই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার দিকনির্দেশনায় ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার সফল নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারিত হোক-এই আমাদের প্রত্যাশা।
পেশাগত পরিচিতি:
জনাব মিঠু দেবনাথ একজন অভিজ্ঞ পেশাজীবী ও সংগঠক। তিনি প্রিন্ট ইন লন্ডন (www.printinlondon.co.uk)-এর বাংলাদেশ কার্যক্রমের প্রধান হিসেবে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তার পেশাগত অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা ও নেতৃত্বগুণ এই সংগঠনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে-এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
আসুন, একসাথে এগিয়ে যাই মানবতার কল্যাণে।
20/04/2026
সুবিধাবঞ্চিতদের জন্য কুরবানি ২০২৬
আলহামদুলিল্লাহ!
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট এই প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে “সুবিধাবঞ্চিতদের জন্য কুরবানি”-যার মাধ্যমে কুরবানির আনন্দ পৌঁছে দেওয়া হবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে।
আপনার সহযোগিতা, তাদের মুখে ঈদের হাসি
অনুদান পাঠানোর ঠিকানা:
Bank Details:
Bank: Islami Bank Bangladesh PLC
A/C Name: Volunteer Bangladesh Trust
A/C No: 20502070100740916
Routing No:125264639
Branch: Uttara
bKash (Merchant): 01970534363
রেফারেন্সে অবশ্যই লিখুন: Qurbani
যেকোন প্রয়োজনে যোগাযোগ:
01970-534363 (whatsApp)
#সুবিধাবঞ্চিতদের_জন্য_কুরবানি
19/04/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে,
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জনাব মোঃ রাকিব হোসেন ভূঁইয়া-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে-এই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার দিকনির্দেশনায় ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার সফল নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারিত হোক-এই আমাদের প্রত্যাশা।
পেশাগত পরিচিতি:
জনাব মোঃ রাকিব হোসেন ভূঁইয়া বর্তমানে ইতালিতে প্রবাসী বাংলাদেশি হিসেবে কর্মরত আছেন। তিনি বিদেশে থেকে সততা, পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করে চলেছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও ইতিবাচক মানসিকতা এই সংগঠনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
আসুন, একসাথে এগিয়ে যাই মানবতার কল্যাণে।
16/04/2026
সংবাদ বিজ্ঞপ্তি
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে "সুবিধাবঞ্চিতদের জন্য কুরবানি ২০২৬"
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬:
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ২০১২ সাল থেকে ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ, ফল উৎসব আয়োজন, ২০১৬ সালে সারাদেশে একযোগে সচেতনতামূলক র্যালি, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ভলান্টিয়ারদের জন্য বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন।
এছাড়াও, ২০১৭ সাল থেকে প্রতিবছর নিয়মিতভাবে সেন্ট মার্টিন দ্বীপে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছে সংগঠনটি, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এরই ধারাবাহিকতায় সংগঠনটি এবার “সুবিধাবঞ্চিতদের জন্য কুরবানি ২০২৬” শীর্ষক একটি মানবিক উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফ আলী বলেন, কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আমাদের ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মহান শিক্ষাকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। সেই চিন্তা থেকেই আমরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছি, যাতে তারাও কুরবানি ঈদের আনন্দে সম্মানের সাথে অংশ নিতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকা সেন্ট মার্টিনসহ দেশের বিভিন্ন দুর্গম ও সুবিধাবঞ্চিত অঞ্চলে এমন অসংখ্য মানুষ বসবাস করেন, যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে কুরবানি দিতে অপারগ। ফলে তারা কুরবানির গোশত খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত থাকেন, যা এক ধরনের বেদনার বাস্তবতা। তাই এই উদ্যোগের মাধ্যমে এসব অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির গোশত পৌঁছে দিয়ে তাদের ঈদের আনন্দে শরিক করা এবং ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হচ্ছে এ প্রকল্পের মূল লক্ষ্য-ইনশাআল্লাহ।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জনাব মোঃ শাহাদাৎ হোসেন বলেন, এটি আমাদের প্রথম কুরবানি উদ্যোগ। আমরা চাই কুরবানির প্রকৃত শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাক। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য এবং একই সাথে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রকল্পের আওতায় শরিয়াহসম্মতভাবে কুরবানি সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত উপায়ে গোশত প্রক্রিয়াজাতকরণ এবং প্রকৃত হকদারদের মাঝে সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে। পুরো কার্যক্রম সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালিত হবে এবং কার্যক্রম শেষে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, সংগঠনটি দেশ-বিদেশের সকল শ্রেণি-পেশার মানুষ, করপোরেট প্রতিষ্ঠান এবং শুভানুধ্যায়ীদের এই মহৎ সওয়াবের কাজে শরিক হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে। তারা জানান, সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগ আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং এর মাধ্যমে আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের কাছে কুরবানির আনন্দ পৌঁছে দেওয়া যাবে-ইনশাআল্লাহ।
যোগাযোগ:
মোবাইল: 01970534363 (WhatsApp)
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.volunteerbd.org
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আশরাফ আলী
চেয়ারম্যান
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট
16/04/2026
মালয়েশিয়া, ভেনুজুয়েলা, বাংলাদেশ
15/04/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে,
ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জনাব মোশাররফ হোসেন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে-এই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার দিকনির্দেশনায় ভলান্টিয়ার বাংলাদেশ ট্রাস্ট নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার সফল নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারিত হোক-এই আমাদের প্রত্যাশা।
পেশাগত পরিচিতি:
জনাব মোশাররফ হোসেন একজন অভিজ্ঞ উদ্যোক্তা ও সংগঠক। তিনি সান রাইজ ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী এবং ফ্লাইএনগো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর পরিচালক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তার পেশাগত অভিজ্ঞতা, ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বগুণ এই সংগঠনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
আসুন, একসাথে এগিয়ে যাই মানবতার কল্যাণে।
-President