Islami Jubo Andolan Bangladesh

Directions Website Contact the organization

Islami Jubo Andolan Bangladesh Official central page of Islami Jubo Andolan Bangladesh. Follow our page for updates on our activities, events, and opportunities to get involved.

Welcome to the official page of Islami Jubo Andolan Bangladesh (IJABD), the dynamic youth wing of Islami Andolan Bangladesh (IAB). 🌟

Mission Statement:
🌍 Our mission is to empower and inspire the youth of Bangladesh to actively engage in the betterment of society, guided by the principles of Islam and the vision of Islami Andolan Bangladesh.

Who We Are:
🔹 IJABD is a vibrant and dedicated community of young individuals who are committed to positive change through Islamic values and principles.
🔹 We are passionate about social justice, community service, and fostering a sense of unity and responsibility among our youth.

Our Initiatives:
🌱 IJAB strives to create a better future for our nation through various initiatives, including:

Educational outreach programs 📚
Humanitarian and relief efforts during crises 🤝
Promoting Islamic values and moral ethics among youth 🕌
Youth empowerment through leadership and skill-building programs 💼
Advocacy for the rights and well-being of our fellow citizens 🗳️

Join Us:
💬 We invite you to be a part of this noble journey towards positive change. Together, we can make a difference and create a brighter future for Bangladesh.

Contact Information:
📧 Email: [email protected]
📞 Phone: +880 1913-322742

Stay connected with us and let's work together to build a prosperous and harmonious Bangladesh, guided by the principles of Islam. 🕊️

10/11/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার ৬ষ্ঠ জেলা সম্মেলনের ড্রোন ফোটেজ।

তৃণমূলকে সুসংগঠিত ও গতিশীল করতে আমাদের এই পথচলা অবিরাম চলবে, ইনশাআল্লাহ।নারায়নগঞ্জ জেলা ও মহানগরের আয়োজন আল্লাহ কবুল করু...
09/11/2026

তৃণমূলকে সুসংগঠিত ও গতিশীল করতে আমাদের এই পথচলা অবিরাম চলবে, ইনশাআল্লাহ।

নারায়নগঞ্জ জেলা ও মহানগরের আয়োজন আল্লাহ কবুল করুক।

08/11/2026

আইএবি ঘোষিত দাওয়াতি মাসের বিশেষ আয়োজন 'মুক্তির ডাক'

08/11/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর যুব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি Mansur Ahmad Saki

08/11/2026
ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিতইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে ৭ নভেম...
07/11/2026

ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর ২০২৬, শনিবার, দুপুর ২টায় শাখা সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীতে ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির প্রকৃত মুক্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় আদর্শিক যুব নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। যুবসমাজকে অন্যায়, দুর্নীতি, আধিপত্যবাদ ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেম, দায়িত্বশীলতা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, অর্থনৈতিক সংকট, যুবসমাজের কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সংকট, ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারাও দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক যুবসমাজের ভূমিকা অপরিসীম। তাঁরা যুবকদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মনির হোসেন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ; আলহাজ্ব আশরাফা হোসেন ভূঁইয়া, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা; মাওলানা আরিফুল ইসলাম মোল্লা, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা ও মুহাম্মদ আতিকুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে নরসিংদী জেলা ও বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন
সভাপতি: মাওলানা মোবারক হোসাইন
সহ সভাপতি: মাওলানা মাহমুদুল হাসান
সাধারণ সম্পাদক: মুহাম্মাদ জহিরুল ইসলাম

বার্তা প্রেরক:
শেখ মুহাম্মদ জাবেদ হুসাইন
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
নরসিংদী জেলা শাখা

07/11/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর যুব সম্মেলনের বিশেষ মুহূর্তগুলো।

চমৎকার আয়োজনের জন্য সিলেট জেলা ও মহানগর কে আন্তরিক শুভেচছা ও মোবারকবাদ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও নগর যুব সম্মেলন অনুষ্ঠিত।আজ ৭ নভেম্বর-২০২৬ শনিবার বিকাল ৩টায় এম সি অডিটোরিয়ামে...
07/11/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও নগর যুব সম্মেলন অনুষ্ঠিত।

আজ ৭ নভেম্বর-২০২৬ শনিবার বিকাল ৩টায় এম সি অডিটোরিয়ামে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে মহানগর যুব সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম এর সভাপতিত্বে,জেলা সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সুলাইমান এর সঞ্চালনায় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে যুবসমাজের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। যুগে যুগে যুবকরাই ইসলামের ঝান্ডাধারণে ভূমিকা পালন করেছে। জনগণের মৌলিক অধিকার রক্ষায় আদর্শিক পরিবর্তন না হলে কাঙ্খিত বিজয় আসবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক, নগর এসিস্টান সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন নাইস, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ প্রমূখ।

প্রধান বক্তা বলেন, আত্মশুদ্ধির দীক্ষায় বলীয়ান হয়ে ন্যায়ের পথে অবিচল থাকাটাই প্রকৃত যুবকের আদর্শ। নৈতিকতায় বলীয়ান এই তরুণ সমাজ যখন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তখন সমাজ থেকে সকল অন্ধকার দূর হওয়া নিশ্চিত। আদর্শবান যুবকদের এই জাগ্রত চেতনাই পারে একটি সুন্দর, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ উপহার দিতে। তাদের এই সাহসী পদচারণায় অবধারিতভাবেই সত্যের জয় হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা ও নগরের ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন।

জেলা কমিটিঃ
সভাপতিঃ মোহাম্মদ আশরাফুল ইসলাম
সহ সভাপতিঃ হাফেজ মোহাম্মদ সুলাইমান
সাধারণ সম্পাদকঃ এইচ এম আল আমিন
যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোহাম্মাদ ইব্রাহিম হোসাইন
সাংগঠনিক সম্পাদকঃ মাওলানা মুহাম্মাদ জাহিদুল ইসলাম

মহানগর কমিটিঃ
সভাপতিঃ মাওলানা আইয়ুব আনসারী
সহ সভাপতিঃ মাওলানা আব্দুর রহিম
সাধারণ সম্পাদকঃ মাওলানা সাঈদ ফয়সাল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সম্মেলন অনুষ্ঠিতইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর খুলনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে...
06/11/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর খুলনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম এ হাসিব গোলদার।

সম্মেলনে খুলনা জেলা (পূর্ব) ও খুলনা জেলা (পশ্চিম) শাখার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

খুলনা জেলা (পূর্ব) শাখার নেতৃত্ব:
* সভাপতি: মাওলানা নাজমুস সাকিব
* সহ-সভাপতি: এইচ এম বেলাল হোসেন
* সাধারণ সম্পাদক: মোঃ মুজিবুর রহমান

খুলনা জেলা (পশ্চিম) শাখার নেতৃত্ব:
* সভাপতি: মাওলানা আব্দুল হাই গাজী
* সহ-সভাপতি: আব্দুল মোতালেব হোসেন
* সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল মোতালেব হোসেন
* যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আসাদুজ্জামান

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা বদরুল আমীনের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও নগর যুব সম্মে...
06/11/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা বদরুল আমীনের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও নগর যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মানসুর আহমদ সাকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম ,জেলা সেক্রেটারি ও সিলেট সিটির হাতপাখার মেয়র প্রার্থী মুফতি আবু তাহের মিসবাহ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

মহানগর কমিটি
সভাপতি: মুহাম্মাদ আনিসুর রহমান
সহ-সভাপতি: মুহাম্মাদ আবুল হেসেন
সাধারণ সম্পাদক: মাওলানা আবদুল্লাহ আরাফাত।

সিলেট জেলা কমিটি
সভাপতি: মাওলানা সাহিদুল ইসলাম
সহ সভাপতি: মাওলানা শরাফত আহমদ আফনান
সাধারণ সম্পাদক: আরিফুল ইসলাম শামিম।

Address

55/B Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jubo Andolan Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Islami Jubo Andolan Bangladesh:

Shortcuts

Share