রামিসা হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
Islami Chhatra Andolan Bangladesh
Official page of Islami Chhatra Andolan Bangladesh Islami Chhatra Andolan Bangladesh is the real Islamic political Student Organization in Bangladesh.
It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai). Estd. in 23 August 1991. It's a student branch of Islami Andolan Bangladesh. We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকা
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সা
31/05/2026
বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানে
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা ২০২৬
তারিখ: ১৬ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
স্থান: জামিয়া রাশিদিয়া আহসানাবাদ (চরমোনাই মাদরাসা) বরিশাল।
কোর্স ফি: ৳১০০০/- [থাকা-খাওয়া ফ্রি]
প্রিয় বন্ধু,
কুরআন হিদায়াতের আলোকবর্তিকা ও জীবন্ত মুজিজা। কুরআন মহাঐশী গ্রন্থ, যার তিলাওয়াত হৃদয়কে করে বিগলিত, ঈমানকে করে সুদৃঢ় এবং প্রতিটি হরফ পাঠে দশটি করে অর্জিত হয় নেকি। তিলাওয়াতকারীর মনে আনে স্বর্গীয় অনুভব, মুছে দেয় যাবতীয় পঙ্কিলতা। যার হৃদয়ে ধারণ রয়েছে কুরআন, তার অন্তর আলোকিত, চরিত্র হয় মার্জিত। কুরআন কবরেও সঙ্গ দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে টেনে নেয়। ইহকালে এনে দেয় শান্তি, পরকালে দেয় মুক্তির নিশ্চয়তা।
এই কুরআন মুমিনদের কাছে কিছু মৌলিক দাবি রাখে। তার মধ্যে দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ :
এক. দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায়ের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা অপরিহার্য। একজন মুসলিম হিসেবে কুরআন শুদ্ধভাবে পড়তে পারা একান্ত প্রয়োজন।
দুই. জীবনের পরতে পরতে-ব্যক্তি থেকে সমাজ, পরিবার থেকে রাষ্ট্র-সর্বত্র শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে কুরআনের বার্তা উপলব্ধি করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।
এই মৌলিক দুটি দাবি পূরণে ও সমাজে শান্তি ফিরিয়ে আনার প্রত্যয়ে এসএসসি ও দাখিল সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং দীনের মৌলিক বিধানাবলি বিষয়ক বিশেষ এক কর্মসূচি।
যা থাকছে...
১. তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
২. দৈনন্দিন মাসআলা-মাসায়িল
৩. মাসনূন দুআসমূহ
৪. সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা
৫. সাহাবায়ে কেরামের জীবনকথা
৬. সুহবাতুল ওলামা ও নসীহত
৭. নামাজের বাস্তব প্রশিক্ষণ
৮. আত্মোপলব্ধি সৃষ্টিকরণ (মুমিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট করার মাধ্যমে)
৯. সুন্নত অনুযায়ী জীবন ধারণের বাস্তব প্রশিক্ষণ
১০. দৈনিক পত্রিকা পাঠ ও দাওয়াত প্রশিক্ষণ
কর্মশালায় অংশগ্রহণ করতে ও
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+8801889018244/+8801825971936
31/05/2026
আজ ৩১ জুন ২০২৬ রোজ রবিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার কাপাসিয়া থানার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু হানিফ।
রামিসা হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান।
30/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জবিয়ানদের জন্য "কুরবানি আপ্যায়ন" অনুষ্ঠিত।
28/05/2026
আদর্শ সমাজ গঠনের দীপ্ত শপথে মহিমান্বিত হোক আমাদের ঈদ। শিক্ষার্থী,শ্রমজীবী, মেহনতী ও প্রবাসী সর্বস্তরের ছাত্র-জনতা ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মুবারক"
26/05/2026
পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি
নিজ নিজ গন্তব্যমুখী
সকল মানুষের ঈদ যাত্রা হোক
নিরাপদ ও আরামদায়ক।
___________________________________
আশপাশে আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ-এর ঈদ শুভেচ্ছা বক্তব্য।
26/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন রহ.-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ, সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ,জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, দফতর ও যোগাযোগ সম্পাদক আহমাদ শাফী, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক এম ইব্রাহীম নাসরুল্লাহ, কারিগরি শিক্ষা সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবির, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, কওমি মাদরাসা সম্পাদক বি এম মাহদী এবং কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে ও গাজী ফাহিমুল ইসলাম।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Website
Address
55/B, Purana Paltan, Noakhali Tower (2nd Floor)
Dhaka
1000
