FSCD- Urban Community Volunteers All Bangladesh

  • Home
  • FSCD- Urban Community Volunteers All Bangladesh

FSCD- Urban Community Volunteers  All Bangladesh FSCD- Urban Community volunteers (64 Districts) All Bangladesh

মনে অনেক পরিমান কষ্ট থাকলে ' এই ধরনের মরণের  কাজ করা তার জন্য অনেক ইজি।।Location:  বগুড়া©collected
30/06/2026

মনে অনেক পরিমান কষ্ট থাকলে ' এই ধরনের মরণের কাজ করা তার জন্য অনেক ইজি।।

Location: বগুড়া
©collected

ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত গণবিজ্ঞপ্তিএতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারের সেবা সহজীকরণ প্রত...
20/04/2026

ই-ফায়ার লাইসেন্স
সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারের সেবা সহজীকরণ প্রতিশ্রুতি মোতাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার লাইসেন্স প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে অনলাইনে প্রদান করা হবে। যা ‘ই-ফায়ার লাইসেন্স’ সেবা নামে পরিচিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিক/দখলদারগণকে অবহিত করা যাচ্ছে যে:
• আগামী ০১ মে ২০২৬ তারিখ হতে সকল নতুন ই-ফায়ার লাইসেন্স প্রাপ্তি, বিদ্যমান ফায়ার লাইসেন্স নবায়ন, রি-ইস্যু ও সংশোধন সংক্রান্ত সরকারি ফি প্রদানসহ যাবতীয় কার্যক্রম শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং QR কোড সংবলিত ই-ফায়ার লাইসেন্স গ্রহণ করতে হবে।
• উল্লিখিত তারিখের পর থেকে কাগজে বা সরাসরি লাইসেন্স সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
• ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত আবেদন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা অধিদপ্তরের ওয়েবসাইট www.fireservice.gov.bd অথবা ই-ফায়ার লাইসেন্সের জন্য নির্ধারিত ওয়েবসাইট elicense.fireservice.gov.bd এ পাওয়া যাবে।
• ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত ফি অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে এবং অনলাইন চালান (aChallan) পাওয়া যাবে।
• প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভাগীয়/জেলা কার্যালয়ের হেল্প ডেস্ক/ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হতে ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত যে কোন তথ্য পাওয়া যাবে।
• স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে ৫৮.০০.০০০০.০৫২.০২.০০১.২৫-২৩ স্মারকমূলে জারিকৃত পরিপত্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ এবং ৪৪.০০.০০০০.০০০.১৮৪.০১.০০০১.২৬-০৮ স্মারকমূলে জারিকৃত পত্রের আলোকে লাইসেন্স ফি নির্ধারিত হবে।
• জালিয়াতি ও ভবিষ্যৎ জটিলতা প্রতিরোধে সকলকে কিউআর কোডযুক্ত ই-ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

পুড়ুক পুরাতন দুঃখ, দহনজ্বালা ভেসে যাক,নতুন সূর্যে উজ্জ্বল হোক আমাদের সকল পথচলা।আনন্দ আর সম্ভাবনায় ভরে উঠুক দিন,শুভ নববর্...
14/04/2026

পুড়ুক পুরাতন দুঃখ, দহনজ্বালা ভেসে যাক,
নতুন সূর্যে উজ্জ্বল হোক আমাদের সকল পথচলা।
আনন্দ আর সম্ভাবনায় ভরে উঠুক দিন,
শুভ নববর্ষে জেগে উঠুক নতুন চিন!

নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন শুরু!পুরনো কষ্ট ভুলে, নতুন আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি দিন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

আরবান কমিউনিটি ফায়ার ভলান্টিয়ার এর পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের প্রানঢালা ভালোবাসা ও শুভেচ্ছা রইলো 🗓️📝
FSCD- Urban Community Volunteers All Bangladesh

কি অবাক লাগতেছে!মনে প্রশ্ন আসতেছে লোকটা ক্ষ্যাত? লুঙ্গির উপড়েই প্যান্ট পড়ে। না ভাই এসব কিছুই না।আপনি যেটা দেখতেছেন সেটা ...
16/03/2026

কি অবাক লাগতেছে!
মনে প্রশ্ন আসতেছে লোকটা ক্ষ্যাত? লুঙ্গির উপড়েই প্যান্ট পড়ে। না ভাই এসব কিছুই না।আপনি যেটা দেখতেছেন সেটা দায়িত্ব। ভাই, দায়িত্ব হলো বড় আমানত সেটাই প্রমান হলো এই দৃশ্যে,ফায়ার সার্ভিস দূর্ঘটনার সংবাদ পেলে কখনোই দেরি করে না।
আগুনে সংবাদ পাওয়া মাত্রই গাড়ী স্টেশন থেকে বের হয়। ফায়ার ঘন্টা বাজার পর এক্সট্রা কোন প্রস্তুতির দরকার হয় না। আপনি যে অবস্থায় থাকেন না কেনো। হ্যাঙ্গারে ঝুলানো ইউনিফর্ম ও ফায়ার স্যুট নিয়ে গাড়ীতে উঠতে হবে।সময় বিলম্ব করার কোন সুযোগ নেই।
এই ছবিটা দেখে ট্রল করার কিছু নেই, ফায়ার সার্ভিস এমন একটা বাহিনী। যারা সর্ব ক্ষেত্রে নির্লস পরিশ্রম করে, এরা কখনোই ভয় ভীতুতে পিছ পা হয়না।
শুধু ফায়ার সার্ভিস নয় দেশের প্রতিটা বাহীনির সদস্যরা দেশের জন্য নিরলস ভাবে কাজ করে। মনে রাখবেন বাহিনী কখনো খারাব হয় না, খারাপ হয় ব্যাক্তি। দুই একজনের খারাপ চরিত্রের কারনে আপনি পুরো বাহীনি কে দোষারোপ করতে পারেন না।
তাই দেশের কোনো বাহিনী নিয়ে ট্রল করার আপনার অধিকার নেই। তারা সবসময় দেশ ও দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই কাজ করে।

Msr Sohag Rana

01/03/2025

Address

কাজী আলাউদ্দিন রোড, বঙ্গবাজার,

Website

Alerts

Be the first to know and let us send you an email when FSCD- Urban Community Volunteers All Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share