17/09/2026
সিনিয়র অফিসার (ল) প্রিপারেশন গাইডলাইন
১. আইনের শিক্ষার্থীদের জন্য জুডিশিয়ারির বাহিরে অন্য অপশন হিসেবে এন্ট্রি লেভেলে এই জব আছে। কিন্তু প্রতি সার্কুলারে পোস্ট থাকে ২৮/৫৫/১৫ এমন বা কাছাকাছি। ১৫ পোস্ট এর সার্কুলারের পরীক্ষা সামনে হবে। সাধারণত ২০০ মার্কস এর রিটেন পরীক্ষা হয়। ১৩০ মার্কস আইন থেকে আর ৭০ মার্কস জেনারেল। তারপর ২৫ মার্কস ভাইভাতে। এইসব মিলিয়ে ফাইনাল রেজাল্ট। প্রশ্নের উপরে ভিত্তি করে ১২০/১৩০+ সেইফ বলা যায়।
২. ১৩০ মার্কস এর প্রশ্ন আইন থেকে ১৩টি প্রশ্ন। প্রতিটি ১০ মার্কস। জুডিশিয়ারি কেন্দ্রিক পড়াশুনা করলে এই জায়গায় আইনের বেশিরভাগ প্রশ্ন কভার করা যায়। তবে মোটাদাগে এখানে আইনের প্রশ্নগুলো হয়ে থাকে সংবিধান, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স, এসআর এক্ট, লিমিটেশন এক্ট, পেনাল কোড থেকে। কিন্তু এই জায়গায় বেশ কিছু প্রশ্ন আসে ব্যাংক রিলেটেড। আল্টিমেটলি এই জায়গাটা ডিফারেন্স তৈরি করে। এখানে প্রশ্ন আসে ব্যাংক কোম্পানি এক্ট, কোম্পানি এক্ট, অর্থঋণ আদালত আইন, এনআই এক্ট সহ এমন কয়েকটি বিষয় থেকে। এখানে যারা উত্তর না করে খালি রেখে আসে তারা মোস্টলি পিছিয়ে পড়ে।
৩. জেনারেল অংশে জিকে ১০, আইসিটি ১০ আর মেন্টাল এবিলিটি/ম্যাথ ১০ থাকে। এইগুলো যেকোনো একটা ডাইজেস্ট থেকে পড়লেই হয়। এখানে অনেক পড়াটা অনর্থক। কম ও প্রিসাইজ পড়াটাই বেশি জরুরি। আর দুইটা ফোকাস আসে ২০+২০ করে বাংলা ও ইংরেজিতে। এখানে মূলত সমসাময়িক বিষয় নিয়েই প্রশ্ন হয়। তার জন্য যেকোনো একটা সম্পাদকীয় বই পড়লেই হয়। তবে এখানে পেজ লিমিটেড থাকে। এক পেজ লিখে ২০ মার্কস কভার করতে হলে আপনার প্রেজেন্টেশন ম্যাটার করবে। ইনফরমেটিভ, শর্ট ও গোছানো লেখা থাকলে মার্কস ভালো আসে।
৪. যারা জুডিশিয়ারি প্রিপারেশন নেন তাদের অতিরিক্ত ব্যাংক রিলেটেড আইনগুলো দেখা লাগে আর যারা জুডিশিয়ারি প্রিপারেশন না নিয়ে ব্যাংক রিলেটেড জবেই আসতে চান তারা শুরু থেকে এই বিষয়গুলো নিয়ে পড়লে এন্ড বিগত বছরগুলোর প্রশ্ন দেখে প্রিপারেশন নিলে ভালো করা সম্ভব। তবে এইসব পরীক্ষার প্রশ্নে কোনো কিছু ছেড়ে আসা মানেই পিছিয়ে পড়া। তাই ১০/২০/৩০ মার্কস ছেড়ে আসলে এটা এক্সফ্যাক্টর হিসেবে কাজ করে। বাজারে দুই একটা বই আছে। তবে গোছানো নাহ। সেগুলো তবুও হেল্পফুল। আপনার প্রিপারেশন ও সিলেবাস গোছাতে হেল্পফুল।
এনামুল হক
সিনিয়র অফিসার (ল) (সুপারিশপ্রাপ্ত)
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন