Dinajpur Palli Bidyut Samity-2

Dinajpur Palli Bidyut Samity-2

Share

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২
ফুলবাড়ী, বিরামপুর, দিনাজপুর

Photos from Dinajpur Palli Bidyut Samity-2's post 26/05/2026

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগোলিক এরিয়ায় বৈরী আবহাওয়া, ঝড় ও বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বিতরণ লাইনের উপরে গাছ পড়ে পোল ও লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের জন্য পবিসের কারিগরি টিম ও ঠিকাদারের লোকবল নিরলসভাবে কাজ করছে। সম্মানিত গ্রাহকগণকে ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, পড়ে থাকা বৈদ্যুতিক তার বা পোল নিজে না সরিয়ে দ্রুত নিকটস্থ বিদ্যুৎ অফিসকে জানান। প্রয়োজনে কল করুন ১৬৮৯৯ নাম্বারে।

অনুরোধক্রমে
কর্তৃপক্ষ
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

Photos from Dinajpur Palli Bidyut Samity-2's post 19/05/2026

আজ ১৯/০৫/২০২৬ খ্রি: তারিখ দিনাজপুর পবিস-২ এ উৎসবমুখর পরিবেশে শিক্ষানবিস লাইনম্যান নিয়োগের প্রাথমিক বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। এতে দিনাজপুর জেলার মোট ১৩টি উপজেলার প্রার্থীরা অংশগ্রহণ করেছে।

Photos from Bangladesh Rural Electrification Board-BREB's post 14/05/2026

Integrated Centralized Billing System (ICBS) বাস্তবায়ন সম্পর্কিত প্রশিক্ষণ সেশন

Photos from Bangladesh Rural Electrification Board-BREB's post 14/05/2026
07/05/2026

আসসালামু আলাইকুম,

বড়পুকুরিয়া ১৩২/৩৩ কেভি গ্ৰীডের ৩৩ কেভি সুইচিং স্টেশনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য T-3 ও T-4 বাস আগামীকাল ০৮/০৫/২০২৬ খ্রি: তারিখ রোজ: শুক্রবার নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী সাটডাউনে থাকবে।

*T-4 বাস*
*সকাল ৮:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা*
উক্ত সময়ে অত্র পবিসের রাংগামাটি, রতনপুর, আফতাবগঞ্জ এবং বর্ণমালা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ফুলবাড়ী-১, ফুলবাড়ী-২, বিরামপুর-২, নবাবগঞ্জ-২ এবং পার্বতীপুর-২ ও পার্বতীপুর-৩ উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

*T-3 বাস*
*বিকাল ৩:০০ ঘটিকা হতে সন্ধ্যা ৬:০০ ঘটিকা*
উক্ত সময়ে অত্র পবিসের বিরামপুর ৩৩ কেভি ফিডারের আওতাধীন বিরামপুর-১ এবং হাকিমপুর উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য।

06/05/2026

“জরুরি বিজ্ঞপ্তি”

এতদ্বারা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উন্নত গ্রাহক সেবার স্বার্থে বিদ্যমান বিভিন্ন সফটওয়্যার হতে Integrated Centralized Billing System (ICBS) রূপান্তরের কার্যক্রম পরিচালিত হবে।

*** উক্ত বিলিং সফটওয়্যার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা মোতাবেক আগামী ১১/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার বিকাল ৪.০০ ঘটিকা হতে ১৬/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার পর্যন্ত সকল ব্যাংক, এজেন্ট ব্যাংক ও অফিসের ক্যাশ শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধসহ বিলিং সংক্রান্ত গ্রাহকদের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

*** এছাড়াও বিকাশ/রকেট/নগদ/অনলাইন এর মাধ্যমে ১১/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার রাত ১১.৫৯ ঘটিকার পর হতে ১৬/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সকাল ৯.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ থাকবে।

*** ১৭/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ৯.০০ ঘটিকার পর হতে সকল মাধ্যমে যথারীতি বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে।

*** সাময়িক বন্ধকালীন যে সকল গ্রাহকদের বিদ্যুৎ বিলে বিলম্ব মাশুল যোগ হবে সে সকল গ্রাহক ১৭/০৫/২০২৬ খ্রি: রোজ রবিবার বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

সিস্টেম উন্নয়নের স্বার্থে উল্লিখিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ পরিসেবা বন্ধ থাকায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কর্তৃপক্ষ
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

06/05/2026
Photos from Dinajpur Palli Bidyut Samity-2's post 14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ক্রীসকপ কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র।

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Phulbari, Birampur
Dinajpur
5266