National Children's Task Force, Kushtia

Call Directions Website Contact the organization

National Children's Task Force, Kushtia National Children's Task Force is the only nation-wide children's organization in the country established to monitor Child Rights.

National Children's Task Force is the only nation-wide children's organization in the country established to monitor the implementation of the National Plan of Action (2002-2006) against sexual abuse and exploitation of children including trafficking. It has gradually taken on a wider role and is now monitoring all rights of children. And we are in Kushtia District of Bangladesh. Hope we will get yourl support.

শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।তারিখ : গত ২৮ অক্ট...
30/10/2026

শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

তারিখ : গত ২৮ অক্টোবর, ২০২৬
সময়: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
স্থান: চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,কুষ্টিয়া।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে কুষ্টিয়া চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় ছিল শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিশু সুরক্ষা নিশ্চিত করা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বাল্যবিবাহের কুফল নিয়ে শিক্ষার্থীরা পোস্টার তৈরি করে।

পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান ও উপলব্ধি প্রকাশের সুযোগ পায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শ্রদ্ধেয় শিরিন আখতার ম্যাম ও সহকারী শিক্ষিকা রেবেকা ম্যামের হাত দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ইয়ানুন নিশাত তুলি, শিশু সাংবাদিক আশিক কুফফার দয়াল, শিশু গবেষক জ্যোতি রাহাত পায়েল,শিশু সাংবাদিক মেয়ে মুজবিহা রহমান , এনসিটিএফ এর প্রাক্তন কমিটি সদস্য মণিমুক্তা দাস এবং এনসিটিএফের অন্যান্য সদস্যবৃন্দ। কর্মসূচি বাস্তবায়নে এনসিটিএফের অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং শিশুদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর, শিক্ষাবান্ধব ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলাই ছিল এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করা এবং তাদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। আজকের সচেতন শিশুরাই আগামী দিনের একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
শিশুর অধিকার, সবার অঙ্গীকার।
শিশুবান্ধব বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন সবাই।

#শিশুঅধিকার #শিশুসুরক্ষা #বাল্যবিবাহপ্রতিরোধ #শিশুশিক্ষা #শিশুস্বাস্থ্য #শিশুবান্ধববাংলাদেশ

📢 কুষ্টিয়ায় শিশু অধিকার, অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষি...
16/10/2026

📢 কুষ্টিয়ায় শিশু অধিকার, অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”

শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুদের নেতৃত্বে কার্যকর অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় শিশু টাস্কফোর্স (NCTF), কুষ্টিয়া-এর আয়োজনে ১৫ অক্টোবর ২০২৬ তারিখে কুষ্টিয়ার সেতুতে অনুষ্ঠিত হয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

প্রশিক্ষণটিতে জেলা পর্যায়ে শিশু অ্যাডভোকেসি, শিশু সাংবাদিকতা, শিশু কল্যাণ, শিশু সুরক্ষা, স্বাস্থ্য এবং শিশুদের অধিকারসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মূল লক্ষ্য ছিল NCTF কুষ্টিয়া জেলা কমিটির সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, নেতৃত্বের সক্ষমতা বিকাশ করা এবং ভবিষ্যতে শিশু অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রস্তুত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ানুর নিশাত তুলি। এ সময় শিশু সাংবাদিকতা বিষয়ে আশিক দয়াল কুফফার এবং শিশু গবেষণা বিষয়ক বিষয়ে জ্যোতি রাহাত পায়েল তাঁদের বক্তব্য ও মতামত উপস্থাপন করেন। তাঁদের বক্তব্যে শিশুদের অধিকার রক্ষা, শিশুদের কণ্ঠস্বর তুলে ধরা এবং শিশুদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব উঠে আসে।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনাগুলো নোট ডাউন করেন। এই অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, নতুন বিষয় সম্পর্কে ধারণা অর্জন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও পরিকল্পিত ও ফলপ্রসূ করার সুযোগ পান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জেলা ভলান্টিয়ার জান্নাতুল ফেরদৌস, এনসিটিএফ ,কুষ্টিয়া।(District Volunteer, Kushtia)। শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে শিশুদের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে এই উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ।

প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়নের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘটে। 🤝

আমরা বিশ্বাস করি, আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আগামী দিনে NCTF কুষ্টিয়া জেলা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

শিশুর কথা শুনি, শিশুর অধিকার নিশ্চিত করি।
শিশুবান্ধব সমাজ গড়তে একসঙ্গে কাজ করি। 💚

#দক্ষতা_উন্নয়ন_প্রশিক্ষণ #শিশু_অধিকার #শিশু_সুরক্ষা #শিশু_অ্যাডভোকেসি #শিশু_সাংবাদিকতা #শিশু_কল্যাণ

20/09/2026

প্রতিটি শিশুর বেঁচে থাকা, নিরাপত্তা ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে।

জাতিসংঘ শিশু অধিকার সনদের ৬ নং ধারা অনুযায়ী, প্রতিটি শিশুর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিশু হত্যা, অপহরণ, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট কোনো শিশুর নিরাপত্তার সঙ্গে আপস নয়।

আসুন, সম্মিলিতভাবে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠবে, স্বপ্ন দেখবে এবং তার অধিকার নিয়ে বাঁচবে।

আমরা সকল শিশুর নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

শিশুদের কথা বলুক শিশুরাই! তোমার কণ্ঠস্বরই পারে শিশুদের অধিকার রক্ষায় পরিবর্তনের সূচনা করতে। 💚তুমি কি ১৪–১৬ বছর বয়সী এবং...
16/09/2026

শিশুদের কথা বলুক শিশুরাই!

তোমার কণ্ঠস্বরই পারে শিশুদের অধিকার রক্ষায় পরিবর্তনের সূচনা করতে। 💚
তুমি কি ১৪–১৬ বছর বয়সী এবং শিশুদের অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে কাজ করতে আগ্রহী?

তাহলে আজই যুক্ত হও ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (NCTF)-এর সদস্য হিসেবে! ✨

🤝 নিজের কথা বলো
🗣️ অন্য শিশুদের কণ্ঠস্বর তুলে ধরো
পরিবর্তনের অংশ হও

এসো, যুক্ত হও NCTF-এর সঙ্গে।
সদস্য হতে ও বিস্তারিত জানতে ইনবক্স করুন।

#শিশুদেরঅধিকার #শিশুদেরকথাবলুকশিশুরাই #সদস্যসংগ্রহ

দাবা খেলায় জেলা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এনসিটিএফ পরিবারের পক্ষ থেকে আবারও অভিনন্দন।তাহসিনা তাবাসসুমচাইল্ড পার্লামেন্ট ...
15/09/2026

দাবা খেলায় জেলা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এনসিটিএফ পরিবারের পক্ষ থেকে আবারও অভিনন্দন।

তাহসিনা তাবাসসুম
চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে)
এনসিটিএফ,কুষ্টিয়া।

তাহসিনা তাবাসসুমচাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে)এনসিটিএফ,কুষ্টিয়া।অভিনন্দন তোমাকে🌼
14/09/2026

তাহসিনা তাবাসসুম
চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে)
এনসিটিএফ,কুষ্টিয়া।

অভিনন্দন তোমাকে🌼

Introducing the Advocacy Core Committee || NCTF Bangladesh

We are pleased to announce the formation of the Advocacy Core Committee of National Children’s Task Force (NCTF), Bangladesh.

Bringing together dedicated young advocates from across the country, the committee will work to strengthen child-led advocacy, raise awareness on issues affecting children, and amplify children’s voices in matters concerning their rights, protection, and well-being.

This committee marks another step towards building a stronger platform where children can speak, participate, and advocate for meaningful change.

Every child has a voice. Every voice matters. Every right deserves to be protected.

National Children’s Task Force, Bangladesh

বর্ষাকালে সাপের কামড় থেকে শিশুকে সুরক্ষিত রাখুন!বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তা নিশ...
27/07/2026

বর্ষাকালে সাপের কামড় থেকে শিশুকে সুরক্ষিত রাখুন!

বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।

✅ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
✅ শিশুদের খালি পায়ে বাইরে যেতে নিরুৎসাহিত করুন
✅ রাতে টর্চ বা লাইট ব্যবহার করুন
✅ সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক নয় দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান
✅ মনে রাখুন, প্রথম এক ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপ একটি শিশুর জীবন বাঁচাতে পারে।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)
শিশুর কণ্ঠ, শিশুর অধিকার। ❤️💚
#বর্ষাকাল #সাপের_কামড় #শিশু_সুরক্ষা #সচেতনতা #এনসিটিএফ #বাংলাদেশ

বন্যার পানি কমে গেলেই বিপদ শেষ হয়ে যায় না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।পানিতে লুকিয়ে থাকতে পারে গভীর গর্...
16/07/2026

বন্যার পানি কমে গেলেই বিপদ শেষ হয়ে যায় না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।
পানিতে লুকিয়ে থাকতে পারে গভীর গর্ত, তীব্র স্রোত, ভাঙা কাঁচ, বৈদ্যুতিক ঝুঁকি এবং নানা ধরনের জীবাণু। তাই নিরাপদ ঘোষণা না পাওয়া পর্যন্ত শিশুদের বন্যার পানিতে খেলতে বা নামতে দেবেন না।
আপনার সামান্য সচেতনতাই একটি শিশুর জীবন রক্ষা করতে পারে।
নিরাপদ থাকুন। সচেতন থাকুন। সবার আগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন।

বন্যা পরিস্থিতিতে আসুন, সচেতন হই নিরাপদ থাকি।বাংলাদেশের চলমান বন্যায় অনেক মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দুর্য...
14/07/2026

বন্যা পরিস্থিতিতে আসুন, সচেতন হই নিরাপদ থাকি।

বাংলাদেশের চলমান বন্যায় অনেক মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, সতর্কতা এবং একে অপরের পাশে দাঁড়ানো।

নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। প্রয়োজনে আশেপাশের অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

সচেতনতাই হতে পারে জীবন রক্ষার প্রথম পদক্ষেপ।

অনেক বেশি রোদ আর গরমে শিশুদের সুস্থ রাখতে যা যা মেনে চলা জরুরি:বর্তমান তীব্র গরমে শিশুদের শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন...
05/07/2026

অনেক বেশি রোদ আর গরমে শিশুদের সুস্থ রাখতে যা যা মেনে চলা জরুরি:

বর্তমান তীব্র গরমে শিশুদের শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন), হিট এক্সহস্টশনসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই একটু সচেতনতাই পারে তাদের সুস্থ ও নিরাপদ রাখতে।

✅ যে বিষয়গুলো মেনে চলুন:

১. পর্যাপ্ত পানি পান করান। বাইরে গেলে অবশ্যই পানির বোতল সঙ্গে রাখুন।

২. বাইরে বের হলে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করুন এবং সরাসরি রোদ এড়িয়ে চলুন।

৩.সকাল বা বিকেলের ঠান্ডা সময়ে খেলতে দিন। দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে না যাওয়াই ভালো।

৪.সুতি বা হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরান, যাতে শরীর ঠান্ডা থাকে।

৫.তাজা ফল, শাকসবজি, ডাবের পানি, লেবুর শরবতসহ পুষ্টিকর খাবার খাওয়ান। অতিরিক্ত তেল-ঝাল ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।

৬.প্রতিদিন অন্তত একবার গোসল করান, যাতে শরীর ঠান্ডা থাকে এবং ঘাম ও ময়লা দূর হয়।

৭.খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পরে এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।

৮.ঘর-বাড়ি ঠান্ডা ও পরিষ্কার রাখুন। প্রয়োজন হলে পাখা বা এসি ব্যবহার করুন এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

৯.শিশুদের বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

১০.জ্বর, বমি, ডায়রিয়া, মাথা ঘোরা বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

সামান্য সচেতনতাই পারে আমাদের শিশুদের সুস্থ, নিরাপদ ও হাসিখুশি রাখতে।

সুস্থ শিশু, সুন্দর আগামীর প্রত্যয়।

— NCTF Kushtia 💚

Address

31 Sir Sayed Ahmed Road
Kushtia
7000

Telephone

5555

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force, Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force, Kushtia:

Shortcuts

Share