23/10/2025
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ইন্টার্নকৃত শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
The Socialist Students' Front (SSF)
(Bengali: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট)
গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ,ইউজিসির কৌশলপত্র বাতিল,বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু, সপ্তাহে সাত দিন লাইব্রেরি খোলাসহ শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ৯ দফা দাবীতে আগামী ১২ জানুয়ারি, ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার ১৪ তম সম্মেলন।
#মনুষ্যত্ব_ও_শিক্ষা_রক্ষার_লড়াইয়ে_সামিল_হোন
23/10/2025
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ইন্টার্নকৃত শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
13/10/2025
#অবিলম্বে_বাকসু_নির্বাচনের_রোডম্যাপ_ঘোষণা_ও
#মাসিক_স্টাইপেন্ড_বৃদ্ধির_দাবিতে
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার দেওয়ার লিখন..
08/10/2025
শহিদুল আলমসহ আটককৃত ত্রাণকর্মীদের মুক্তি দাবি
জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের জোরালো ভূমিকা প্রত্যাশা
আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলম গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলার কনশেনস নামের যে জাহাজে ছিলেন সেটি মাঝসমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি অপহরণের শিকার হয়েছেন। আজ বাংলাদেশ সময় সকাল ১০ টায় এ তথ্য এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন এক যুক্ত বিবৃতিতে বলেন ,
“আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ গাজা অভিমুখী গ্লোবাল ফ্লোটিলা থেকে আটককৃত সকল ত্রাণকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাঁদের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনে মার্কিন মদদে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।”
নেতৃবৃন্দ বলেন, “চূড়ান্ত খাদ্য সংকট এবং চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে গাজার মানুষ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমুদ্র আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণবাহী জাহাজ আটক করলো সেটি ভয়ানক অপরাধ। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে এবং বিশ্বের বড় বড় সাম্রাজ্যবাদী দেশগুলোর মৌন সমর্থনেই এমন বর্বরতার সুযোগ পাচ্ছে ইসরাইল। এ থেকে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার ভয়াবহ চেহারা আজ বিশ্ববাসীর কাছে উন্মোচিত। পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদের আস্ফালন এবং এর বিপরীতে প্রতিরোধের শক্তির দুর্বলতার দরুণ ফিলিস্তিনে দশকের পর দশক ধরে গণহত্যা চলছে।”
তাঁরা আরও বলেন, “ বিগত কয়েক দশক ধরেই পৃথিবীর বিবেকবান মানুষ দেখছে কীভাবে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরাইল ফিলিস্তিনের নিরস্ত্র নিরীহ ও বেসামরিক জনগণের উপর গণহত্যা চালাচ্ছে। এই বর্বর হামলা থেকে শিশু -নারীরাও রেহাই পাচ্ছে না। রেহাই পাচ্ছে না আশ্রয়কেন্দ্র, ত্রাণ সংগ্রহকারী বুভুক্ষু মানুষ এবং হাসপাতালগুলো। এর বিপরীতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরাইলসহ বিশ্বের দেশে দেশে মানুষ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছেন তাতে আমরা ভীষণ আশাবাদী। আমরা মনে করি– গ্রেটা থুনবার্গ, শহীদুল আলম এবং তাঁদের সঙ্গীদের এ দুঃসাহসিক কাজ পরাক্রমশালী জায়নবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব। একইসঙ্গে আমরা ইসরাইল-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শান্তিপ্রিয় জনগণকে সাম্রাজ্যবাদসৃষ্ট যেকোনো অমানবিকতা ও গণহত্যার বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানাই।”
বার্তা প্রেরক
অরুপ দাশ শ্যাম
দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
যোগাযোগ : ০১৬৮৪-২৭৭৪০৮
24/09/2025
ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩ তম আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি।
বাকৃবি শাখার সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদের সঞ্চালনায় প্রীতিলতার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন বাকৃবি শাখার সহ সভাপতি মাহবুবা নাবিলা ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক রাতুল হাসান।
21/09/2025
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. আবিদুর রেজার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. আবিদুর রেজা স্যার গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জয় রায় এবং সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ।
তারা এক শোক বিবৃতিতে বলেন, "প্রফেসর ড. আবিদুর রেজা শিক্ষক হিসেবে এই ক্যাম্পাসে সুপরিচিত ছিলেন। শুধু শিক্ষকতা নয়, সমাজের প্রতিও তাঁর দায়বদ্ধতা ছিল। শিক্ষকদের গণতান্ত্রিক দাবি-দাওয়া ও শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এই ক্যাম্পাসের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় সমর্থন জুগিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মান উন্নয়নে তার সহযোগিতা ও সমর্থন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছে। তাঁর সান্নিধ্যে এসে বহু শিক্ষার্থী মানবমুক্তির আন্দোলনের অনুপ্রেরণা পেয়েছেন।
আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে সচেতন, প্রগতিশীল, সংস্কৃতিমনা শিক্ষকের বড় অভাব, সেখানে ড. আবিদুর রেজা স্যার শিক্ষক হিসেবে তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন আমাদের মানসপটে উজ্জ্বল হয়ে থাকবেন।"
#শোক_ও_শ্রদ্ধা
17/09/2025
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসন ও অবিলম্বে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম শুরুর দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
দীর্ঘদিন যাবৎ পশুপালন অনুষদ ও ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত ৩১ আগস্ট উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে এক জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিরাজমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায় এবং সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ এক বিবৃতিতে বলেন— “৩১ আগস্টের ঘটনার পরপরই সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। উদ্ভূত জটিলতা নিরসন না করে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখায় আন্দোলনকারী দুই অনুষদের শিক্ষার্থীসহ সকল অনুষদের শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের জন্যও এটি অত্যন্ত উদ্বেগজনক।”
নেতৃবৃন্দ আরও বলেন— “আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পদ্ধতি আরও গণতান্ত্রিক হওয়া প্রয়োজন ছিলো। একই সঙ্গে সেই আন্দোলনে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বিরাজমান অনিশ্চয়তা দূরীকরণে আন্দোলনের সকল পক্ষের মতামত গ্রহণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের পাশাপাশি একাডেমিক কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর দাবি জানাই।”
14/09/2025
বাকৃবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ক্ষোভ প্রকাশ ও দ্রুত বিচারের দাবি
আজ বিকেল ৩টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফার্স্ট গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের স্নাতকোত্তর দুইজন শিক্ষার্থীকে মারধর করে বহিরাগতরা। আহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থীও ছিলেন। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে একজনকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
উক্ত ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায় ও সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের ওপর বারবার বহিরাগতদের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং প্রশাসনের চরম নিষ্ক্রিয়তা এবং দীর্ঘদিন ধরে চলে আসা তদন্তবহির্ভূত ও বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ ফল। গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছিল, তারই রেশ কাটতে না কাটতেই আবারও শিক্ষার্থীদের হামলার শিকার হতে হলো। কিন্তু প্রতিবারই প্রশাসন দায়সারা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব শেষ করে, দোষীদের কোনো বিচারের আওতায় আনা হয় না। অথচ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এই বিচারহীন অনিরাপদ পরিবেশই বহিরাগতদের আরও বেপরোয়া করে তুলেছে।”
তারা আরও বলেন, “এমতাবস্থায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রশাসনের প্রতি কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ পূর্বক অবিলম্বে আজকের হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাই।”
07/09/2025
৭ সেপ্টেম্বর ২০২৫
#শোক_বিজ্ঞপ্তি
কমরেড বদরুদ্দীন উমরের মৃত্যুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর গভীর শোক এবং শ্রদ্ধা
আজ ৭ সেপ্টেম্বর, সকালে প্রয়াত হয়েছেন বামপন্থী আন্দোলনের প্রথিতযশা নেতা, লেখক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
তাঁরা এক শোক বিবৃতিতে বলেন, “কমরেড বদরুদ্দীন উমর আমৃত্যু শ্রমজীবী মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে তাঁর বক্তব্য, লেখা এবং গবেষণাকর্ম ইতিহাস সম্পর্কে আমাদের সঠিক ধারণা তৈরিতে সহায়তা করেছে, পরবর্তী আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। তিনি ভারত-মার্কিনসহ সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন।
তাঁর সমাজ বিশ্লেষণ বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুক্তি আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে আমরা প্রগতিশীল আন্দোলনের একজন বিশ্বস্ত নেতাকে হারালাম। কমরেড বদরুদ্দীন উমরের সংগ্রামী জীবন-কর্ম বামপন্থী এবং গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
কমরেড বদরুদ্দীন উমর
লাল সালাম!
বার্তা প্রেরক,
অরূপ দাশ শ্যাম
দপ্তর সম্পাদক
যোগাযোগ: ০১৬৮৪-২৭৭৪০৮
31/08/2025
বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার বিচার, ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার বিচার দাবি করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায় এবং সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ এক বিবৃতিতে বলেন- 'পশুপালন অনুষদ ও ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনে বহিরাগত সন্ত্রাসীদের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন এধরনের ন্যাক্কারজনক হামলার দায় কোনভাবেই এড়াতে পারে না। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করতে হবে।
আমরা লক্ষ্য করলাম প্রশাসন এই ঘটনা পরবর্তীতে তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা মনে করি ক্যাম্পাস বন্ধ করা কোন সমাধান নয়। বরং সমস্যার সমাধান করতে হলে ক্যাম্পাস খোলা রেখে আন্দোলনরত এবং বিভিন্ন অংশের ছাত্র শিক্ষকদের সাথে প্রশাসনের আলোচনা জারি রাখা প্রয়োজন। ফলে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষা অঙ্গন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা সে আকাঙ্ক্ষা পরিপন্থী। শত শহীদের রক্তের অর্জনকে এভাবে ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করুন, ছাত্রদের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।
30/08/2025
৩০ আগস্ট শহীদ রুমী দিবস পালন করুন!
13/08/2025
বিশিষ্ট শিক্ষাবিদ, দেশবরেণ্য বুদ্ধিজীবী ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা।