Narayangonj Palli Bidyut Samity 2

Narayangonj Palli Bidyut Samity 2

Share

Narayanganj Palli Bidyut Samity 2

03/06/2026
Photos from Narayangonj Palli Bidyut Samity 2's post 03/06/2026

অদ্য ০১/০৬/২০২৬ খ্রিঃ, রোজ: সোমবার, পূর্বাচল জোনাল অফিসের আওতাধীন চনপাড়া অভিযোগ কেন্দ্রাধীন চনপাড়া এলাকায় অত্র পবিসের সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় স্থানীয় গ্রাহকগণের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সার্বিক অবস্থা, সেবার মান ও বিদ্যমান সমস্যাসমূহ বিষয়ে মতবিনিময় করেন। এ সময় পূর্বাচল জোনাল অফিসের ডিজিএম মহোদয়, এজিএম (ওএন্ডএম), জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন।

Photos from Narayangonj Palli Bidyut Samity 2's post 31/05/2026

অদ্য ৩০/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, পবিত্র ঈদুল আযহার ছুটিকালীন সময়ে নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পবিসের সার্বিক কার্যক্রম তদারকি ও নিবিড় যোগাযোগ রক্ষার লক্ষ্যে *বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মহোদয় জনাব মোঃ শহিদুল ইসলাম* নারায়ণগঞ্জ পবিস-২ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ পবিস-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়সহ সকল অফিস প্রধান ও বিভাগীয় প্রধানগণ এবং নির্বাহী প্রকৌশলী(এসওডি) নারায়ণগঞ্জ মহোদয় উপস্থিত ছিলেন। আগমনের পর সদস্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তিনি উপস্থিত সকলের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে এক মতবিনিময় সভায় সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মহোদয় পবিসের সার্বিক কার্যক্রম, ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, গ্রাহক অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় নারায়ণগঞ্জ পবিস-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় অত্র পবিসের আওতাধীন আড়াইহাজার গ্রিড দ্রুত চালুকরণসহ সমিতির চলমান কার্যক্রম ও বিদ্যমান বিভিন্ন বিষয় সম্পর্কে সদস্য মহোদয়কে অবহিত করেন।
সদস্য মহোদয় পবিসের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সঠিকভাবে লোড ম্যানেজমেন্ট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় গ্রাহকসেবার মান আরও বৃদ্ধি পাবে।

Photos from Narayangonj Palli Bidyut Samity 2's post 23/05/2026

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রিঃ তারিখে অত্র সমিতির সদর দপ্তরে সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের কক্ষে ডাটা এন্ট্রি অপারেটর জনাব মৌরী আক্তার-এর বদলি জনিত বিদায় এর কারণে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের সভাপতিত্বে সদর দপ্তরের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী সহকর্মী একজন সৎ, আদর্শবান, সদা হাস্যোজ্জ্বল ও কর্তব্যপরায়ণ কর্মী হিসেবে সকলের নিকট সুপরিচিত ছিলেন।
এ সময় অত্র সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় বিদায়ী সহকর্মীর পরবর্তী কর্মস্থল ও ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করে শুভকামনা জ্ঞাপন করেন এবং অত্র সমিতির পক্ষ হতে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Photos from Narayangonj Palli Bidyut Samity 2's post 21/05/2026

অদ্য ২০/০৫/২০২৬ খ্রিঃ তারিখে নারায়ণগঞ্জ পবিস-২ এর পক্ষ হতে মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১ আসনের জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ট্রান্সফরমার চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা জোরদারকরণ এবং চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Photos from Narayangonj Palli Bidyut Samity 2's post 18/05/2026

অদ্য সকালের কালবৈশাখী ঝড়ে আড়াইহাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে, বিতরণ লাইনের তার ছিঁড়ে গেছে এবং বৈদ্যুতিক পোল ভেঙে যাওয়াসহ নানা ধরনের ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে।

ক্ষয়ক্ষতি নিরসনে আড়াইহাজার জোনাল অফিসের অভিযোগ গ্রুপ ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিরলসভাবে কাজ করছে।

ত্রুটিপূর্ণ লাইন ও পোল মেরামত শেষে নিরাপদভাবে পর্যায়ক্রমে সকল বিদ্যুৎ লাইন চালু করা হবে। আড়াইহাজার জোনাল অফিসের সম্মানিত ডিজিএম মহোদয় এবং কারিগরি বিভাগের কর্মকর্তাগণ বিষয়টির সার্বিকভাবে মনিটরিং করছেন।

সম্মানিত গ্রাহকবৃন্দের প্রতি ধৈর্য ধারণ ও সার্বিক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

17/05/2026

এতদ্বারা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মানিত প্রি-পেইড ও স্মার্ট প্রি-পেইড গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ২৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখ হতে ৩১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত সরকার কর্তৃক নির্ধারিত ছুটি ঘোষণা করা হয়েছে।
এমতাবস্থায় পবিত্র ঈদের ছুটির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ২৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে আপনার প্রি-পেইড ও স্মার্ট প্রি-পেইড মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রিচার্জ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Photos from Narayangonj Palli Bidyut Samity 2's post 14/05/2026

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

তারিখ: ১৪ই মে ২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার
স্থান: সদর দপ্তরের বোর্ড রুম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২

অদ্য ১৪ই মে ২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের বোর্ড রুমে ক্রীসকপ, নারায়ণগঞ্জ পবিস-২-এর উদ্যোগে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সমিতির সুযোগ্য সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়।

অনুষ্ঠানে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) হতে এজিএম (আইটি) পদে পদোন্নতিজনিত কারণে বিদায়ী সহকর্মীঃ
👉 মোঃ আবু নাঈম ছামিউল্লাহ

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একে একে বিদায়ী সহকর্মীর সঙ্গে কর্মজীবনে কাটানো সময় ও অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। বক্তারা তাঁর সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা, দায়িত্ববোধ, সদা হাস্যোজ্জ্বল আচরণ ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিদায়ী সহকর্মীর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।

বিদায়ী সহকর্মী তাঁর বক্তব্যে অত্র সমিতিতে অতিবাহিত কর্মজীবনের অভিজ্ঞতা, অর্জন ও স্মৃতিচারণ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি সমিতির সার্বিক উন্নয়ন, কল্যাণ ও অগ্রগতির জন্য আন্তরিক শুভকামনা জানান এবং নতুন পদ ও কর্মস্থলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় বিদায়ী সহকর্মীর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে বিদায়ী সহকর্মীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Photos from Narayangonj Palli Bidyut Samity 2's post 12/05/2026

অদ্য ১১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ অপরাহ্ন ৩.০০ ঘটিকায় আড়াইহাজার জোনাল অফিসে নিয়মিত মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নারায়ণগঞ্জ পবিস-২ এর সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোঃ আবুল বাশার আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় তিনি চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (GPMS) এর নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং এর বিপরীতে প্যারামিটারভিত্তিক অর্জন ও বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, পবিসের আর্থিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিস্টেম লস হ্রাস এবং বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে সংশ্লিষ্ট সকলকে অধিক দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ হতে হবে। এ লক্ষ্যে পবিস কর্তৃক প্রণীত গাইডলাইন ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী সকল কারিগরি ও অকারিগরি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন।

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রে ডিএনপি কার্যক্রম জোরদারকরণ, বিচ্ছিন্ন গ্রাহকদের বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের এবং প্রিপেইড মিটারের “নো ভেন্ডিং” গ্রাহকদের টপ লিস্ট প্রস্তুতপূর্বক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বকেয়া আদায়ের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

জনপ্রত্যাশা অনুযায়ী নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে ফিডারভিত্তিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদারকরণ, পথস্বত্ব পরিষ্কার রাখা, ঝুঁকিপূর্ণ লাইন ঝুঁকিমুক্ত করা, ট্রান্সফরমার বিকল হওয়ার হার কমানো এবং সিস্টেম ওভারলোড নিরসনের লক্ষ্যে লোড ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে সকল লাইনম্যানসহ ওএন্ডএম বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ প্রদান করেন।

তিনি আরও নির্দেশনা প্রদান করেন যে, সংযোগ নীতিমালা অনুযায়ী সংযোগ প্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান নিশ্চিত করতে হবে। শিল্পসমৃদ্ধ আড়াইহাজার উপজেলায় ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা বিবেচনায় নবনির্মিত আড়াইহাজার গ্রিড হতে বিদ্যুৎ গ্রহণের লক্ষ্যে ৩৩ কেভি ফিডারসমূহ দ্রুত প্রস্তুত রাখার পরামর্শ প্রদান করেন।

উপসংহারে সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় বলেন, পবিসের ন্যায় অত্যাবশ্যকীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে সকলকে দাপ্তরিক শৃঙ্খলা ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়াও বিদ্যুতের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে শুদ্ধাচার চর্চা, গ্রাহকদের প্রতি সহমর্মী ও সমব্যথী মনোভাব পোষণ এবং আন্তরিকতার সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


NARAYANGANJ PALLI BIDYUT SAMITY/2
Narayanganj
1462