7 Armed Police Battalion -APBn Sylhet

7 Armed Police Battalion -APBn Sylhet

Share

জনতার সেবক

Photos from Bangladesh Police's post 29/05/2026
25/05/2026

ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা পরামর্শ

Photos from 7 Armed Police Battalion -APBn Sylhet's post 17/05/2026

৭ এপিবিএন, সিলেট-এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

অদ্য ১৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট-এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা ব্যাটালিয়ন সদরদপ্তর, লালাবাজার, সিলেট-এর ড্রিল শেডে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ৭ এপিবিএন, সিলেট-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এ আর এম আলিফ মহোদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব পরিমল চন্দ্র দেব। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার জনাব দীপক জ্যোতি খীসা।

এছাড়াও সভায় অনলাইনের মাধ্যমে খাগড়াছড়ি ক্যাম্প থেকে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রোকনুজ্জামান। ব্যাটালিয়ন সদরদপ্তর, সিলেট হতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) জনাব জনি লাল দেব এবং মেডিকেল অফিসার জনাব ডাঃ রুহুল আমিন খান রিজভী।

সভায় ব্যাটালিয়ন সদরদপ্তর, সিলেট; খাগড়াছড়ি ক্যাম্প এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প, সিলেট হতে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ সরাসরি এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

সভাপতি মহোদয় ফোর্সের নিকট থেকে বিভিন্ন সমস্যা, প্রস্তাব ও মতামত গ্রহণ করেন। এর মধ্যে কিছু বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করেন এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Sylhet
LALABAZAR