Sylhet Govt. College BNCC Platoon.

Website

Sylhet Govt. College BNCC Platoon. SGC BNCC Platoon, Charlie Company, 7 Battalion, Mainamati Regiment
Established in 1980, our BNCC Platoon has been committed to leadership and patriotism.

We uphold knowledge and discipline, shaping cadets into responsible citizens and future leaders.

Cleanliness Campaign 2026Under the overall direction of 7 BNCC Battalion, Mainamati Regiment of the Bangladesh National ...
18/10/2026

Cleanliness Campaign 2026

Under the overall direction of 7 BNCC Battalion, Mainamati Regiment of the Bangladesh National Cadet Corps (BNCC), a "Cleanliness Campaign 2026" was successfully organized by the spontaneous initiative of the Sylhet Government College BNCC Platoon.

The honorable Platoon Commander, Professor Under Officer Muhi Uddin Sir, was present at the campaign and encouraged the cadets. Additionally, the disciplined cadets of the Sylhet Government College BNCC Platoon actively participated in a festive atmosphere to clean the entire campus.

The main objectives of this initiative were to preserve the natural beauty of the campus, create environmental awareness, and foster social responsibility and leadership skills among the cadets. With the joint efforts and sincere cooperation of everyone, the program was completed smoothly.

Clean Campus, Healthy Environment — Our Commitment.
BNCC: Knowledge, Discipline, Volunteering.

পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ময়নামতি রেজিমেন্টের অন্তর্ভুক্ত ৭ বিএনসিসি ব্যাটালিয়নের সার্বিক দিকনির্দেশনায় সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের স্বতঃস্ফূর্ত উদ্যোগে "পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত থেকে ক্যাডেটদের উৎসাহিত করেন সম্মানিত প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার মুহি উদ্দিন স্যার। এছাড়াও সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সুশৃঙ্খল ক্যাডেটবৃন্দ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নকরণ কার্যক্রম পরিচালনা করেন।
শিক্ষাঙ্গনের স্বাভাবিক সৌন্দর্য রক্ষা, পরিবেশগত সচেতনতা সৃষ্টি এবং ক্যাডেটদের মাঝে সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বের বিকাশ ঘটানোই ছিল এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। সকলের যৌথ প্রচেষ্টা ও ঐকান্তিক সহযোগিতায় সম্পূর্ণ কর্মসূচিটি সুচারুভাবে সম্পন্ন হয়।
পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, সুন্দর পরিবেশ—আমাদের অঙ্গীকার।

BNCC: জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী।

24 september 2026Welcome Freshers & New Cadet Recruitment NoticeToday, the Freshers' Reception & Orientation Program-202...
24/09/2026

24 september 2026
Welcome Freshers & New Cadet Recruitment Notice
Today, the Freshers' Reception & Orientation Program-2026 was successfully held at our college campus in a joyful and disciplined environment. Along with welcoming the newly admitted students, the cadets of the Bangladesh National Cadet Corps (BNCC) diligently maintained overall discipline throughout the event.
At the same time, the recruitment drive for new BNCC cadets has officially commenced on campus! Don't miss this Golden opportunity to foster patriotism, leadership, discipline, and to keep yourself one step ahead—join us today!
📞 For any query or assistance, feel free to contact us via WhatsApp: 01300418138"
Knowledge, Discipline, The Volunteers

২৪ সেপ্টেম্বর ২০২৬
নবীনদের স্বাগতম ও নতুন ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি

আজ আমাদের কলেজে অত্যন্ত আনন্দঘন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নবীন বরণ ও অরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬. নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি পুরো অনুষ্ঠানটির সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ক্যাডেটবৃন্দ
একই সাথে ক্যাম্পাসে শুরু হয়েছে BNCC-তে নতুন ক্যাডেট ভর্তির কার্যক্রম! দেশপ্রেম, নেতৃত্ব, শৃঙ্খলার শিক্ষা ও নিজেকে এক ধাপ এগিয়ে রাখার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আজই যুক্ত হও আমাদের সাথে.
📞 যেকোনো সমস্যা বা সাহায্যের প্রয়োজন হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে (WhatsApp) যোগাযোগ করবেন: 01300418138

The 3rd Regiment Collective Camping (2026–2027) of the battalion under Mainamati Regiment Headquarters, Bangladesh Natio...
22/09/2026

The 3rd Regiment Collective Camping (2026–2027) of the battalion under Mainamati Regiment Headquarters, Bangladesh National Cadet Corps (BNCC) Directorate, has successfully been held.

In this camp, Cadet Corporal Pabel Hossain (25070763) from our platoon achieved the rare and glorious honor of presenting the Guard of Honor to the respected General Officer Commanding (GOC) of the 9th Infantry Division, Savar Cantonment, Bangladesh Army.

Additionally, five other eligible and vibrant cadets from our platoon actively participated in this prestigious camp. The participating cadets are:

Cadet Corporal Rahimul Alam (25070754)

Cadet Lance Corporal Badrul Islam Joy (25070752)

Cadet Lance Corporal Tahsin Ahmad Sarkar (25070756)

Cadet Swadhin Rashid (25070767)

Cadet Md. Fuyaduzzaman Siam (25070769)

The camp was graced by the presence of the Director General of BNCC, Director (Training), Regiment Commander of Mainamati Regiment Headquarters, and other high-ranking military officers.

We are immensely proud and thrilled by this remarkable achievement of our platoon. Heartfelt congratulations and best wishes to all the participating cadets.

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) অধিদপ্তরের অধীনস্থ সদর দপ্তর ময়নামতি রেজিমেন্টের আওতাধীন ব্যাটালিয়নের রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্পিং (৩) ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে আমাদের প্লাটুনের ক্যাডেট কর্পোরাল পাবেল হোসেন (২৫০৭০৭৬৩) বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন, সাভার সেনানিবাসের সম্মানীয় জিওসি (GOC) মহোদয় স্যারকে গার্ড অফ অনার প্রদান করার বিরল ও গৌরবময় সুযোগ লাভ করেছেন।
এছাড়াও আমাদের প্লাটুন থেকে আরও ৫ জন যোগ্য ও প্রাণবন্ত ক্যাডেট এই মর্যাদাপূর্ণ ক্যাম্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
অংশগ্রহণকারী ক্যাডেটগণ হলেন:
ক্যাডেট কর্পোরাল রাহিমুল আলম (২৫০৭০৭৫৪)
ক্যাডেট ল্যান্স কর্পোরাল বদরুল ইসলাম জয় (২৫০৭০৭৫২)
ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাহসিন আহমদ সরকার (২৫০৭০৭৫৬)
ক্যাডেট স্বাধীন রশীদ (২৫০৭০৭৬৭)
ক্যাডেট মোঃ ফুয়াদুজ্জামান সিয়াম (২৫০৭০৭৬৯)
ক্যাম্পে উপস্থিত ছিলেন BNCC-র মহাপরিচালক মহোদয়, ডাইরেক্টর ট্রেনিং অ্যান্ড অ্যাডমিশন, সদর দপ্তর ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ।
আমাদের প্লাটুনের এই অভাবনীয় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সকল অংশগ্রহণকারী ক্যাডেটদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ত্যাগ, আত্মশুদ্ধি এবং মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ এ...
27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, আত্মশুদ্ধি এবং মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ এই পবিত্র উৎসব আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। মহান আল্লাহ্‌ আমাদের কোরবানি কবুল করুন এবং সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও বরকত দান করুন।
“সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন”-এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

------------

Warmest greetings and heartfelt felicitations to all on the auspicious occasion of Eid-ul-Adha.

May this sacred festival, imbued with the profound virtues of sacrifice, spiritual purification, and compassion for humanity, inspire peace, concord, and collective prosperity in our personal, social, and national spheres. May Almighty Allah graciously accept our Qurbani and bestow upon us abundant blessings, enduring happiness, and divine benevolence.
On behalf of “Sylhet Government College BNCC Platoon,” we extend our sincerest wishes to everyone for a blessed and joyous Eid-ul-Adha.

শুরুটা তাদের যেমন ছিল…..অনভিজ্ঞ তবে স্বপ্নচারী অপরিপক্ব ক্যাডেট,যারা তিলে তিলে গড়ে উঠেছে,ধরেছে এখন নৌকার হাল।"এসজিসিবিপি...
14/05/2026

শুরুটা তাদের যেমন ছিল…..
অনভিজ্ঞ তবে স্বপ্নচারী অপরিপক্ব ক্যাডেট,
যারা তিলে তিলে গড়ে উঠেছে,
ধরেছে এখন নৌকার হাল।

"এসজিসিবিপি অভিযাত্রিক-২৫"

11 May 2026Press Release“Rank Promotion Examination–2026 (1) of Sylhet Government College BNCC Platoon Held”Today, on 11...
12/05/2026

11 May 2026
Press Release
“Rank Promotion Examination–2026 (1) of Sylhet Government College BNCC Platoon Held”

Today, on 11 May 2026 (Monday), the Rank Promotion Examination–2026 (1) of Sylhet Government College BNCC Platoon was held under the presidency of Professor Under Officer Muhi Uddin, Platoon Commander of Sylhet Government College BNCC Platoon (SGCBP).

Sergeant Jahidul Islam Talukdar, BSM, 7 BNCC Battalion, was present as the examiner of the examination. Also present was Cadet Under Officer Imran Ahmed Evan, Adjutant, Delta Company, 7 BNCC Battalion.
Cadets from different levels of the platoon participated in the examination. Through this rank promotion examination, the cadets’ leadership qualities, discipline, military skills, and overall competence were assessed.

The examination and its overall activities were conducted smoothly and concluded successfully.

----------

১১ মে, ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
“সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের র‍্যাংক পদোন্নতি পরীক্ষা–২০২৬ (১) অনুষ্ঠিত”

আজ ১১ মে ২০২৬, সোমবার সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের র‍্যাংক পদোন্নতি পরীক্ষা–২০২৬ (১) অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সভাপতিত্ব করেন প্রফেসর আন্ডার অফিসার মুহি উদ্দিন, প্লাটুন কমান্ডার, সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন (এসজিসিবিপি)।

পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট জাহিদুল ইসলাম তালুকদার, বিএসএম, ৭ বিএনসিসি ব্যাটালিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার ইমরান আহমেদ ইভান, এডজ্যুট্যান্ট, ডেল্টা কোম্পানি, ৭ বিএনসিসি ব্যাটালিয়ন।
পরীক্ষায় প্লাটুনের বিভিন্ন পর্যায়ের ক্যাডেটগণ অংশগ্রহণ করেন। র‍্যাংক পদোন্নতি পরীক্ষার মাধ্যমে ক্যাডেটদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, সামরিক দক্ষতা ও সার্বিক যোগ্যতা মূল্যায়ন করা হয়।

পরিশেষে পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

03 May, 2026Press Release“Farewell Reception Program for the ‘SGCBP Onirban-24’ Batch Organized by Sylhet Government Col...
07/05/2026

03 May, 2026
Press Release
“Farewell Reception Program for the ‘SGCBP Onirban-24’ Batch Organized by Sylhet Government College BNCC Platoon”

Today, on 03 May 2026 (Sunday), the farewell reception program for the cadets of the outgoing batch ‘SGCBP Onirban-24’ of Sylhet Government College BNCC Platoon was held with due dignity and enthusiasm.

Professor Dr. Rabeya Parveen, Principal of Sylhet Government College, attended the ceremony as the Chief Guest. Special Guests included Mr. Mahbubur Rahman, Secretary of the Teachers’ Council, Sylhet Government College, and Professor Md. Amirul Hossain, Head of the Department of Economics, Sylhet Government College.

The program was presided over by Professor Under Officer Muhi Uddin, Platoon Commander of Sylhet Government College BNCC Platoon. The event was hosted by Cadet Under Officer Imran Ahmed Evan, Adjutant, Delta Company, 7 BNCC Battalion.

The Battalion Sergeant Major of 7 BNCC Battalion along with other military instructors were also present at the event. In addition, Cadet Under Officers and cadets from various companies of 7 and 10 BNCC Battalions attended the farewell.

During the program, the Honorable Chief Guest handed over farewell crests to the outgoing cadets and delivered an inspirational speech addressing both the outgoing and current cadets. On behalf of Sylhet Government College BNCC Platoon, a crest of honor was also presented to the Chief Guest.

Finally, with the permission of the Honorable Chief Guest, the program was formally concluded.

(SGCBP Media Wing)
----------

০৩ মে, ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
“সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কর্তৃক ‘এসজিসিবিপি অনির্বাণ-২৪’ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত”

আজ ০৩ মে ২০২৬, রোববার সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের বিদায়ী ব্যাচ ‘এসজিসিবিপি অনির্বাণ-২৪’-এর ক্যাডেটদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. রাবেয়া পারভীন, সিলেট সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুর রহমান, সম্পাদক, শিক্ষক পরিষদ, সিলেট সরকারি কলেজ এবং প্রফেসর মো. আমিরুল হোসেন, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিলেট সরকারি কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আন্ডার অফিসার মুহি উদ্দিন, প্লাটুন কমান্ডার, সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডেট আন্ডার অফিসার ইমরান আহমেদ ইভান, এডজুট্যান্ট, ডেল্টা কোম্পানি, ৭ বিএনসিসি ব্যাটালিয়ন।

এছাড়াও অনুষ্ঠানে ৭ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সার্জেন্ট মেজরসহ অন্যান্য সামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি ৭ ও ১০ বিএনসিসি ব্যাটালিয়নের বিভিন্ন কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার ও ক্যাডেটবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী ক্যাডেটদের হাতে বিদায়ী সংবর্ধনা স্মারক তুলে দেন এবং বিদায়ী ও বর্তমান ক্যাডেটদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরিশেষে প্রধান অতিথির অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(এসজিসিবিপি মিডিয়া উইং)

SGCBP ONIRBAN-24এসজিসিবিপি অনির্বাণ-২৪
04/05/2026

SGCBP ONIRBAN-24

এসজিসিবিপি অনির্বাণ-২৪

16/04/2026

15 April 2026
Press Release
“Views-Exchange Meeting with Centre Secretaries Held in Sylhet on the Occasion of SSC and Equivalent Examinations 2026”

A significant views-exchange meeting was held with the Centre Secretaries under the Sylhet Education Board and the Madrasa and Technical Education Boards of the Sylhet region, with the aim of ensuring the smooth, fair, and malpractice-free conduct of the SSC and equivalent examinations 2026.

In this occation Chief Guest was the Honorable Minister of Education and Primary & Mass Education of the Government of the People’s Republic of Bangladesh, Dr. A N M Ehsanul Haque Milon, MP. The Honorable Minister of Labour and Employment and Expatriates’ Welfare, Mr. Ariful Haque Chowdhury, MP, was present as the Special Guest.

To add dignity to the ceremony, smartly turned-out cadets of 7 BNCC Battalion presented a Guard of Honour. The Guard Commander was Cadet Under Officer Md. Shahid Ahmed, Adjutant, Alpha Company.

Cadet Pavel Hossain (25070763) of Sylhet Government College BNCC Platoon also participated as a proud member of the Guard Contingent.

The ceremony concluded in a disciplined, orderly, and successful manner.

---------

১৫ এপ্রিল, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
“এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেটে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত”

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ কেন্দ্র সচিবদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি।

অনুষ্ঠানকে অধিকতর মর্যাদাপূর্ণ করে তুলতে ৭ বিএনসিসি ব্যাটালিয়নের চৌকস ক্যাডেটগণ গার্ড অব অনার প্রদান করেন। গার্ড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সাহিদ আহমেদ, এডজুটেন্ট, আলফা কোম্পানি।

উক্ত গার্ড কন্টিনজেন্টে সিলেট সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকস ক্যাডেট পাবেল হোসেন (২৫০৭০৭৬৩) একজন সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি শৃঙ্খলাপূর্ণ, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত পরিবেশে সম্পন্ন হয়।

নৃত্যের ক্লাসে বিশিষ্ট ক্যাডেট........
15/04/2026

নৃত্যের ক্লাসে বিশিষ্ট ক্যাডেট........

Address

Sylhet Govt. College, Tilagor
Sylhet
3100

Opening Hours

Thursday 11:45 - 15:30
Sunday 11:45 - 15:30

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Govt. College BNCC Platoon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category