Consulate General of Bangladesh in Toronto

Consulate General of Bangladesh in Toronto

Share

This is the Official page of the Consulate General of Bangladesh in Toronto, Canada

05/27/2026
Photos from Consulate General of Bangladesh in Toronto's post 05/27/2026

পবিত্র ঈদ-উল-আযহা- ২০২৬ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী

05/26/2026

I am wishing you and your family a joyful and blessed Eid ul Azha. May this occasion bring happiness, peace, and good health to you and your loved ones.
Eid Mubarak!

05/25/2026

🌙✨ ঈদ মোবারক | Eid ul Azha Mubarak ✨🌙

On the joyous occasion of Eid ul Azha, I extend my warmest greetings and heartfelt congratulations to all members of the Bangladeshi community in the Greater Toronto Area and across Canada.

Eid ul Azha is a time of celebration, reflection, and togetherness. It is an occasion that brings families and communities closer, reminding us of the values of compassion, generosity, and solidarity that bind us together — values that our community in Canada continues to uphold with great pride.

On behalf of the Consulate General of Bangladesh, Toronto, I convey heartfelt Eid greetings to every Bangladeshi in Canada and to all our Canadian friends who share in this joyous celebration.
May this Eid bring peace, happiness, and prosperity to your families and loved ones. 🤲

Eid Mubarak to all! 🎉

Md Shah Alom Khokon
Consul General of Bangladesh
Consulate General of Bangladesh, Toronto
🇧🇩🇨🇦

#ঈদমোবারক

05/24/2026

বাংলাদেশের জনগণের পরম প্রিয়জন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে তাঁর চির-অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁকে স্মরণ করছি অনিঃশেষ কৃতজ্ঞতার সঙ্গে। কামনা করি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত।

আমাদের জাতীয় ইতিহাসের অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তাঁর আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। দিকনির্দেশক বাতিঘরের মতো। মুমূর্ষু জাতিকে জাগিয়ে দিয়ে সামগ্রিকভাবে সচেতন করার জন্য, স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে সর্বপ্লাবী প্রতিভার তখন দরকার হয়ে পড়েছিল, জাতীয় কবি ছিলেন সেই প্রার্থিত ও বহু কাঙ্ক্ষিত প্রতিভা।

কাজী নজরুল ইসলামের পুরো জীবনটাই যেন ছিল এক যুদ্ধ ঘোষণা। একটা অনন্যসাধারণ বিদ্রোহ। এই বিদ্রোহ ঔপনিবেশিক শাসন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে; তথা সকল অন্যায়, অবিচার ও অসুন্দরের বিরুদ্ধে।

মানুষ, মানবতা, স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ ও নারীমুক্তির জন্য তাঁর চেয়ে বেশি শিল্পসফল শব্দ আর কেউ রচনা করেননি। তিনিই আমাদের প্রথম কবি, সাংবাদিক, রাজনীতিক যিনি ঔপনিবেশিক পরাধীনতার বিরুদ্ধে উপমহাদেশের পূর্ণ স্বাধীনতা দাবি করেন। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র- নির্বিশেষে মানুষের প্রতি তাঁর যে দরদ ও দীপ্ত অঙ্গীকার তা তুলনাহীন।

মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তাঁর রচনার মধ্যে মহিমাময় সৌন্দর্যে প্রাণবন্ত হয়ে উঠেছে। তাঁর সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য আছে সকল কালের সকল মানুষের। অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তিনি আমাদের প্রধান পাথেয়। তাঁর প্রাসঙ্গিকতা ও প্রয়োজন কখনো ফুরানোর নয়।

আমাদের মুক্তিযুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানে তাঁর কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনই আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। বাংলা কাব্য-সংগীতে তাঁর আবির্ভাব ছিল ধূমকেতুর মতো বিস্ময়ময় ও অভূতপূর্ব। মাত্র দুই দশকের সাধনা দিয়ে তিনি জাতিকে করে গেছেন আত্মপ্রত্যয়মণ্ডিত। নির্মাণ করে দিয়ে গেছেন জাতীয় সাহিত্য-সংস্কৃতির পাটাতন। সত্যিকার অর্থেই তিনি জাতীয় রেনেসাঁর নিশানবরদার। আবার তিনি বাংলাদেশের জাতীয় কবি হয়েও সারা পৃথিবীর নিঃস্ব, রিক্ত মজলুম মানুষের আত্মার আত্মীয়।

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি বিশ্ব কবিসভারও গুরুত্বপূর্ণ নায়ক। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি, আমাদের জাতীয় চেতনার প্রতীক। আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ। জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিভেদের গ্লানি মুছে ফেলে সবার আগে বাংলাদেশকে ধারণ করে, আমাদের স্বাধীনতাকে অর্থবহ করে, সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক মাতৃভূমির জন্য নিজেদের নিবেদিত করাই হোক আমাদের প্রত্যয়।

05/20/2026

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২০ মে ২০২৬) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাননীয় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

05/20/2026

Heartiest Congratulations, Bangladesh Cricket : The Tigers

Series Dominance Complete 🇧🇩 Bangladesh seal the series 2-0 against Pakistan.

05/19/2026

📢 সুসংবাদ! পাসপোর্ট সংগ্রহে আর লম্বা ভ্রমণ নয়! 🎉🇧🇩
আমরা জানি, কনস্যুলেট জেনারেল আসা সবার জন্য সহজ নয়। আপনাদের অনেককেই দূরবর্তী শহর বা প্রদেশ থেকে ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করে আসতে হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুলও বটে।
সেজন্যেই আমরা আমাদের সেবা পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি।
এখন থেকে, আপনার নতুন ই-পাসপোর্ট সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে! 🏠✈️
এই সহজ ডাকযোগে সেবাটি পেতে যা করতে হবে:
✅ আবেদন: কনসাল জেনারেল বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে।
✅ একটি বীমাকৃত, প্রি-পেইড রিটার্ন খাম জমা দিন: একটি বীমাকৃত, প্রি-পেইড রিটার্ন খাম (যেমন DHL) জমা দিতে হবে, যা ডেলিভারির সময় স্বাক্ষর ছাড়া গ্রহণ করা যাবে না। এটি নিশ্চিত করে যে আপনি ব্যতীত আর কেউ আপনার পাসপোর্ট গ্রহণ করছে না।
✅ এনআইডি কপি: আপনার বা আপনার পরিবারের কারো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) একটি ফটোকপি সংযুক্ত করতে হবে।
✅আবেদনকারীর বর্তমান পোসপোর্ট
একটি গুরুত্বপূর্ণ কথা:
আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনার পাসপোর্ট প্যাকেট করে কুরিয়ার সার্ভিসের কাছে হস্তান্তর করব। তবে, একবার তা কুরিয়ারের কাছে চলে গেলে, কুরিয়ার সার্ভিসের শর্তাবলী প্রযোজ্য হবে। ডাক বিভাগ বা কুরিয়ারের মাধ্যমে কোনো বিলম্ব বা পাসপোর্ট হারিয়ে গেলে কনস্যুলেট জেনারেল দায়ী থাকবে না।
এই সেবা গ্রেটার টরন্টো এলাকার জন্য প্রযোজ্য হবে না।

Want your business to be the top-listed Government Service in Toronto?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


2235 Sheppard Avenue East (Atria II), Suite# 1505
Toronto, ON
M2J5B5

Opening Hours

Monday 9am - 1pm
2pm - 4pm
Tuesday 9am - 1pm
2pm - 4pm
Wednesday 9am - 1pm
2pm - 4pm
Thursday 9am - 1pm
2pm - 4pm
Friday 9am - 1pm
2pm - 4pm