Dr.Jahirul Haque

Call Directions

Dr.Jahirul Haque মানুষ মানুষের জন্য।
অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে।
(1)

17/10/2026

জীবনের প্রতিটি নিঃশ্বাসই আল্লাহর অমূল্য নিয়ামত। তাই অহংকার নয়, কৃতজ্ঞ হও। আর স্বার্থপরতা নয়, মানবকল্যাণই হোক আমাদের জীবনের মূল দর্শন।

এই গ্রেপ্তারগুলো আন্দোলনের সমাপ্তি নয়, বরং ক্ষমতাসীন শক্তির অস্বস্তিরই লক্ষণ।এত গ্রেফতারি, এত পুলিশ, সেনা, আধসেনা, মেট্র...
11/10/2026

এই গ্রেপ্তারগুলো আন্দোলনের সমাপ্তি নয়, বরং ক্ষমতাসীন শক্তির অস্বস্তিরই লক্ষণ।
এত গ্রেফতারি, এত পুলিশ, সেনা, আধসেনা, মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন বাতিল তারপরেও এখনো হাজার হাজার মানুষ দিল্লির রাজপথে। তবে এত বলপ্রয়োগ ও নিপীড়নের প্রতিটি পদক্ষেপেরই রয়েছে পাল্টা জবাব!
কেননা, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, "প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে"।

10/10/2026

দিল্লিতে বিপুল সংখ্যক জেন-জি গ্রেফতার হওয়া সত্ত্বেও, জেন-জি (Gen-Z) প্রজন্মের এক বিশাল জনস্রোত আছড়ে পড়েছে ।
জেন-জিরা ভীত না হয়ে গোটা দেশ থেকে আসছে দিল্লির দিকে....

১৩ সেপ্টেম্বর ২০২৬-এ 'মিল্লাত টাইমস'-এর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ভারতজুড়ে মুসলিম ধ...
30/09/2026

১৩ সেপ্টেম্বর ২০২৬-এ 'মিল্লাত টাইমস'-এর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ভারতজুড়ে মুসলিম ধর্মীয় ও সামাজিক সম্পত্তির বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের অন্তত ২,১৬৬টি ঘটনার, পরিসংখ্যানের তথ্য তুলে ধরা হয়েছে।
মিল্লাত টাইমসের তথ্য অনুযায়ী, ২,১৬৬ সংখ্যাটির মধ্যে মসজিদ, মাদ্রাসা, দরগাহ, মাজার এবং অন্যান্য মুসলিম ধর্মীয় বা সামাজিক সম্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে। এতে আংশিক ভাঙচুর, অপসারণ, উচ্ছেদ অভিযান এবং সরকারিভাবে প্রকাশিত সামগ্রিক পরিসংখ্যানের মতো বিষয়গুলোও যুক্ত করা হয়েছে।

এই তথ্য শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এবং এতে উল্লিখিত প্রতিটি ঘটনার স্বতন্ত্র যাচাইকরণ এর অন্তর্ভুক্ত নয়।

25/09/2026

গণতন্ত্রের স্বচ্ছ মূল্য নির্ধারণ হয় ভোটের মাধ্যমে।
রেশন, আধার যেমন অন্য কেউকে দিয়ে কাজ হয় না তেমনি সকল নির্বাচনের ভোট হোক finger thum এর মাধ্যমে।

শান্তিকামী আন্দোলনরত শিক্ষিত হবু শিক্ষকদের ক্ষেত্রে পুলিশের কঠোর রূপ ধারণ করে, অথচ রাস্তা অবরোধ করে আন্দোলনরত প্রাক্তন উ...
24/09/2026

শান্তিকামী আন্দোলনরত শিক্ষিত হবু শিক্ষকদের ক্ষেত্রে পুলিশের কঠোর রূপ ধারণ করে, অথচ রাস্তা অবরোধ করে আন্দোলনরত প্রাক্তন উগ্রপন্থীদের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখলে সাধারণ জনগণের মনের মধ্যে প্রশ্ন জাগে!
চাকরির দাবিতে আন্দোলনরত টেট উত্তীর্ণ বেকার যুবকদের ওপর পুলিশের লাঠিচার্জ বা আক্রমণ যেকোনো গণতান্ত্রিক সমাজেই একটি অত্যন্ত সংবেদনশীল এবং উদ্বেগের বিষয়। শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকারের দাবি জানানো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।
পুলিশি অ্যাকশন মৌলিক অধিকার ও বাকস্বাধীনতার পরিপন্থী এবং এটি বেকার যুবকদের প্রতি চরম অবিচার।
যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি কর্মসংস্থানের জন্য, নিজের ন্যায্য অধিকারের জন্য বছরের পর বছর রাস্তায় বসে আন্দোলন করা নিঃসন্দেহে একটি অত্যন্ত সংবেদনশীল এবং দুঃখজনক পরিস্থিতি।

কৈলাসশহরের তরুণ প্রতিবাদী যুবক এবং সমাজসেবক  ইয়াহিয়া খানের মৃত্যুর খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। এত কম বয়সে তা...
22/09/2026

কৈলাসশহরের তরুণ প্রতিবাদী যুবক এবং সমাজসেবক ইয়াহিয়া খানের মৃত্যুর খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। এত কম বয়সে তার মৃত্যুর খবরটি শোনার জন্য একে বারেই প্রস্তুত ছিলাম না। তবে মানতে তো হবেই, কেননা, মৃত্যুর মত চিরন্তন সত্য পৃথিবীতে আর কিছুই নেই।
একটি সমাজ যখন তার কোনো প্রতিবাদী কণ্ঠস্বরকে হারায়, তখন যে শূন্যতা তৈরি হয় তা সত্যিই অপূরণীয়। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যাঁরা বুক চিতিয়ে দাঁড়ান, তাঁরা কেবল একজন ব্যক্তি নন, বরং গোটা সমাজের বিবেক হিসেবে কাজ করেন। তাঁদের চলে যাওয়া পুরো সমাজ ও দেশের জন্য এক বিরাট ক্ষতি।
ঠিক তেমনি, কৈলাস শহরের তরতাজা যুবক ইয়াহিয়া খানের চলে যাওয়া সত্যিই এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
আল্লাহতালা তাকে জান্নাত বাসি করুক এবং শোকাবহ পরিবারকে শোক সইবার তৌফিক দিন। আমিন।

অবশেষে, এলাহাবাদ হাইকোর্ট আয়ুস মালিকের (যিনি বর্তমানে মোহাম্মদ আলী নামে পরিচিত) পক্ষে রায় দিয়েছে এবং তাকে তার পরিবারে...
16/09/2026

অবশেষে, এলাহাবাদ হাইকোর্ট আয়ুস মালিকের (যিনি বর্তমানে মোহাম্মদ আলী নামে পরিচিত) পক্ষে রায় দিয়েছে এবং তাকে তার পরিবারের হেফাজত থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে । আজ (১৬ সেপ্টেম্বর, ২০২৬) বিচারপতি সন্দীপ জৈনের একক বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন ।

ইসলাম গ্রহণের পর পারিবারিক বাধা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার মুখে পড়া আয়ুষ মালিক, অবশেষে আদালতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর হিন্দুধর্মে ফিরে যাওয়ার ভিডিও প্রকাশ করা হলেও ৩১ বছর বয়সী আয়ুস মালিক আদালতে সশরীরে হাজির হয়ে স্পষ্টভাবে জানান যে, তিনি কোনো জোরজবরদস্তি বা প্রলোভন ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলামই পালন করতে চান।

আয়ুস আদালতকে জানান যে তিনি তার স্ত্রী চাঁদনী কুরেশির সাথেই বসবাস করতে চান । আদালত রায় দিয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে তিনি নিজের পছন্দমতো যেকোনো স্থানে এবং যেকোনো ব্যক্তির সাথে বসবাস করার জন্য সম্পূর্ণ স্বাধীন ।
এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের শামলি জেলা পুলিশকে নির্দেশ দিয়েছে যেন আয়ুস মালিকের ব্যক্তিগত স্বাধীনতা এবং তার বৈবাহিক জীবনে কোনো প্রকার হস্তক্ষেপ বা হয়রানি না করা হয় ।
আদালত মন্তব্য করেছে যে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন আদালতের সামনে তার স্বাধীন ইচ্ছার কথা স্পষ্ট করেন, তখন আইনগত কোনো বাধা না থাকলে সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।
ছেলের কল্যাণের জন্য বাবার উদ্বেগ থাকা স্বাভাবিক, তবে সেটি একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের সাংবিধানিক অধিকারকে খর্ব করতে পারে না ।
উল্লেখ্য, আয়ুস মালিক ইসলাম ধর্ম গ্রহণ করে চাঁদনী কুরেশিকে বিয়ে করার পর তার বাবা দেবরাজ সিং মালিক এর বিরোধিতা করেন । তার বাবা শামলি থানায় উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তরকরণ বিরোধী আইনের অধীনে চাঁদনী ও তার পরিবারের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেছিলেন, যার ফলে পুলিশ চাঁদনী ও তার বাবাকে গ্রেপ্তারও করেছিল। পরবর্তীতে আয়ুসের এক বন্ধু আদালতে 'হেবিয়াস কর্পাস' (বন্দী প্রত্যক্ষীকরণ) আবেদন জমা দিয়ে দাবি করেন যে আয়ুসকে তার পরিবার জোরপূর্বক ঘরে বন্দী করে রেখেছে । সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত আয়ুসকে সশরীরে হাজির করার নির্দেশ দেয় এবং এই চূড়ান্ত রায় প্রদান করে ।

আসসালামু আলাইকুম" যার শাব্দিক অর্থ "আপনার বা তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।মাশাআল্লাহ  এর শাব্দিক অর্থ  “মহান আল্লাহ যা ...
16/09/2026

আসসালামু আলাইকুম" যার শাব্দিক অর্থ "আপনার বা তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।
মাশাআল্লাহ এর শাব্দিক অর্থ “মহান আল্লাহ যা চান।
জাযাকাল্লাহ" অর্থ "আল্লাহ উত্তম প্রতিদান বা কল্যাণ দান করুন"।

এই তিনটি শব্দের অর্থ যদি জানতো তাহলে অন্ধ ভক্তরা পশ্চিমবঙ্গের আইপিএস (IPS) আধিকারিক ড. বুশরা বানোকে কটাক্ষ করতো না।
শব্দগুলোর ভুল অর্থ বুঝার অন্ধ মানসিকতাকে ঘৃণা জানাই।

15/09/2026

এই ভিডিওতে 'আসসালামু আলাইকুম', ‘ইনশাআল্লাহ' এবং ‘জাজ়াকাল্লাহ’-র মতো শব্দ বলায় পশ্চিমবঙ্গের এই মুসলিম নারী আইপিএস (IPS) অফিসার ড. বুশরা বানো কে ২৪ ঘণ্টার মধ্যেই বদলি করে দিল ! একজন মুসলিম আধিকারিক তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে সালাম ব্যবহার করতে পারবে না ? কি আজব কান্ড চলছে এদেশে !

দুইবার ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ বুশরা বানুর অপরাধ এজন্যই কেন তিনি এই ভিডিওতে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করেছিলেন ! সালাম, ইনশাল্লাহ, জাযাকাল্লাহ এগুলো হচ্ছে জাস্ট একটা অজুহাত।

Address

Ramnagar
Agartala
7999001

Telephone

+9615620432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jahirul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby government services