আমাদের সেই স্কুলবেলা
- শান্ত রায়
রঞ্জিত কাকুর ঘণ্টার আওয়াজ, টুং টাং টুং টাং,
শুনলেই বুকে জাগত চেনা খুশির এক তরঙ্গ।
শান্তি স্যারের বেতের বাড়ি, হাতটা হতো লাল,
ভুলতে কি আর পারি আমরা সেই পুরোনো কাল?
শ্যামল স্যারের জালিবেতের 'টিকা' নেওয়া পিঠে,
আজ ভাবলে সেসব স্মৃতি লাগে ভারী মিষ্টি ও মিঠে!
রাইমোহন স্যার বলতেন, "এবার রিডিং পড়া শুরু কর,"
ভয়ে ভয়ে কাঁপত তখন ক্লাসের প্রতিটি ঘর।
রিতা দিদিমণির ব্যায়ামে শরীর হতো চাঙ্গা,
গৌতম স্যারের 'ভোল্টেজ বাড়ানো' পেটের সেই মোচড় ভাঙা!
রিক্তা দিদিমণির এনএসএস (NSS) ক্লাসে সমাজসেবার পাঠ,
মনমোহন স্যারের সেই চড় খেলে ঘুরত চোখের ঘাট।
ভাঙা চক, কালো বোর্ড আর স্মৃতিময় সেই হাসি,
শত বকুনির মাঝেও স্কুল তোমাকেই ভালোবাসতাম বেশি!
Surjyamaninagar School Alumni Association -SAA
The Surjyamaninagar School Alumni Association is a community of former students who share a deep bond with their alma mater.
ফিরে এসো।
- সৈকত চৌধুরী
বিদ্যালয়ের সেই পুরোনো আঙিনা যদি আজও ডাকে,
সকালের প্রার্থনার সুর যদি কানে ভেসে আসে,
খাতার পাতায় লেখা স্বপ্নগুলোর কথা যদি মনে পড়ে,
তবে ফিরে এসো।
স্যার-দিদিমণিদের স্নেহভরা বকুনি,
শাসনের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা,
জীবনের পথে চলার প্রথম পাঠ যদি ভোলোনি,
তবে ফিরে এসো।
খেলার মাঠে ছুটে বেড়ানো দিনগুলো,
খিচুড়ি এক থালায় ভাগ করে খাওয়ার সেই মুহূর্তগুলো,
বিদ্যালয় রেখে যাওয়া স্মৃতিগুলো যদি হৃদয়ে বেঁচে থাকে,
তবে ফিরে এসো।
আজ তুমি যে অবস্থানেই থাকো,
যে পরিচয়েই পরিচিত হও না কেন,
তোমার সাফল্যের ভিত গড়তে যদি এই বিদ্যালয়ের অবদান থাকে,
তবে ফিরে এসো।
প্রিয় মানুষটির হাসি যদি মনে পড়ে,
অপ্রকাশিত অনুভূতির সেই কিশোর বেলা,
প্রথম ভালো লাগার গল্পগুলো যদি এখনও হৃদয়ে জেগে থাকে,
তবে ফিরে এসো।
ছোটবেলার সেই নির্ভার দিনগুলো,
বৃষ্টি ভেজা মাঠ, রোদমাখা বিকেল,
হারিয়ে যাওয়া সময়ের জন্য যদি মন কাঁদে,
তবে ফিরে এসো।
বন্ধুদের কথা মনে করে যদি
চোখের কোণে নীরব জল জমে ওঠে,
যদি একবার আবার সবাইকে কাছে পাওয়ার ইচ্ছে জাগে,
তবে ফিরে এসো।
ফিরে এসো শুধু একটি অনুষ্ঠানে নয়,
ফিরে এসো তোমার শেকড়ের কাছে,
ফিরে এসো সেই প্রাঙ্গণে
যেখানে তোমার স্বপ্ন প্রথম ডানা মেলেছিল।
ফিরে এসো,
কারণ বিদ্যালয় শুধু একটি ভবন নয়,
এটি আমাদের সবার মিলিত স্মৃতির আরেক নাম।
Shout out to my newest followers! Excited to have you onboard! Uttam Laskar, Chandan Debnath, Ashish Sarkar, Tushar Acharjee, Sandip Roy, Pritam Roy, Rinty Saha, Er Sanjoy Das, Anuradha Debnath, Taniya Choudhury, Dipayan Deb, Santosh Ch Sarkar, Mousumi Das, Subarna Saha, Tapa Sarkar Saha, Junti Podder, Partha Chakraborty, Biswajit Biswas, Naren Bhowmik, Fitcoch Priyanka, Susanta Datta, Bappa Saha, Mithun Paul, Chandra Sutradhar, Manti Saha Saha Manti, Piyali Saha, Niyati Ghosh, Pâbâñ Sârkâr, Tanushree Saha, Sulanki Saha, Md Asad, Puja Saha, Arpita Deb, Sagarika Debnath, Subrata Choudhury, Bishakha Debnath, Rumpa Saha, Rupa Bhowmik, Ratna Das, Pranoy Roy, Tanii Sarkar, Rupai Saha
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
NH/8, Agartala Bishalgarh Rood
Agartala
SURJYAMANINAGAR
