Bankura District Police

Call Directions Website

Bankura District Police Bankura District Police is committed to uphold the rule of law, to prevent crimes and to maintain law and order.

🙏 মানবিকতার বার্তা ও সম্প্রীতির বন্ধনে শ্রীশ্রী মা কালীর আরাধনা 🙏বেলিয়াতোড় থানার উদ্যোগে শ্রীশ্রী মা কালীর পুজো উপলক্ষ...
11/11/2026

🙏 মানবিকতার বার্তা ও সম্প্রীতির বন্ধনে শ্রীশ্রী মা কালীর আরাধনা 🙏

বেলিয়াতোড় থানার উদ্যোগে শ্রীশ্রী মা কালীর পুজো উপলক্ষে গতকাল সন্ধ্যায় আসন্ন শীতের কথা মাথায় রেখে 200-রও বেশি অসহায় ও দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সবুজ ভবিষ্যৎ গড়ার বার্তা দিতে তাঁদের হাতে একটি করে ফলের চারা গাছও প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিলেশ্বর সিংহ, বিধায়ক বড়জোড়া , শ্রী অমরনাথ শাখা, বিধায়ক ওন্দা, শ্রী পি.ভি.জি সতীশ পুলিশ সুপার, বাঁকুড়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভক্তি, মানবিকতা, সম্প্রীতি ও ঐক্যের এক অপূর্ব মেলবন্ধনে বেলিয়াতোড় থানার এই উদ্যোগ উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলল।

খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের উদ্যোগইন্দপুরে মানহীন মিষ্টি বিক্রির অভিযোগের ভিত্তিতে আজ খাতড়ার খাদ্য ...
11/11/2026

খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের উদ্যোগ

ইন্দপুরে মানহীন মিষ্টি বিক্রির অভিযোগের ভিত্তিতে আজ খাতড়ার খাদ্য সুরক্ষা আধিকারিক (FSO), ইন্দপুর BDO দপ্তরের কর্মী এবং ইন্দপুর থানার পুলিশকর্মীদের যৌথ উদ্যোগে সংশ্লিষ্ট মিষ্টির দোকানে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন কয়েকটি ক্ষতিগ্রস্ত খাদ্যসামগ্রী চিহ্নিত করা হয় এবং খাদ্য সুরক্ষা আধিকারিকের নির্দেশে সেগুলি নষ্ট করা হয়। পাশাপাশি, খাদ্য সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়ে দোকান কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করা হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য রক্ষায় বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন সর্বদা সচেষ্ট।

Ensuring Food Safety and Protecting Public Health

Acting on a complaint regarding the sale of substandard sweets in Indpur, a joint raid was conducted today at the concerned sweet shop by the Food Safety Officer (FSO), Khatra, staff of BDO Office, Indpur, and personnel of Indpur Police Station.

During the raid, a few damaged food items were detected and destroyed as per the directions of the FSO. A notice was also served to the shop proprietor, directing strict compliance with prescribed food safety standards.

Bankura District Police, in coordination with the concerned departments, remains committed to ensuring food safety and protecting public health.

West Bengal Police

অবৈধ পোস্ত চাষ রুখতে বড়জোড়া থানার অন্তর্গত দামোদর নদ সংলগ্ন এলাকায় পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি।আজ, 10.11.2026 তারিখ...
10/11/2026

অবৈধ পোস্ত চাষ রুখতে বড়জোড়া থানার অন্তর্গত দামোদর নদ সংলগ্ন এলাকায় পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি।

আজ, 10.11.2026 তারিখ বিকেল প্রায় 17:00 ঘটিকায় সম্মানীয় ডিআইজি, বাঁকুড়া রেঞ্জ শ্রী অভিষেক মুদী, আইপিএস, ডিএসপি (ডিইবি), বাঁকুড়া শ্রী রাজর্ষি দত্ত এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ বড়জোড়া থানার অন্তর্গত দামোদর নদ সংলগ্ন পিংরুই গ্রামের চর এলাকাগুলি পরিদর্শন করেন। উল্লেখ্য, পূর্বে ওই এলাকায় অবৈধ পোস্ত চাষের খবর পাওয়া গিয়েছিল।

এলাকায় নিবিড় নজরদারি বজায় রাখা এবং অবৈধ পোস্ত চাষ সম্পূর্ণরূপে বন্ধ (Zero Poppy Cultivation) নিশ্চিত করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।
West Bengal Police

09/11/2026
09/11/2026

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন!

মাদক জীবনের আনন্দ, স্বপ্ন ও সম্ভাবনাকে ধ্বংস করে। নেশা থেকে দূরে থাকুন, সুস্থ জীবন বেছে নিন। আসুন, নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ।
West Bengal Police

08/11/2026

🙏🙏সকলকে দীপাবলির শুভেচ্ছা 🙏🙏

🪔 ওন্দা থানা গ্রাম রক্ষাবাহিনীর শ্যামা পূজা ২০২৬🪔ওন্দা থানা গ্রাম রক্ষাবাহিনীর উদ্যোগে আয়োজিত শ্যামা পূজা ২০২৬-এর শুভ উদ...
08/11/2026

🪔 ওন্দা থানা গ্রাম রক্ষাবাহিনীর শ্যামা পূজা ২০২৬🪔

ওন্দা থানা গ্রাম রক্ষাবাহিনীর উদ্যোগে আয়োজিত শ্যামা পূজা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক ওন্দা, শ্রী অমরনাথ শাখা, পুলিশ সুপার বাঁকুড়া, শ্রী পিভিজি সতীশ, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), বাঁকুড়া, শ্রী কৃষানু রায়, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান উপলক্ষে দুস্থ ও প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে ট্রাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়।

সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও সম্প্রীতির বার্তা বহন করে এই উদ্যোগ।

বাঁকুড়া জেলা পুলিশ – আপনাদের পাশে, সবসময়।
West Bengal Police

🏃‍♂️ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৬.৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 🏃‍♀️বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও বেলিয়াতোড় থান...
07/11/2026

🏃‍♂️ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৬.৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 🏃‍♀️

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও বেলিয়াতোড় থানার ব্যবস্থাপনায় ০৭.১১.২০২৬ তারিখে নেশামুক্ত ভারত অভিযান (Nasha Mukt Bharat Abhiyaan)-এর অঙ্গ হিসেবে ৬.৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ১৪৭ জন মহিলা ও পুরুষ প্রতিযোগী বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পুরুলিয়া জেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার মাননীয় বিধায়ক সহ বিশিষ্ট আধিকারিক ও অতিথিবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং সকলের সম্মিলিত শপথে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেওয়া হয়।

🇮🇳 Say YES to Life, NO to Drugs!

Address

Bankura District Police Headquarters
Bankura
722101

Alerts

Be the first to know and let us send you an email when Bankura District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share