Gaighata WEST BLOCK AITC

Call Directions

Gaighata WEST BLOCK AITC This is the official page of Gaighata West Block AITC Committee .

29/10/2026

Interaction with the media | সাংবাদিকদের মুখোমুখি

24/10/2026
20/10/2026

নৈহাটি বিধানসভা কেন্দ্রের ২০২৬ সালের তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে-র ওষুধের দোকানে বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব!

রাত ৯টা ৫০ মিনিটে ওষুধের দোকানটি ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়। দোকানে উপস্থিত প্রার্থীর স্ত্রী ও কর্মচারীদেরও বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়।

এ কেমন গণতন্ত্র? বিরোধীদের কণ্ঠরোধ করতে হামলা, ভাঙচুর আর সন্ত্রাসই কি বিজেপির রাজনীতির হাতিয়ার?

এই বর্বরতার জবাব বাংলার মানুষ গণতান্ত্রিকভাবেই দেবে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিজেপির সন্ত্রাস দিয়ে বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না।

20/10/2026

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের দলের নেতা ও নিষ্ঠাবান কর্মীদের উপর অন্যায় অত্যাচার ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে মিথ্যা মামলায় কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং সাধারণ গণতান্ত্রিক আন্দোলনকেও দমন করার অপচেষ্টা চলছে। শারীরিক আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিজেপির গুন্ডাদের।

কাঁচরাপাড়ার ২১ নং ওয়ার্ডের বাসিন্দা, আমাদের দলের কর্মীর উপর বিজেপির গুন্ডামি আমরা বরদাস্ত করব না। স্পষ্টভাবে জানাতে চাই, রক্তচক্ষু বা মিথ্যা মামলা দেখিয়ে আমাদের সংগ্রামকে থামানো যাবে না। সমস্ত অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাব।

Address

Gaighata
743249

Telephone

+917908652998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaighata WEST BLOCK AITC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby government services