05/11/2026
পশ্চিমবঙ্গের শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে আজ এক নতুন দিগন্তের সূচনা হলো।
রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থানের লক্ষ্যে ‘পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি, ২০২৬’ (West Bengal Investment Promotion Policy, 2026) চালু করার ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
কর্মসংস্থানকে অগ্রাধিকার, প্রতিটি জেলায় সুষম শিল্পোন্নয়ন এবং বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ ও সময়বদ্ধ প্রশাসনিক পরিষেবা নিশ্চিত করাই এই নীতির মূল লক্ষ্য।
এই নীতির আওতায় গুরুত্ব দেওয়া বিশেষ বিশেষ বিন্দুগুলি নিম্নরূপ:-
◾ নারী ও রূপান্তরকামী কর্মীদের কর্মসংস্থানে বিশেষ আর্থিক প্রণোদনা এবং কর্মজীবী মহিলাদের হোস্টেল নির্মাণে সহায়তা।
◾ শিল্পে অগ্রাধিকারপ্রাপ্ত অঞ্চলে শিল্পস্থাপনে সর্বোচ্চ ১২০% পর্যন্ত আর্থিক সহায়তা।
◾সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, বৈদ্যুতিক যান, প্রতিরক্ষা, জৈবপ্রযুক্তি ও আধুনিক প্রযুক্তি শিল্পে বিশেষ সুযোগ-সুবিধা।
◾পরিবেশবান্ধব ও পুনর্নবীকরণযোগ্য শক্তিনির্ভর শিল্পে উৎসাহ প্রদান।
◾ 'সিঙ্গল উইন্ডো' ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়সীমায় পরিষেবা ও সহজে ব্যবসা করার অনুকূল পরিবেশের ব্যবস্থা।
ক্ষুদ্র উদ্যোগ থেকে বৃহৎ শিল্প, প্রত্যেকটি ক্ষেত্রেই বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করা এবং বাংলার যুবসমাজের জন্য গুণগত ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করা।
শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থানে অগ্রগতি, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমাদের অঙ্গীকার অবিচল।