27/09/2026
বাম শাসনের ৩৪ বছর এবং তৃণমূল শাসনের ১৫ বছরে পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে বহু কারখানা বন্ধ হয়েছে, বহু মানুষ কর্মহীন হয়েছেন এবং একাধিক সংস্থা রাজ্য ছেড়ে চলে গিয়েছে।
পশ্চিমবঙ্গে শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন পরিবেশ তৈরি করাই বিজেপির লক্ষ্য । বন্ধ কারখানায় আবার উৎপাদনের চাকা ঘুরবে, বাংলার মাটিতে আবার শোনা যাবে কলকারখানার চেনা আওয়াজ-এই প্রত্যয়েই এগিয়ে চলেছে রাজ্য সরকার ।
রাজ্যের শিল্পবান্ধব নীতির ফলে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরপাড়ায় ইভি কারখানা তৈরির জন্য হিন্দুস্তান মোটরসের প্রস্তাব সেই সম্ভাবনারই একটি উল্লেখযোগ্য উদাহরণ। যেখানে একসময় তৈরি হতো ঐতিহাসিক অ্যাম্বাসাডর গাড়ি। ২০১৪ সালে সেখানে উৎপাদন বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আবার সেই উত্তরপাড়ার মাটিতে জেগে উঠছে নতুন আশার আলো। বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানার হাত ধরে ফিরতে পারে শিল্পের চেনা কোলাহল, তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ।